1. বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুযায়ী নিচের কোন শব্দটির বানান ভুল?
a) কিংবদন্তি
b) যুবতি
c) কাহিনী
d) মন্ত্রিত্ব
Answer: কাহিনী
2. ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল-
a) বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া
b) বানানের ঐতিহ্যকে বজায় রাখা
c) বানানের নিয়ম প্রণয়ন করা
d) বানানে বিকল্প বর্জন করা
Answer: বানানের নিয়ম প্রণয়ন করা
3. 'ঐক্যমত' শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়?
a) মতের ঐক্য - এভাবে সমাসসাধিত ধরলে
b) একমত+য - এভাবে প্রত্যয়সাধিত ধরলে
c) ঐক্য+মত - এভাবে উপসর্গসাধিত ধরলে
d) ঐক্যমত শব্দটিকে পারিভাষিক শব্দ ধরলে
Answer: মতের ঐক্য - এভাবে সমাসসাধিত ধরলে
4. কোন বানানটি প্রমিত?
a) পশ্চাদপদ
b) পশ্চাৎগামী
c) পশ্চাদ্ভূমি
d) পশ্চাৎবর্তী
Answer: পশ্চাদ্ভূমি
5. কোন বানানটি শুদ্ধ?
a) মুলো
b) মূলা
c) ধুলি
d) ধূলো
Answer: মূলা
6. বাংলা একাডেমির 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়?
a) ১৯৯০
b) ১৯৯২
c) ১৯৯৪
d) ১৯৯৬
Answer: ১৯৯২
Read More:
7. কোনটি অপপ্রয়োগের উদাহরণ?
a) একক
b) একত্রিত
c) ঐক্য
d) একত্র
Answer: একত্রিত
8. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) স্বায়ত্ত্বশাসন
b) স্বায়ত্তশাসন
c) স্বায়ত্বশাসন
d) সায়ত্ত্বশাসন
Answer: স্বায়ত্তশাসন
9. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
a) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
b) শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
c) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
d) শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
Answer: শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
10. ভুল বানান কোনটি?
a) ভূবন
b) অন্তঃসার
c) মুহূর্ত
d) অদ্ভুত
Answer: ভূবন