Exams Study Jobs Teachers Students

Special Mcq

Admission Test 20 Questions By MS Academy

Special Mcq নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. রক্ত জমাট বাঁধার জন্য কোন আয়নটি অপরিহার্য?

ক) Na+
খ) K+
গ) Ca^2+
ঘ) Mg^2+
উত্তর: Ca^2+
ব্যাখ্যা: রক্ত জমাট বাঁধার মোট ১৩টি ফ্যাক্টর থাকলেও ক্যালসিয়াম আয়ন (ফ্যাক্টর ৪) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রথম্বিনকে থ্রম্বিনে রূপান্তর করতে সাহায্য করে।

2. মানুষের হৃদপিণ্ডের 'Natural Pacemaker' বলা হয় কোনটিকে?

ক) AV Node
খ) SA Node
গ) Bundle of His
ঘ) Purkinje fiber
উত্তর: SA Node
ব্যাখ্যা: সাইনো-অ্যাট্রিয়াল নোড (SA Node) থেকে হৃদস্পন্দনের বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি হয়, যা পুরো হৃদপিণ্ডে ছড়িয়ে পড়ে। এজন্য একে প্রাকৃতিক পেসমেকার বলে।

3. রক্তের কোন কণিকাটি অ্যান্টিবডি তৈরি করে?

ক) মনোসাইট
খ) লিম্ফোসাইট
গ) নিউট্রোফিল
ঘ) ইওসিনোফিল
উত্তর: লিম্ফোসাইট
ব্যাখ্যা: লিম্ফোসাইট হলো এক ধরণের অদানাদার শ্বেত রক্তকণিকা যা অ্যান্টিবডি তৈরি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) গড়ে তোলে।

4. কোন কপাটিকাটি বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে থাকে?

ক) ট্রাইকাসপিড
খ) বাইকাসপিড
গ) পালমোনারি সেমিলুনার
ঘ) অ্যাওর্টিক সেমিলুনার
উত্তর: অ্যাওর্টিক সেমিলুনার
ব্যাখ্যা: বাম নিলয় থেকে রক্ত মহাধমনীতে (Aorta) যাওয়ার মুখে যে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে তাকে অ্যাওর্টিক সেমিলুনার ভাল্ব বলে।

5. হৃদপিণ্ডের প্রাচীরের মধ্যস্তরের নাম কী?

ক) এপিকার্ডিয়াম
খ) এন্ডোকার্ডিয়াম
গ) মায়োকার্ডিয়াম
ঘ) পেরিকার্ডিয়াম
উত্তর: মায়োকার্ডিয়াম
ব্যাখ্যা: হৃদপিণ্ডের প্রাচীর ৩ স্তরের। বাইরের স্তর এপিকার্ডিয়াম, মাঝের স্তর মায়োকার্ডিয়াম (যা হৃদপেশি দিয়ে গঠিত) এবং ভিতরের স্তর এন্ডোকার্ডিয়াম।

6. একজন সুস্থ মানুষের রক্তচাপ ১২০/৮০ mmHg হলে, এখানে '৮০' দ্বারা কী

ক) সিস্টোলিক চাপ
খ) ডায়াস্টোলিক চাপ
গ) পালস চাপ
ঘ) গড় রক্তচাপ
উত্তর: ডায়াস্টোলিক চাপ
ব্যাখ্যা: রক্তচাপের উপরের মানটি (১২০) সিস্টোলিক এবং নিচের মানটি (৮০) ডায়াস্টোলিক চাপ প্রকাশ করে।

7. নিচের কোনটি দানাদার শ্বেত রক্তকণিকা নয়?

ক) নিউট্রোফিল
খ) ইওসিনোফিল
গ) বেসোফিল
ঘ) লিম্ফোসাইট
উত্তর: লিম্ফোসাইট
ব্যাখ্যা: নিউট্রোফিল, ইওসিনোফিল ও বেসোফিলের সাইটোপ্লাজমে দানা থাকে। কিন্তু লিম্ফোসাইট ও মনোসাইট অদানাদার (Agranulocyte)।

8. লসিকা তন্ত্রের বড় গ্রন্থি কোনটি?

ক) যকৃৎ
খ) অগ্ন্যাশয়
গ) প্লীহা
ঘ) থাইমাস
উত্তর: প্লীহা
ব্যাখ্যা: প্লীহা মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি। একে লোহিত রক্তকণিকার কবরস্থানও বলা হয়।

9. রক্তে কার্বন ডাই-অক্সাইড প্রধানত কোন রূপে পরিবাহিত হয়?

ক) কার্বামিনো হিমোগ্লোবিন
খ) বাইকার্বনেট আয়ন
গ) দ্রবীভূত গ্যাস
ঘ) কার্বনিক অ্যাসিড
উত্তর: বাইকার্বনেট আয়ন
ব্যাখ্যা: রক্তে উৎপন্ন এর প্রায় ৬৫-৭০% সোডিয়াম বা পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে পরিবাহিত হয়।

10. করোনারি ধমনী রক্ত সরবরাহ করে কোথায়?

ক) ফুসফুসে
খ) যকৃতে
গ) হৃদপিণ্ডের প্রাচীরে
ঘ) মস্তিষ্কে
উত্তর: হৃদপিণ্ডের প্রাচীরে
ব্যাখ্যা: হৃদপিণ্ড সারা দেহে রক্ত পাঠালেও তার নিজের কাজ করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, যা সে পায় করোনারি ধমনীর মাধ্যমে।

11. ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির প্রধান উপাদান কোনটি?

ক) গ্লাইকোপ্রোটিন
খ) ফসফোলিপিড বাইলেয়ার
গ) কোলেস্টেরল
ঘ) ইনটিগ্রাল প্রোটিন
উত্তর: ফসফোলিপিড বাইলেয়ার
ব্যাখ্যা: সিঙ্গার ও নিকলসন প্রবর্তিত ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লি মূলত দুই স্তর বিশিষ্ট ফসফোলিপিড দিয়ে গঠিত।

12. প্রোটিন সংশ্লেষণের প্রধান অঙ্গাণু কোনটি?

ক) লাইসোজোম
খ) গলগি বডি
গ) রাইবোসোম
ঘ) মাইটোকন্ড্রিয়া
উত্তর: রাইবোসোম
ব্যাখ্যা: রাইবোসোম কোষের প্রোটিন তৈরির কারখানা হিসেবে পরিচিত কারণ এখানেই অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন সংশ্লেষিত হয়

13. কোষের আত্মঘাতী থলিকা' (Suicidal Squad) বলা হয় কাকে?

ক) মাইটোকন্ড্রিয়া
খ) ক্লোরোপ্লাস্ট
গ) লাইসোজোম
ঘ) রাইবোসোম
উত্তর: লাইসোজোম
ব্যাখ্যা: এতে শক্তিশালী এনজাইম থাকে। কোনো কারণে কোষ ক্ষতিগ্রস্ত হলে লাইসোজোম ফেটে গিয়ে এনজাইম বের করে পুরো কোষকে হজম করে ফেলে, তাই একে আত্মঘাতী থলিকা বলে।

14. নিচের কোন অঙ্গাণুটিতে ডিএনএ (DNA) পাওয়া যায়?

ক) রাইবোসোম
খ) মাইটোকন্ড্রিয়া
গ) গলগি বডি
ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
উত্তর: মাইটোকন্ড্রিয়া
ব্যাখ্যা: নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে, যা এদেরকে আধা-স্বয়ংশাসিত অঙ্গাণু হিসেবে কাজ করতে সাহায্য করে।

15. ক্লোরোপ্লাস্টের ভেতরে থলথলে যে অংশটি থাকে তাকে কী বলে?

ক) গ্রানা
খ) স্ট্রোমা
গ) লুমেন
ঘ) ম্যাট্রিক্স
উত্তর: স্ট্রোমা
ব্যাখ্যা: ক্লোরোপ্লাস্টের ঝিল্লি দ্বারা বেষ্টিত স্বচ্ছ, দানাদার তরল অংশকে স্ট্রোমা বলে। এখানে সালোকসংশ্লেষণের আলোক-অনির্ভর পর্যায় সম্পন্ন হয়।

16. সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী 'J' আকৃতির ক্রোমোজোমকে কী বলে?

ক) মেটাসেন্ট্রিক
খ) সাব-মেটাসেন্ট্রিক
গ) অ্যাক্রোসেন্ট্রিক
ঘ) টেলোসেন্ট্রিক
উত্তর: অ্যাক্রোসেন্ট্রিক
ব্যাখ্যা: সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের একেবারে প্রান্তের কাছাকাছি থাকে, তখন অ্যানাফেজ পর্যায়ে একে ইংরেজি 'J' অক্ষরের মতো দেখায়।

17. ডিএনএ (DNA) অণুর ডাবল হেলিক্স কাঠামোর ব্যাস কত?

ক) ১০ Å
খ) ২০ Å
গ) ৩৪ Å
ঘ) ২ Å
উত্তর: ২০ Å
ব্যাখ্যা: ওয়াটসন ও ক্রিক মডেল অনুযায়ী ডিএনএ-র দ্বিসূত্রক কাঠামোর ব্যাস সবসময় ২০ অ্যাংস্ট্রম (২০ Å}

18. প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিডকে কী বলা হয়?

ক) অ্যামাইলোপ্লাস্ট
খ) ইলায়োপ্লাস্ট
গ) অ্যালিউরোপ্লাস্ট
ঘ) ক্রোমোপ্লাস্ট
উত্তর: অ্যালিউরোপ্লাস্ট
ব্যাখ্যা: লিকোলাস্টের মধ্যে যারা প্রোটিন সঞ্চয় করে তাদের অ্যালিউরোপ্লাস্ট বলে। শ্বেতসার সঞ্চয় করলে তাকে অ্যামাইলোপ্লাস্ট এবং চর্বি সঞ্চয় করলে ইলায়োপ্লাস্ট বলে

19. আদি কোষের (Prokaryotic cell) রাইবোসোম কোন প্রকৃতির?

ক) 50S
খ) 70S
গ) 80S
ঘ) 100S
উত্তর: 70S
ব্যাখ্যা: আদি কোষে (যেমন ব্যাকটেরিয়া) ক্ষুদ্রতর 70S রাইবোসোম থাকে, যা 50S এবং 30S সাব-ইউনিট দিয়ে গঠিত। (প্রকৃত কোষে থাকে 80S)।

20. প্রশ্ন কর্তার নাম কি ?

ক) Sofirul
খ) Walid
গ) Tanjun
ঘ) Ishrat
উত্তর: Sofirul
ব্যাখ্যা: কোনো প্রশ্নের উত্তর ভুল পেলে প্রশ্নকর্তাকে শুটিয়ে লাল করে দাও 😁

আশা করি Special Mcq এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট