1. অন্য শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করে -
ক)
উপসর্গ
খ)
অনুসর্গ
গ)
বচন
ঘ)
পদাশ্রিত নির্দেশক
উত্তর:
উপসর্গ
2. উপসর্গ-
ক)
অর্থের সম্প্রসারণ ও সংকোচন ঘটায়
খ)
সম্প্রসারণ ঘটায় কিন্তু সংকোচন নয়
গ)
সংকোচন ঘটায় কিন্তু সম্প্রসারণ নয়
ঘ)
কোনটিই নয়
উত্তর:
অর্থের সম্প্রসারণ ও সংকোচন ঘটায়
3. 'অকাজ' এখানে অর্থের -
ক)
সম্প্রসারণ ঘটে
খ)
সংকোচন ঘটে
গ)
সম্প্রসারণ ও সংকোচন ঘটে
ঘ)
কোনটিই নয়
উত্তর:
সংকোচন ঘটে
4. অর্থের সম্প্রসারণ ঘটেছে -
ক)
অকাজ
খ)
পরিপূর্ণ
গ)
কাজ
ঘ)
প্রহার
উত্তর:
পরিপূর্ণ
5. উপসর্গের নিজস্ব-
ক)
অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।
খ)
অর্থদ্যোতকতা নেই কিন্তু অর্থবাচকতা আছে
গ)
দুইটিই আছে
ঘ)
কোনটিই নেই
উত্তর:
অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।
6. বাংলা ভাষায় উপসর্গ কয় প্রকার?
ক)
৩
খ)
৪
গ)
৫
ঘ)
৬
উত্তর:
৩
7. বাংলা উপসর্গ কয়টি?
ক)
১৯
খ)
২০
গ)
২১
ঘ)
২৩
উত্তর:
২১
8. তৎসম উপসর্গ কয়টি?
ক)
১৯
খ)
২০
গ)
২১
ঘ)
২৩
উত্তর:
২০
9. বিদেশি উপসর্গ-
ক)
অতি,অভি,আ,অপি
খ)
উপ,উৎ,সু,বি
গ)
সম,নি,অব,অনু
ঘ)
বদ,দর,কার,না
উত্তর:
বদ,দর,কার,না
10. তৎসম উপসর্গ-
ক)
আ,সু,বি,নি
খ)
অ,অঘা,আ,অনা
গ)
কদ,কু,নি,পাতি
ঘ)
কদ,কু,আন,বি
উত্তর:
আ,সু,বি,নি
11. বাংলা উপসর্গ-
ক)
অ,অনা,আ,বি
খ)
অনু,অব,সু,নি
গ)
সম,অপ,দুর,নিম
ঘ)
প্র,পরা,অব,নির
উত্তর:
অ,অনা,আ,বি
12. ' বিজ্ঞান ' শব্দটিতে 'বি' উপসর্গ ব্যবহৃত হয়েছে _অর্থে।
ক)
অভাব
খ)
আতিশয্য
গ)
বিশেষ
ঘ)
অল্পতা
উত্তর:
বিশেষ
13. আ,সু,বি,নি, উপসর্গগুলি -
ক)
বাংলা ও বিদেশি
খ)
বাংলা ও তৎসম
গ)
বাংলা
ঘ)
তৎসম
উত্তর:
বাংলা ও তৎসম
14. 'সঠিক' শব্দটি _ উপসর্গ।
ক)
বিদেশি
খ)
তৎসম
গ)
বাংলা
ঘ)
কোনটিই নয়
উত্তর:
বাংলা
15. নিচের কোনটি তৎসম উপসর্গ?
ক)
নিমরাজি,বরবাদ
খ)
আমরণ,সুনীল
গ)
অচেনা,আবছায়া
ঘ)
হাভাতে,অনাদর
উত্তর:
আমরণ,সুনীল
16. কোনটি বাংলা উপসর্গ?
ক)
সুনাম,বিপথ
খ)
বিফল,নিদাঘ
গ)
আদান,সুলভ
ঘ)
পরিশেষ,আভাস
উত্তর:
সুনাম,বিপথ
17. কোনটি বাংলা উপসর্গ?
ক)
আলুনি
খ)
অনুবাদ
গ)
পরাজয়
ঘ)
সুগম
উত্তর:
আলুনি
18. 'বিফল ' শব্দটি _উপসর্গ।
ক)
বাংলা
খ)
তৎসম
গ)
বিদেশি
ঘ)
কোনটিই নয়
উত্তর:
তৎসম
19. 'সুগম ' শব্দটি _ উপসর্গ।
ক)
বাংলা
খ)
তৎসম
গ)
বিদেশি
ঘ)
সবগুলোই
উত্তর:
তৎসম
20. কোনটি বিদেশি উপসর্গ?
ক)
বেকার,বনাম
খ)
আদান,আগমন
গ)
প্রতিবাদ,অভিযান
ঘ)
অবসান,বিকার
উত্তর:
বেকার,বনাম