1. ব্যাকরণের মূল আলোচ্য বিষয় -
a) ২টি
b) ৩টি
c) ৪টি
d) ৫টি
Answer: ৪টি
2. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
a) ব্যাকরণ মঞ্জুষা
b) আধুনিক বাংলা ব্যাকরণ
c) গৌড়ীয় ব্যাকরণ
d) ব্যাকরণ মঞ্জুরী
Answer: গৌড়ীয় ব্যাকরণ
3. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও অভিধান রচনা করে -
a) পর্তুগিজ
b) ডেনিশ
c) স্প্যানিশ
d) ব্রিটিশ
Answer: পর্তুগিজ
4. রূপতত্ত্বের অপর নাম কী?
a) ধ্বনিতত্ত্ব
b) বাক্যতত্ত্ব
c) শব্দতত্ত্ব
d) পদক্রম
Answer: শব্দতত্ত্ব
5. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয় কোনটি?
a) ভাষাতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) অর্থতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: ভাষাতত্ত্ব
6. ‘Lexicography’ বলতে কী বুঝায়?
a) রূপতত্ত্ব
b) অভিধানতত্ত্ব
c) শব্দতত্ত্ব
d) ধ্বনিতত্ত্ব
Answer: অভিধানতত্ত্ব
Read More:
7. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি?
a) বর্ণ
b) সন্ধি
c) প্রত্যয়
d) ষত্ব বিধান
Answer: প্রত্যয়
8. ব্যাকরণের কোন অংশে ‘কারক’ নিয়ে আলোচনা হয়?
a) অর্থতত্ত্বে
b) ধ্বনিতত্ত্বে
c) বাক্যতত্ত্বে
d) রূপতত্ত্বে
Answer: বাক্যতত্ত্বে
Explanation: নতুন ব্যাকরণ অনুযায়ী ‘কারক’ ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়
9. “প্রত্যয় ও সমাস” ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
a) অর্থতত্ত্বে
b) ধ্বনিতত্ত্বে
c) শব্দতত্ত্ব
d) ভাষাতত্ত্ব
Answer: শব্দতত্ত্ব
10. ‘সন্ধি, ণত্ব-বিধান, ষত্ব-বিধান’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) বাক্যতত্ত্ব
d) অর্থতত্ত্ব
Answer: ধ্বনিতত্ত্ব