1. কত সালে 'দুর্গেশনন্দিনী' উপন্যাস প্রথম প্রকাশিত হয়
a) ১৮৬০
b) ১৮৬১
c) ১৮৬৫
d) ১৮৬৭
Answer: ১৮৬৫
2. 'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
c) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
d) আনন্দমোহন বাগচী
Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
3. কোন জেলার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীলকরদের অত্যাচার দমন করেছিলেন?
a) ঢাকা
b) খুলনা
c) কুমিল্লা
d) যশোর
Answer: খুলনা
4. "অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না।" - কার রচিত?
a) বঙ্কিমচন্দ্র
b) শরৎচন্দ্র
c) নজরুল
d) আবুল ফজল
Answer: বঙ্কিমচন্দ্র
5. নিচের কোনটি উপন্যাস?
a) সীতারাম
b) কমলাকান্তের দপ্তর
c) কৃষ্ণ চরিত্র
d) লোক রহস্য
Answer: সীতারাম
6. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম কী?
a) কল্লোল
b) ধুমকেতু
c) বঙ্গদর্শন
d) সংবাদ প্রভাকর
Answer: বঙ্গদর্শন
7. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য চর্চা সূত্রপাত হয় কী দিয়ে?
a) কবিতা
b) উপন্যাস
c) গল্প
d) নাটক
Answer: কবিতা
8. কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ নয়?
a) মৃণালিনী
b) বিজ্ঞান রহস্য
c) রাজসিংহ
d) রাজর্ষি
Answer: রাজর্ষি
9. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'রাজসিংহ' একটি-
a) গল্পগ্রন্থ
b) মিথ আশ্রয়ী উপন্যাস
c) ঐতিহাসিক উপন্যাস
d) রম্য রচনা
Answer: ঐতিহাসিক উপন্যাস
10. রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন কোনটি?
a) কপালকুণ্ডলা
b) বিষবৃক্ষ
c) কমলাকান্তের দপ্তর
d) চন্দ্রশেখর
Answer: কমলাকান্তের দপ্তর
11. বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র কী উপাধিতে ভূষিত হন?
a) পদ্মশ্রী
b) ভারতরত্ন
c) জ্ঞানপীঠ
d) সাহিত্য সম্রাট
Answer: সাহিত্য সম্রাট
Read More:
12. কোন উপন্যাসগুচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের?
a) কালান্তর, সাম্য, বিবিধ প্রসঙ্গ
b) বিজ্ঞানরহস্য, কৃষ্ণচরিত্র, লোকরহস্য
c) ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, আরণ্যক
d) কপালকুণ্ডলা, মৃণালিনী, সীতারাম
Answer: কপালকুণ্ডলা, মৃণালিনী, সীতারাম
13. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
a) কপালকুণ্ডলা
b) বিষবৃক্ষ
c) দুর্গেশনন্দিনী
d) আনন্দমঠ
Answer: দুর্গেশনন্দিনী
14. বঙ্কিমচন্দ্র কত সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন?
a) ১৮৯১
b) ১৮৯৪
c) ১৮৯২
d) ১৮৯৩
Answer: ১৮৯১
15. 'বাংলার ওয়াল্টার স্কট' বলা হয় কাকে?
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) প্রমথ চৌধুরী
c) আবদুল করিম
d) নজিবর রহমান
Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
16. বঙ্কিমচন্দ্র কর্তৃক 'বঙ্গদর্শন' প্রকাশিত হয় কত সালে?
a) ১৮৭২
b) ১৮৮২
c) ১৮৭৫
d) ১৮৭৮
Answer: ১৮৭২
17. 'বিবিধ প্রবন্ধ' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কী ধরনের রচনা?
a) গদ্যগ্রন্থ
b) উপন্যাস
c) প্রবন্ধ
d) নাটক
Answer: প্রবন্ধ
18. বঙ্কিমচন্দ্রের পেশাগত পদবি কী ছিল?
a) ডেপুটি কাউন্সিলর
b) ডেপুটি কমিশনার
c) ডেপুটি রেজিস্ট্রার
d) ডেপুটি ম্যাজিস্ট্রেট
Answer: ডেপুটি ম্যাজিস্ট্রেট
19. বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু কোন পত্রিকার মাধ্যমে?
a) সংবাদ প্রভাকর
b) তত্ত্ববোধিনী
c) আমার পথ
d) জীবন ও বৃক্ষ
Answer: সংবাদ প্রভাকর
20. 'বাঙলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার শুরুতে লেখক কীসের জন্য লিখতে নিষেধ করেছেন?
a) অর্থ
b) যশ
c) ধর্ম
d) সৌন্দর্য
Answer: যশ