1. গম্ভীর ধ্বনি এক কথায় কি হবে?
a) কাকলি
b) কূজন
c) মন্দ্র
d) কোনটিই নয়
Answer: মন্দ্র
2. শোকার্ত কোন সমাস?
a) বহুব্রীহি
b) অলুক
c) তৎপুরুষ
d) মধ্যপদলোপী কর্মধারয়
Answer: তৎপুরুষ
3. অন্নদামঙ্গল কাব্য কয়টি খন্ডে বিভক্ত?
a) ২ টি
b) ৩ টি
c) ৪ টি
d) ৫ টি
Answer: ৩ টি
4. পর্তুগীজরা বাস করতো কোন দ্বীপ?
a) ছেঁড়া দ্বীপ
b) নিঝুম দ্বীপ
c) মনপুরা দ্বীপ
d) কুতুবদিয়া দ্বীপ
Answer: মনপুরা দ্বীপ
5. শব্দজোড় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
a) শব্দতত্ত্ব
b) বাক্যতত্ত্ব
c) অর্থতত্ত্ব
d) অভিধানতত্ত্ব
Answer: অর্থতত্ত্ব
6. বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন চরিত্রে অভিনয় করেছেন?
a) ব্রাহ্মা
b) রঘুপতি
c) রঘু
d) রাঘব
Answer: রঘুপতি
7. চন্দ্রিকা শব্দের অর্থ কি?
a) জ্যোৎস্না
b) চাঁদ
c) সূর্য
d) শীকর
Answer: জ্যোৎস্না
8. জবাব দে এখানে দে কোন ধাতু?
a) সাধিত ধাতু
b) মৌলিক ধাতু
c) সংযোগ মূলক ধাতু
d) প্রযোজক ধাতু
Answer: সংযোগ মূলক ধাতু
9. সবুজপত্র প্রকাশিত হয় কত সালে?
a) ১৯১৩
b) ১৯১৪
c) ১৯১৫
d) ১৯১৬
Answer: ১৯১৪
10. অলীক এর বিপরীত শব্দ কি?
a) সত্য
b) মিথ্যা
c) সুন্দর
d) সৈনিক
Answer: সত্য