1. বাংলা ব্যাকরণ এর প্রাথমিক রূপ প্রকাশিত হয় -
ক)
ইংরেজি ভাষায়
খ)
পর্তুগিজ ভাষায়
গ)
জার্মানি ভাষায়
ঘ)
ফরাসি ভাষায়
উত্তর:
পর্তুগিজ ভাষায়
ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রথম প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়, যা লিসবন থেকে প্রকাশিত 'ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁউ' (Manoel da Assumpção)-এর 'Vocabulario em idioma Bengalla, e Portuguez' (বাংলা ও পর্তুগিজ ভাষার অভিধান) নামক গ্রন্থে অন্তর্ভুক্ত ছিল ।
2. শব্দ ,শব্দের গঠন ,বচন, লিঙ্গ, কারক ইত্যাদি কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
ক)
বাক্য তত্ত্ব
খ)
ধ্বনি তত্ত্ব
গ)
রুপ তত্ত্ব
ঘ)
কোনোটিই নয়
উত্তর:
রুপ তত্ত্ব
ব্যাখ্যা:
সহজ মনে রাখার টিপস: ব্যাকরণে যা কিছু শব্দের অভ্যন্তরীণ গঠন বা রূপ নিয়ে কাজ করে, তাকেই রূপতত্ত্ব বলা হয়। অন্যদিকে, বাক্য গঠন নিয়ে আলোচনা করা হয় বাক্যতত্ত্বে।।
3. বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয় নয়?
ক)
ভাষাতত্ত্ব
খ)
ধ্বনি তত্ত্ব
গ)
বাক্য তত্ত্ব
ঘ)
অর্থ তত্ত্ব
উত্তর:
ভাষাতত্ত্ব
4. নিচের কোনটি সাধুরীতির উদাহরণ?
ক)
হইল ,তারা
খ)
তুলা, বন্য
গ)
শুষ্ক, মাথা
ঘ)
তারা, ওকে
উত্তর:
তুলা, বন্য
5. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে ?
ক)
রাজা রামমোহন রায়
খ)
নাথালিয়ান ব্রাসি হ্যালহেড
গ)
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
ঘ)
সুনীতি কুমার চট্টোপাধ্যায়
উত্তর:
রাজা রামমোহন রায়
ব্যাখ্যা:
বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হলেন রাজা রামমোহন রায়।বইয়ের নাম: গৌড়ীয় ব্যাকরণ ।
প্রকাশকাল: ১৮৩৩ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়
6. বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন?
ক)
১৫০
খ)
২৫০
গ)
৩৫০
ঘ)
৩০০
উত্তর:
২৫০
7. ভাষার মূল উপাদান হলো-
ক)
ধ্বনি ,শব্দ, অক্ষর
খ)
ধ্বনি, অক্ষর, লেখনি
গ)
ধ্বনি, শব্দ,বাক্য
ঘ)
ধ্বনি, অক্ষর, উচ্চারণ
উত্তর:
ধ্বনি, শব্দ,বাক্য
8. শব্দের অর্থযুক্ত ক্ষুদ্র অংশকে কী বলা হয়?
ক)
রূপ
খ)
ধ্বনি
গ)
সন্ধি
ঘ)
বর্ণ
উত্তর:
রূপ
ব্যাখ্যা:
শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশকে বলা হয় 'রূপ' বা 'মর্ফিম' (Morpheme)। আমগুলো' শব্দটিকে ভাঙলে আমরা দুটি অংশ পাই— 'আম' + 'গুলো'। এখানে 'আম' একটি রূপ এবং 'গুলো' আরেকটি রূপ। এই প্রতিটি অংশই হলো শব্দের ক্ষুদ্রতম অর্থযুক্ত একক।
9. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়?
ক)
পদক্রম
খ)
রূপ তত্ত্ব
গ)
ধ্বনিতত্ত্ব
ঘ)
বাক্য প্রকরণ
উত্তর:
ধ্বনিতত্ত্ব
10. ব্যাকরণ শব্দের ঠিক অর্থ কোনটি?
ক)
বিশেষভাবে বিশ্লেষণ
খ)
বিশেষভাবে বিয়োজন
গ)
বিশেষভাবে পর্যালোচনা
ঘ)
বিশেষভাবে বিভাজন
উত্তর:
বিশেষভাবে বিশ্লেষণ
11. গ্রীক ভাষায় Grammar অর্থ কী?
ক)
ধ্বনি বিন্যাস শাস্ত্র
খ)
নিয়ম শাস্ত্র
গ)
ব্যাকরণ শাস্ত্র
ঘ)
শব্দশাস্ত্র
উত্তর:
শব্দশাস্ত্র
12. ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি?
ক)
রোম
খ)
গ্রিস
গ)
ভারত
ঘ)
বাংলাদেশ
উত্তর:
ভারত
ব্যাখ্যা:
ব্যাকরণ চর্চার আদিভূমি হলো ভারত।
ভারতবর্ষেই প্রথম ব্যাকরণ চর্চার সূচনা হয়েছিল। বিশেষ করে প্রাচীন ভারতের বৈয়াকরণিক পাণিনি (Panini) খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে তাঁর বিখ্যাত গ্রন্থ 'অষ্টাধ্যায়ী' রচনার মাধ্যমে ব্যাকরণ চর্চাকে একটি বিজ্ঞানসম্মত ভিত্তি দান করেন । এই সংস্কৃত ব্যাকরণকেই বিশ্বের অন্যতম প্রাচীন এবং সুশৃঙ্খল ব্যাকরণ হিসেবে বিবেচনা করা হয় ।
13. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
ক)
ব্যাকরণ মঞ্জুরী
খ)
আধুনিক বাংলা ব্যাকরণ
গ)
গৌড়ীয় ব্যাকরণ
ঘ)
কোনোটিই নয়
উত্তর:
গৌড়ীয় ব্যাকরণ
14. ব্যাকরণ শব্দটি-
ক)
বাংলা
খ)
সংস্কৃত
গ)
বিদেশি
ঘ)
তদ্ভব
উত্তর:
সংস্কৃত
15. পানিনি কে ছিলেন?
ক)
ভাষাবিদ
খ)
ঔপন্যাসিক
গ)
পরিকল্পনাবিদ
ঘ)
বৈয়াকরণ
উত্তর:
বৈয়াকরণ
16. ব্যাকরণের মূল আলোচ্য বিষয়-
ক)
দুটি
খ)
তিনটি
গ)
চারটি
ঘ)
পাঁচটি
উত্তর:
চারটি
ব্যাখ্যা:
ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ—এই চারটিই হলো ব্যাকরণের প্রধান ভিত্তি।
17. বাক্যর একক কী?
ক)
উক্তি
খ)
বিভক্তি
গ)
শব্দ
ঘ)
উপসর্গ
উত্তর:
শব্দ
18. ব্যাকরণ এর কাজ কী?
ক)
ভালো লেখক তৈরি করা
খ)
ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
গ)
ভাষার বিশ্লেষণ করা
ঘ)
শুদ্ধ লিখন তৈরি করা
উত্তর:
ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
19. নিচের কোনটি ব্যাকরণের পানিনি ধারা?
ক)
শাকতায়নী
খ)
কালাপিক
গ)
সৌপদ্ম
ঘ)
লঘু কৌমুদী
উত্তর:
শাকতায়নী
20. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি?
ক)
বর্ণ
খ)
সন্ধি
গ)
প্রত্যয়
ঘ)
ষত্ব বিধান
উত্তর:
প্রত্যয়
21. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
ক)
উইলিয়াম জোনস
খ)
উইলিয়াম কেরি
গ)
রাজিব লোচন
ঘ)
এন. বি হ্যালহেড
উত্তর:
এন. বি হ্যালহেড
ব্যাখ্যা:
সর্বপ্রথম বাংলা টাইপ বা অক্ষর সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড (Nathaniel Brassey Halhed)
22. কোন তথ্যটি ঠিক নয়?
ক)
ব্যাকরণ মর্জিত ও বিশুদ্ধ ভাষা বলতে ও লিখতে সাহায্য করে
খ)
ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করে
গ)
ভাষা শেখার জন্য ব্যাকরণ পাঠ অপরিহার্য
ঘ)
ব্যাকরণ ছাড়াও ভাষা চলতে পারে
উত্তর:
ভাষা শেখার জন্য ব্যাকরণ পাঠ অপরিহার্য
23. ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী?
ক)
চরিত্রবান হওয়া যায়
খ)
মানুষকে রুচিশীল করে
গ)
ভাষার কাল নির্ণয় করা যায়
ঘ)
ভাষার নৈপুণ্য অর্জন করা যায়
উত্তর:
ভাষার নৈপুণ্য অর্জন করা যায়
24. A grammar of the Bengali language' গ্রন্থটি প্রকাশিত হয় কোথা থেকে?
ক)
ঢাকা
খ)
লিসবন
গ)
হুগলি
ঘ)
অক্সফোর্ড
উত্তর:
হুগলি
25. বাঙ্গালীদের মধ্যে প্রথম কে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন?
ক)
ব্রাসি হ্যালহেড
খ)
রবীন্দ্রনাথ ঠাকুর
গ)
সুকুমার রায়
ঘ)
রাজা রামমোহন রায়
উত্তর:
রাজা রামমোহন রায়
26. 'ব্যাকরণ কৌমুদী 'গ্রন্থটির রচয়িতা কে?
ক)
রাজা রামমোহন রায়
খ)
রবীন্দ্রনাথ ঠাকুর
গ)
মনোয়াল দ্যা আসসুস্পসা্ও
ঘ)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
27. ব্যাকরণ কে বলা হয় ভাষার-
ক)
নিয়ম বই
খ)
আইনের বই
গ)
সংবিধান
ঘ)
স্বাভাবিক প্রকাশ
উত্তর:
সংবিধান
28. ব্যাকরণ এর প্রধান কাজ হচ্ছে-
ক)
ভাষার নিয়ম প্রতিষ্ঠা
খ)
ভাষার উন্নতি
গ)
ভাষার বিশ্লেষণ
ঘ)
কোনোটিই নয়
উত্তর:
ভাষার বিশ্লেষণ
ব্যাখ্যা:
ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা এবং ভাষাকে বিশ্লেষণ করা।
29. কোনটি ব্যাকরণে শাখা নয়?
ক)
শব্দতত্ত্ব
খ)
ধ্বনিতত্ত্ব
গ)
ছন্দ
ঘ)
বাক্যতত্ত্ব
উত্তর:
ছন্দ
30. রূপতত্ত্বের অপর নাম কী?
ক)
ধ্বনিতত্ত্ব
খ)
বাক্যতত্ত্ব
গ)
শব্দতত্ত্ব
ঘ)
পদক্রম
উত্তর:
শব্দতত্ত্ব