1. ' অন্ধের আবার কি দিন কি রাত ' । এই বাক্যে 'কি ' হলো -
a) অব্যয় পদ
b) বিশেষ্য পদ
c) সর্বনাম পদ
d) ক্রিয়া পদ
Answer: অব্যয় পদ
Explanation: সাধারণত যে সব প্রশ্নের উত্তর 'হ্যাঁ' বা 'না' দিয়ে দেওয়া যায় অথবা যেখানে তুলনা বা সংশয় প্রকাশ পায়, সেখানে 'কি' অব্যয় হিসেবে কাজ করে
2. 'পলাশ দেখতে সুন্দর বটে, কিন্তু গন্ধহীন ।' এইখানে কিন্তু কি ধরনের অব্যয়?
a) সংকোচবোধ
b) সংযোজক
c) বিয়োজক
d) উত্তর নাই
Answer: সংকোচবোধ
Explanation: সংকোচক অব্যয়: যে অব্যয় দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে পরের বাক্যের সাহায্যে আগের বাক্যের ভাবের কোনো সংকোচন বা সীমাবদ্ধতা প্রকাশ করে, তাকে সংকোচক অব্যয় বলে এখানে 'পলাশ দেখতে সুন্দর'—এই ইতিবাচক তথ্যের বিপরীতে 'গন্ধহীন' বলে একটি নেতিবাচক সীমাবদ্ধতা বা খুত প্রকাশ করা হয়েছে
3. সিক্ত নীলাম্বরী ' ' নীলাম্বরী কোন পদ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) সর্বনাম
d) ক্রিয়া বিশেষণ
Answer: বিশেষ্য
Explanation: নীলাম্বর শব্দের অর্থ নীল রঙের শাড়ি
4. আজ নয় কাল সে আসবেই । বাক্যটিতে 'নয় ' শব্দটির ব্যাকরণিক শ্রেণি কোনটি?
a) বিশেষ্য
b) যোজক
c) ক্রিয়া বিশেষণ
d) অব্যয়
Answer: অব্যয়
Explanation: লিঙ্গ, বচন, কারক বা বিভক্তিভেদে শব্দের কোনো পরিবর্তন ঘটে না তাকে অব্যয় বলে।
5. ঘুমিয়ে ঘুমিয়ে দেখেলে কিভাবে? এখানে 'ঘুমিয়ে ঘুমিয়ে '
a) ক্রিয়া বিশেষণ
b) বিশেষণ
c) ক্রিয়া
d) বিশেষ্য
Answer: ক্রিয়া বিশেষণ
Explanation: যে পদ ক্রিয়া সংঘটন এর ভাব, কাল বা রূপ নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে
6. অব্যয় পদ কত প্রকার?
a) ৩
b) ৪
c) ৫
d) ৬
Answer: ৬
7. জ্বর এর সাথে কোন শব্দের দ্বিরুক্তি তে 'সামান্য ' অর্থ প্রকাশ পেয়েছে
a) জারি
b) বিকার
c) জ্বর
d) ব্যাধি
Answer: জ্বর
8. মামুন সুমনকে একটি বই দিয়েছে । এই বাক্যে কোন ক্রিয়া ?
a) সকর্মক
b) অকর্মক
c) প্রযোজক
d) দ্বিকর্মক
Answer: দ্বিকর্মক
Explanation: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। এই বাক্যে 'বই' (কী দিয়েছে?) হলো মুখ্য কর্ম এবং 'সুমনকে' (কাকে দিয়েছে?) হলো গৌণ কর্ম
9. 'গিজগিজ ' কোন পদের উদহারন?
a) সর্বনাম
b) বিশেষণ
c) অব্যয়
d) ক্রিয়া বিশেষণ
Answer: অব্যয়
Explanation: যা কোনো বস্তুর ঘনত্বের অবস্থা বা কাল্পনিক অনুভূতি বোঝাতে ব্যবহৃত হয়, তাকে অনুকার অব্যয় বলে। এখানে ভিড় বা আধিক্য বোঝাতে 'গিজগিজ' শব্দটি ব্যবহৃত হয়েছে
10. শিক্ষায় মন সংস্কারমুক্ত থাকে। এ বাক্যে ক্রিয়া কি অর্থে ব্যবহৃত হয়েছে?
a) আকস্মিক
b) নিরস্ততা
c) অভ্যস্ততা
d) অনুমোদন
Answer: অভ্যস্ততা
11. কোন বাক্য অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
a) আমি ভাত খাচ্ছি
b) আমি ভাত খেয়ে স্কুল যাব
c) আমি দুপুরে ভাত খাই
d) তাড়াতাড়ি খেয়ে উঠ
Answer: আমি ভাত খেয়ে স্কুল যাব
Explanation: ধাতুর সঙ্গে কাল নিরপেক্ষ ইয়া (য়ে), তে অথবা লে বিভক্তি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া হয়
12. যৌগিক ক্রিয়া ব্যবহার হলো
a) এগিয়ে চলা
b) বড় হওয়া
c) ভাঙন ধরা
d) কোনটি নয়
Answer: এগিয়ে চলা
Explanation: একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া একত্রে যুক্ত হয়ে যদি একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক ক্রিয়া (Compound Verb) বলা হয়
13. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করলে ভাব বাচক বিশেষ্য বোঝায়?
a) আন
b) আই
c) আল
d) আও
Answer: আই
Read More:
14. 'উৎকর্ষ ' হচ্ছে -
a) বিশেষণ
b) বিশেষণ এর বিশেষণ
c) বিশেষ্য এর বিশেষণ
d) বিশেষণ
Answer: বিশেষণ
15. 'ভালো নিজেকে জহির করো না, অনেক সময়ই তাকে খুঁজে বের করতে হয়।' বাক্য 'ভালো ' শব্দটি কোন পদ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) সর্বনাম
d) অব্যয়
Answer: বিশেষ্য
16. 'তিনটি বছর ' এইখানে ' তিনটি ' কোন পদ ?
a) বিশেষণ
b) বিশেষ্য
c) অব্যয়
d) ক্রিয়া
Answer: বিশেষণ
17. ' এ যে আমার চেনা লোক ' বাক্যে 'চেনা ' কোন পদ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) অব্যয়
d) ক্রিয়া
Answer: বিশেষণ
Explanation: বাংলা ভাষা তে একই পদ বিশেষ্য ও বিশেষণ রুপে ব্যবহৃত হতে পারে।
18. এক যে ছিলো রাজা । এই বাক্যে ' যে ' কোন পদ?
a) অনন্বয়ী অব্যয়
b) পদনন্বয়ী অব্যয়
c) বাক্যলংকার অব্যয়
d) ধ্বন্যাত্মক অব্যয়
Answer: পদনন্বয়ী অব্যয়
Explanation: যেসব অব্যয় বাক্য অলঙ্করণের জন্য ব্যবহৃত হয় কিন্তু বাক্যর অর্থ প্রকাশে সাহায্য করে না, তাকে বাক্যালঙ্কার বলে।
19. যত গর্জে তত বর্ষে না । এ বাক্যে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে?
a) সাধারণ
b) বিরোধমূলক
c) কারণবাচক
d) সাপেক্ষ
Answer: সাপেক্ষ
20. ' ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ ' এ বাক্যে 'কী ' এর অর্থ কোনটি?
a) বিরক্তি
b) ভয়
c) বিপদ
d) রাগ
Answer: বিরক্তি
Explanation: যে সকল অব্যয় বাক্যর অন্য পদের সাথে কোনো সমন্ধন না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশ করে তাদের তাদের অনন্বয়ী অব্যয় বলে
21. যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে
a) নাম বিশেষণ
b) ভাব বিশেষণ
c) ক্রিয়া বিশেষণ
d) বিশেষণের বিশেষণ
Answer: ভাব বিশেষণ
22. তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এইখানে ' না ' এর ব্যবহার কী অর্থে?
a) না বাচক
b) হ্যাঁ বাচক
c) প্রশ্নবোধক
d) কোনটি নয়
Answer: হ্যাঁ বাচক
23. শারীরিক অস্বস্তির বুঝাতে কোন দ্বিরুক্তি শব্দ ব্যবহৃত হয়?
a) দরদর
b) করকর
c) কুটকুট
d) খুটখুট
Answer: কুটকুট
24. ' মা গো মা! লোকে এমন হাসাতেও পারে! এ বাক্যে কোন ধরনের আবেগ শব্দ?
a) বিস্ময়সূচক
b) প্রশ্নবোধক
c) আলংকারিক
d) সিদ্ধন্তসূচক
Answer: বিস্ময়সূচক
25. নিচের কোন বাক্যে বিধেয় কর্ম আছে?
a) দুধকে আমরা দুগ্ধ বলি
b) তাকে আমরা চিনি না
c) জিজ্ঞাসিব জনে জনে
d) লাঙল দ্বারা জমি চাষ হয়
Answer: দুধকে আমরা দুগ্ধ বলি
Explanation: দ্বিকর্মক ক্রিয়ায় দুইটি পরস্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটি কে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং অপেক্ষিত কর্মটি কে বিধেই কর্ম বলা হয়।