1. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
ক)
গিন্নী
খ)
হস্ত
গ)
গঞ্জ
ঘ)
তসবি
উত্তর:
গিন্নী
ব্যাখ্যা:
তৎসম ভাষার যে শব্দগুলো কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সে শব্দগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে।
2. 'বিষ নেই তার কুলোপনা চক্কর' বাগধারাটির অর্থ কোনটি?
ক)
যার কোনো প্রকার ক্ষমতা নেই
খ)
অন্তঃসার শূন্য অবস্থা
গ)
ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
ঘ)
অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
উত্তর:
অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
ব্যাখ্যা:
এর আরো কয়েকটি সমার্থক বাগধারা হলো- খালি কলসি বাজে বেশি, অসারের তর্জন গর্জন সার।
3. 'দেশের সকল আলেমগণই সভায় উপস্থিত ছিলেন।' বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক)
বাহুল্য দোষ
খ)
উপমার ভুল প্রয়োগ
গ)
অপ্রচলিত শব্দের ব্যবহার
ঘ)
গুরুচণ্ডালী দোষ
উত্তর:
বাহুল্য দোষ
ব্যাখ্যা:
এখানে 'সকল' এবং 'গণ' দুটি বহুবচন ব্যবহৃত হয়েছে। একটি বাক্যে একই সাথে দুটি বহুবচন ব্যবহৃত হয় না। একটি বাক্যে একই সাথে দুটি বহুবচন ব্যবহৃত হলে তাকে বাহুল্য দোষ বলে।
4. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি?
ক)
৯টি
খ)
১০টি
গ)
১১টি
ঘ)
১২টি
উত্তর:
১২টি
ব্যাখ্যা:
বাংলা ভাষায় যতি বা বিরাম চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
5. নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক)
মাথা ব্যথা
খ)
মাথা ঘামান
গ)
মাথা ধরা
ঘ)
মাথা দেয়া
উত্তর:
মাথা ধরা
ব্যাখ্যা:
'মাথা ধরা' শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে।
6. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কী বলে?
ক)
ব্যাসবাক্য
খ)
সমস্যমান পদ
গ)
সমস্তপদ
ঘ)
উত্তরপদ
উত্তর:
সমস্যমান পদ
ব্যাখ্যা:
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম সমস্যমান পদ।
সমাস এর পরিভাষা পাঁচটি। সমস্যমান পদ, ব্যাসবাক্য, সমস্তপদ, পূর্বপদ, পরপদ। সমাস যুক্তপ্রদেশ প্রথম অংশকে পূর্বপদ বলে। সমাস যুক্ত পদের পরবর্তী অংশকে পরপদ বলে। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ কে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে বলা হয় ব্যাসবাক্য।
7. 'ইঁদুর কপালে' - এর বিপরীতার্থক বাগধারা কোনটি?
ক)
অদৃষ্টের পরিহাস
খ)
চাঁদের হাট
গ)
একাদশে বৃহস্পতি
ঘ)
কেউকেটা
উত্তর:
একাদশে বৃহস্পতি
ব্যাখ্যা:
'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ মন্দভাগ্য। এর বিপরীতার্থক বাগধারা হলো একাদশে বৃহস্পতি ( সৌভাগ্যের বিষয়)।
8. আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না।
ক)
I would rather die than beg.
খ)
I would rather to die than to beg.
গ)
I would die than beg.
ঘ)
I would die rather beg.
উত্তর:
I would rather die than beg.
ব্যাখ্যা:
I would rather die than beg.
we used "would rather" to talk about preferring one thing to another.
উল্লেখ্য, would rather.................than হয়।
9. If he does not do, he will die. (compound)
a)
Do and die.
b)
Do or die.
c)
He cannot do and die.
d)
Let him do or he will die.
Answer:
Let him do or he will die.
Explanation:
complex sentence এর শুরুতে " if" ও এর পরে first or third person থাকলে এবং তা যদি Negative অর্থ প্রকাশ করে, তবে compound করার সময় এই নিয়ম হয় -
Let + pronoun এর object form + subordinate clause এর affirmative form + or/otherwise + main clause.
10. I must go there. (Negative)
a)
I cannot but going there.
b)
I cannot help go there.
c)
I cannot but go there.
d)
I must not go there.
Answer:
I cannot but go there.
Explanation:
must থাকলে negative করার সময় cannot but বসে।
11. He is a justice of the High Court. Here 'justice' is a/an......noun.
a)
abstract
b)
material
c)
proper
d)
common
Answer:
common
12. A paragraph must have.....theme/themes.
a)
one
b)
two
c)
three
d)
four
Answer:
one
13. Which pen do you want? Here 'which' is a/an.......
a)
adjective
b)
pronoun
c)
conjunction
d)
interjection
Answer:
adjective
Explanation:
Which pen do you want?
এখানে which একটি adjective কারণ এটি noun (pen) কে modify করছে।
14. Everybody knows this. (Interrogative)
a)
Does anybody knows this?
b)
Who does not know this?
c)
Who do not know this?
d)
Do anybody know this?
Answer:
Who does not know this?
Explanation:
Everybody কে interrogative করার সময় who ব্যবহার করা হয়। আর everybody third person singular number বলে verb এর সাথে s/es যুক্ত হয় এবং sentence - টি affirmative বলে inerrogative করার সময় negative হয় আর সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন।
15. A:B = 3:4 এবং B:C = 6:5 হলে, A:C = কত?
ক)
3:5
খ)
9:10
গ)
10:9
ঘ)
4:9
উত্তর:
9:10
ব্যাখ্যা:
A:B=3:4=3×6:4×6=18:24
B:C=6:5=6×4:5×4=24:20
A:B:C=18:24:20
A:B:C=9:12:10
A:C=9:10(ans)
16. 10 টাকায় 12 টি দরে জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক)
25% লাভ
খ)
25% ক্ষতি
গ)
50% ক্ষতি
ঘ)
50% লাভ
উত্তর:
50% লাভ
17. ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে?
ক)
৫%
খ)
৯%
গ)
৪%
ঘ)
৭%
উত্তর:
৫%
ব্যাখ্যা:
৪২৫ টাকার ৪ বছরে সুদ ৮৫ টাকা
১ " ১ " " ৮৫/(৪২৫ × ৪) "
১০০ " ১ " " (৮৫ × ১০০)/(৪২৫ × ৪) = ৫%
18. একটি চাকার ব্যাস 4.2 মিটার। চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
ক)
32
খ)
30
গ)
25
ঘ)
22
উত্তর:
25
ব্যাখ্যা:
চাকা হচ্ছে বৃত্তের ন্যায়। অর্থাৎ চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে।
তাহলে চাকার পরিধি নির্ণয়ের সূত্র = 2πr । তাহলে চাকার একবার ঘুরলে অতিক্রম করে 2*π*2.1 = 13.19 ।
তাহলে 330 মিটার অতিক্রম করে(330/13.19) = 25 মিনিটে।
19. ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডকত্রয়ের ছেদ বিন্দুটির নাম কী?
ক)
ভরকেন্দ্র
খ)
পরিকেন্দ্র
গ)
লম্ববিন্দু
ঘ)
অন্তঃকেন্দ্র
উত্তর:
অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা:
ত্রিভুজের তিনটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকত্রয়ের ছেদ বিন্দুটির নাম অন্তঃকেন্দ্র। এই বিন্দুটি ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত এবং এটি ত্রিভুজের তিনটি বাহু থেকে সমদূরবর্তী।
20. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
ক)
38°
খ)
41°
গ)
42°
ঘ)
39°
উত্তর:
42°
ব্যাখ্যা:
ধরি, বৃহত্তর ও ক্ষুদ্রতর সূক্ষ্মকোণদ্বয় যথাক্রমে X ও Y.
তাহলে, X + Y = 90°
আবার, X - Y = 6°
- - - - - - - - - - - - - - - - -
সুতরাং, 2Y = 84° (বিয়োগ করে)
বা, Y = 42°
21. প্রথম 6 টি 7 এর অযুগ্ম গুণিতকের গড় কর?
ক)
43
খ)
40
গ)
41
ঘ)
42
উত্তর:
42
ব্যাখ্যা:
৭ এর প্রথম ৬ টি অযুগ্ম গুণিতক হচ্ছে - ৭, ২১, ৩৫, ৪৯, ৬৩, ৭৭।
অতএব, গড় = (৭ + ২১ + ৩৫ + ৪৯ + ৬৩ + ৭৭)/৬
= ২৫২/৬ = ৪২
22. 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা কত?
ক)
6 মিটার
খ)
9 মিটার
গ)
12 মিটার
ঘ)
6√3 মিটার
উত্তর:
9 মিটার
ব্যাখ্যা:
অতিভূজ = ১৮ মিটার
একটি কোন = ৩০°
এখন, লম্ব বের করতে হবে।
আমরা জানি,
সমকোনী ত্রিভূজের ভূমির সাথের কোন Sin (ø) = লম্ব / অতিভূজ
তাহলে, লম্ব = Sin (ø) ÷ অতিভুজ
= Sin (৩০) ÷ ১৮ মিটার
= ০.৫ ÷ ১৮ মিটার
= ৯ মিটার।
23. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
ক)
প্রধানমন্ত্রী
খ)
স্পিকার
গ)
রাষ্ট্রপতি
ঘ)
প্রধান বিচারপতি
উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন, মূলতবি করেন এবং ভেঙে দেন । প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতি এই ক্ষমতা প্রয়োগ করে থাকেন।
24. বাংলাদেশের মোট আয়তনের কতভাগ বনভূমি আছে?
ক)
২৯ ভাগ
খ)
১৯ ভাগ
গ)
১৭ ভাগ
ঘ)
২৩ ভাগ
উত্তর:
১৭ ভাগ
ব্যাখ্যা:
যে কোন দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। আর বাংলাদেশের মোট আয়তনের বনভূমি রয়েছে শতকরা ১৭ ভাগ।
25. নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়?
ক)
মাউরি
খ)
ডাচ
গ)
তাতারু
ঘ)
অজি
উত্তর:
মাউরি
ব্যাখ্যা:
অধিবাসী - দেশ
ডাচ - নেদারল্যান্ড
তাতারু - সাইবেরিয়া
অজি - অস্ট্রেলিয়া
মাউরি - নিউজিল্যান্ড
26. দুধে কোন ধরনের এসিড থাকে?
ক)
ফলিক এসিড
খ)
টারটারিক এসিড
গ)
ল্যাকটিক এসিড
ঘ)
সাইট্রিক এসিড
উত্তর:
ল্যাকটিক এসিড
ব্যাখ্যা:
দুধের মধ্যে সাধারণত ল্যাকটিক এসিড পাওয়া যায়। টক দুধে স্বাভাবিক গরুর দুধের তুলনায় কিছু ল্যাকটিক অ্যাসিড( ০.১ - ০.৫%) বেশি থাকে।
27. অন্ধদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন কে?
ক)
হেলেন কিলার
খ)
ব্রেইল
গ)
এডিসন
ঘ)
ডেভিট বোর
উত্তর:
ব্রেইল
ব্যাখ্যা:
অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ লিখনরীতি বা ‘ব্রেইল পদ্ধতি’ (Braille System) উদ্ভাবন করেন ফরাসি শিক্ষাবিদ লুই ব্রেইল (Louis Braille) । তিনি ১৮২৪ সালে মাত্র ১৫ বছর বয়সে ৬টি বিন্দু ব্যবহার করে স্পর্শের মাধ্যমে পড়ার ও লেখার এই অনন্য পদ্ধতিটি তৈরি করেন, যা বিশ্বব্যাপী দৃষ্টিহীনদের শিক্ষার দুয়ার খুলে দেয়।
28. কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে?
ক)
কানাডা
খ)
ফ্রান্স
গ)
বেলজিয়াম
ঘ)
নরওয়ে
উত্তর:
কানাডা
ব্যাখ্যা:
কানাডার মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে। কানাডার ১৫০ বছরের মুদ্রার ইতিহাসে এখন পর্যন্ত কেবল রানী এলিজাবেথের ছবিই রয়েছে।
29. এপিকালচার বলতে কি বোঝায়?
ক)
রেশমের চাষ
খ)
মৌমাছির চাষ
গ)
মৎস্য চাষ
ঘ)
পাখি পালন
উত্তর:
মৌমাছির চাষ
ব্যাখ্যা:
এপিকালচার (Apiculture) বা মৌমাছি পালন হলো মধু, মোম, রয়্যাল জেলি, বিষ এবং পরাগ উৎপাদনের লক্ষ্যে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে কৃত্রিম মৌচাকে মৌমাছির লালন-পালন ও রক্ষণাবেক্ষণ।
30. জাপানের পার্লামেন্টের নাম কি?
ক)
নেসেট
খ)
ডায়েট
গ)
ফোকেটিং
ঘ)
মিরামি
উত্তর:
ডায়েট
ব্যাখ্যা:
জাপানের পার্লামেন্টের নাম ডায়েট।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কংগ্রেস।
ইসরাইলের পার্লামেন্টের নাম নেসেট ।