1. বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে কোন ধ্বনি ব্যবহার নেই?
a) শ
b) স
c) ষ
d) য়
Answer: ষ
Explanation: বিদেশি শব্দে ‘ষ’ বসে না, সর্বদা ‘স’ হয়। (যেমন: পোস্ট, স্টেশন, বাস)
2. দুর্নীতি , দুর্নাম ও দুর্নিবার শব্দগুলোতে ণ- ত্ব বিধান প্রযোজ্য নয় কেনো?
a) তৎসম শব্দ বলে
b) দেশি শব্দ বলে
c) বিদেশি শব্দ বলে
d) সমাসবদ্ধ শব্দ বলে
Answer: সমাসবদ্ধ শব্দ বলে
3. কোনটি স্বভাবতই ' ণ' এর উদহারন?
a) রামায়ণ
b) কণিকা
c) হরিণ
d) ঋণ
Answer: ঋণ
4. ণ - ত্ব বিধান অনুযায়ী সমাসবদ্ধ পদের দ্বিতীয় পদে দন্ত- ন হয়। নিচের কোন শব্দে এ বিধি অনুসৃত হয়েছে?
a) গভর্নমেন্ট
b) দুর্নীতি
c) ক্লোরিন
d) অন্বেষণ
Answer: দুর্নীতি
Explanation: বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য -ণব্যবহার নেই। সেজন্য বাংলা তদ্ভব ও বিদেশী শব্দের বানান মূর্ধন্য লেখার প্রয়োজন হয় না। তৎসম শব্দের বানানে মূর্ধন্য -ণ ব্যবহারের নিয়মই ণ- ত্ব বিধান।
5. কোন দুটি উপসর্গের পর কতগুলো ধাতুতে ষ হয়?
a) অ - কারন্ত ও আ - কারন্ত
b) ই- কারন্ত ও উ - কারন্ত
c) এ- কারন্ত ও ঐ কারন্ত
d) ও- কারন্ত ও ঐ কারন্ত
Answer: ই- কারন্ত ও উ - কারন্ত
6. তৎসম শব্দের ঝ , র এর পরে কোনটি বসবে?
a) স
b) ষ
c) ণ
d) য়
Answer: ণ
7. বিদেশি এবং খাঁটি বাংলা শব্দের বানানে সর্বদা -
a) ণ হয়
b) ন হয়
c) মাঝে মাঝে ন হয়
d) ণ ও ন উভয়ই হয়
Answer: ন হয়
8. কোন ক্ষেত্রে ণ - ত্ব বিধানের নিয়ম ঠিক হয় না ?
a) দুটি বর্ণের মিলনে সন্ধি হলে
b) কারক নির্ণয়ে
c) সমাসবদ্ধ দুটি পদের পার্থক্য থাকলে
d) শব্দের বানানে
Answer: সমাসবদ্ধ দুটি পদের পার্থক্য থাকলে
Explanation: দুটি পদ মিলে যখন সমাসবদ্ধ পদ তৈরি হয়, তখন নিয়ম থাকলেও অনেক সময় ‘ণ’ হয় না। একে ণ-ত্ব বিধানের ব্যতিক্রম বলা হয়। উদাহরণ: দুর্নীতি, দুর্নাম, ত্রিনয়ন, সর্বনাম, খিলান।
9. স্বভাবতই ' ণ ' ব্যবহার হয়েছে কোনটিতে?
a) তৃণ
b) মরণ
c) কান্ড
d) ভাণ
Answer: ভাণ
Explanation: স্বভাবতই ণ বসে এমন কয়েকটি শব্দ: চাণক্য, মানিক্য ,গণ ,বাণিজ্য ,লবণ, মণ বেণু ,বিণা, কঙ্কণ, কণিকা ইত্যাদি।
10. নিচের কোন শব্দে স্বভাবতই ণ রক্ষিত হয়েছে?
a) ব্রাহ্মণ
b) শাণ
c) হরিণ
d) বর্ণ
Answer: শাণ
11. নিচের কোন শব্দে স্বভাবতই ষ - ত্ব বিধি অনুসারে শুদ্ধ-
a) কোষ
b) বর্ষা
c) সুষমা
d) মুমূর্ষু
Answer: কোষ
Explanation: আষাঢ় মাসে ভাষা-ভাষণ, পাষাণ মনে ঔষধ সেবন। ষোড়শ মানুষ পৌষের রোষে, কলুষ ভাষ্য দ্বেষের বশে। স্বভাবতই ষ ত্ব বিধান হয়।
Read More:
12. কোন শব্দে স্বভাবতই ষ হয়?
a) বাম
b) পৌষ
c) সুমনা
d) ষষ্ঠী
Answer: পৌষ
13. ণ- ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?
a) দুর্নীতি
b) দুর্ণাম
c) গণনা
d) আশেপাশ
Answer: দুর্নীতি
14. ণ- ত্ব বিধি অনুসারে কোনটি অশুদ্ধ
a) দুর্নীতি
b) দারুণ
c) মূল্যায়ন
d) বর্ণ
Answer: দুর্নীতি
15. নিচের যে শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য ণ হয় -
a) লবণ
b) লক্ষণ
c) অর্পণ
d) ভীষণ
Answer: লবণ
Explanation: বাংলা ব্যাকরণের ণ-ত্ব বিধান অনুসারে, কিছু শব্দে কোনো নিয়ম ছাড়াই স্বভাবতই মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়। একে 'নিপাতনে সিদ্ধ' বা স্বভাবতই মূর্ধন্য-ণ হওয়া শব্দ বলা হয়। 'লবণ', 'মণ', 'চাণক্য', 'বাণিজ্য', 'বীণা', 'বেণু'—এই শব্দগুলো এই তালিকার অন্তর্ভুক্ত। অন্যদিকে, 'লক্ষণ', 'অর্পণ' বা 'ভীষন' শব্দগুলোতে যথাক্রমে 'ক্ষ' (ক্+ষ্), 'রেফ' (র-এর রূপ) এবং 'ষ্'-এর প্রভাবে নিয়মানুযায়ী মূর্ধন্য-ণ হয়েছে। কিন্তু 'লবণ' শব্দটিতে এ জাতীয় কোনো ধ্বনিগত কারণ ছাড়াই 'ণ' বসে।
16. সাধিত ষ- বিশিষ্ট নয় এমন শব্দ?
a) মূষিক
b) অভিষেক
c) দৃষ্টি
d) সুষম
Answer: মূষিক
17. নিচের কোন শব্দে কোন নিয়ম ছাড়াই মূর্ধন্য -ষ হয়েছে?
a) কৃষ্ণ
b) কল্যাণীয়েষু
c) ভাষ্য
d) অভিষেক
Answer: ভাষ্য
18. ণ- ত্ব বিধি অনুসারে কোন গুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত ?
a) ধরন , বরণ
b) বর্ণনা, পুরাণো
c) নেত্রকোনা, পরগনা
d) রুপায়ণ, প্রণয়ন
Answer: বর্ণনা, পুরাণো
19. কোনটি নিত্য-মূর্ধন্য - ণ বাচক শব্দ?
a) পুণ্য
b) গ্রহণ
c) স্মরণ
d) অর্পণ
Answer: পুণ্য
20. কোন বানানটি খাঁটি ষ- ত্ব বিধানের উদাহরণ ?
a) বিশেষণ
b) ষোড়শ
c) ভূষণ
d) স্পষ্ট
Answer: ষোড়শ