1. 'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী?
a) আকাঙ্ক্ষিত বস্তু
b) অপ্রত্যাশিত
c) প্রচুর ব্যবধান
d) অসম্ভব কল্পনা
Answer: অসম্ভব কল্পনা
2. 'ধামাধরা' বাগধারাটির অর্থ কী?
a) যথেচ্ছাচারী
b) বক ধার্মিক
c) তোষামোদকারী
d) কদরহীন লোক
Answer: তোষামোদকারী
3. 'যারা বাইরের ঠাঁট বজায় রেখে চলে।' -এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
a) ব্যাঙের আধুলি
b) লেফাফা দুরস্ত
c) রাশভারি
d) ভিজে বিড়াল
Answer: লেফাফা দুরস্ত
4. 'পুকুর চুরি' বাগধারাটির অর্থ -
a) অবাস্তব চুরি
b) বড় ধরনের চুরি
c) পুকুর চুরি করা
d) লোপাট
Answer: বড় ধরনের চুরি
5. 'ঘরের শত্রু বিভীষণ' বাগধারাটির অর্থ -
a) বন্ধুভাবাপন্ন
b) শত্রু
c) রাবণের ভাই
d) যে গৃহ বিবাদ করে
Answer: যে গৃহ বিবাদ করে
6. 'নদের চাঁদ' বাগধারাটি যে অর্থ প্রকাশ করে-
a) কুৎসিত ব্যক্তি অথচ কর্মপটু
b) দুর্বল ও ব্যক্তিত্বহীন
c) সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
d) গম্ভীর অথচ কর্মপটু
Answer: সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
7. বাগধারা বা বাগ্বিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের -
a) আভিধানিক অর্থ প্রকাশ করে
b) বিশেষ অর্থ প্রকাশ করে
c) আক্ষরিক অর্থ প্রকাশ করে
d) অতিরিক্ত অর্থ প্রকাশ করে
Answer: বিশেষ অর্থ প্রকাশ করে
8. 'ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে.
a) সুখের পায়রা
b) খোদার খাসি
c) যক্ষের ধন
d) বসন্তের কোকিল
Answer: খোদার খাসি
9. 'গৌরচন্দ্রিকা' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
a) বাড়তি বোঝা
b) রূপের মোহ
c) ভূমিকা
d) ফিটফাট
Answer: ভূমিকা
10. 'স্বেচ্ছাচারী ব্যক্তি' কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
a) ধর্মের ষাঁড়
b) পোয়া বারো
c) রাহুর দশা
d) বুদ্ধির ঢেঁকি
Answer: ধর্মের ষাঁড়
11. কোন বাগধারাটির অর্থ চির অশান্তি?
a) কুল কাঠের আগুন
b) তূষের আগুন
c) রাবণের চিতা
d) কলির সন্ধ্যা
Answer: রাবণের চিতা
12. 'ফপর দালালি'-বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
a) ঠোঁট কাটা
b) কাণ্ডজ্ঞানহীন
c) গায়ে পড়ে মাতব্বরী
d) ধনের অহংকার
Answer: গায়ে পড়ে মাতব্বরী
13. 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে'- এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে -
a) বনের পশু বনে থাকতেই ভালোবাসে
b) প্রকৃতি রূপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম
c) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
d) জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
Answer: জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
Read More:
14. 'বৈরাগ্য সাধনে.....সে আমার নয়' শূন্যস্থান পূরণ করুন।
a) মুক্তি
b) আনন্দ
c) বিশ্বাস
d) আশ্বাস
Answer: মুক্তি
15. 'শিরে সংক্রান্তি' বাগধারাটির অর্থ -
a) আসন্ন বিপদ
b) মাথা ব্যথা
c) মহাবিপদ
d) মাথার বোঝা
Answer: আসন্ন বিপদ
16. 'মন না মতি' বাগধারার অর্থ কী?
a) চালবাজি
b) অস্থির মানব মন
c) অরাজক পরিস্থিতি
d) অমূল্য সম্পদ
Answer: অস্থির মানব মন
17. 'চক্ষুদান করা'- বাগধারাটির অর্থ কোনটি?
a) পক্ষপাতিত্ব করা
b) সৌভাগ্য লাভ
c) চুরি করা
d) নষ্ট করা
Answer: চুরি করা
18. 'ছকড়া নকড়া' বাগধারাটির অর্থ কী?
a) সস্তা দর
b) নষ্ট করা
c) দুর্লভ বস্তু
d) আশায় নৈরাশ্য
Answer: সস্তা দর
19. 'হাত ধুয়ে বসা' বাগধারার অর্থ -
a) খেতে বসা
b) শুরু করা
c) ভণ্ডামি করা
d) সাধু সাজা
Answer: সাধু সাজা
Explanation: 'হাত ধুয়ে বসা' বাগধারাটির অর্থ হল কোনো বিষয়ে জড়িত থাকতে, হস্তক্ষেপ করতে, বা দায়িত্ব নিতে সম্পূর্ণভাবে অস্বীকৃতি জানানো; আশা ত্যাগ করা বা নিশ্চিন্ত বোধ করা। এই অর্থে, ব্যক্তি নিজেকে সেই কাজ থেকে দূরে সরিয়ে নেয়, যা বাহ্যিকভাবে 'সাধু সাজা' বা নির্লিপ্ত থাকার মনোভাব প্রকাশ করে।
20. 'উজানের কৈ'- বাগধারাটির অর্থ -
a) বিরাট আয়োজন
b) সহজলভ্য
c) অপদার্থ
d) সামান্য পার্থক্য
Answer: সহজলভ্য
21. 'ফাঁকা আওয়াজে কাজ আদায়'- এর সমার্থক বাগধারা কোনটি?
a) কলকাঠি নাড়া
b) কুপোকাৎ
c) কালে ভদ্রে
d) কথায় চিড়া ভিজা
Answer: কথায় চিড়া ভিজা
22. কেন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক?
a) সাতেও না পাঁচেও না
b) আদায় কাঁচকলায়
c) সাপে-নেউলে
d) দা-কুমড়া
Answer: সাতেও না পাঁচেও না
23. 'গদাই লস্করি চাল' বাগধারাটির অর্থ-
a) তুচ্ছ পদার্থ
b) আলসেমি
c) অন্ধ অনুকরণ
d) তুমুল কাণ্ড
Answer: আলসেমি
24. 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগধারাটির অর্থ-
a) বৃহৎ বিষয়
b) গ্রন্থ
c) ছোটগল্প
d) কোনোটি নয়
Answer: বৃহৎ বিষয়
25. 'হাড় হাভাতে' বাগধারাটির অর্থ কী?
a) হতভাগ্য
b) নিরেট মূর্খ
c) চক্ষুশূল
d) নিতান্ত অলস
Answer: হতভাগ্য