1. পদ্ম এর প্রতিশব্দ কোনটি?
a) চাঁদ
b) নদী
c) সরোজ
d) পাথার
Answer: সরোজ
2. বাক্যের ক্ষুদ্রতম একক কি?
a) ধ্বনি
b) শব্দ
c) বাক্য
d) অক্ষর
Answer: ধ্বনি
3. ক্রিয়া পদের মূল অংশকে কি বলে?
a) কৃৎ
b) ধাতু
c) বিভক্তি
d) প্রত্যয়
Answer: ধাতু
4. শৈশব এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
a) শিশু + ষ্ণ
b) শিশু + শষ
c) শিশু + জ্ঞ্য
d) শৈ +শষ
Answer: শিশু + ষ্ণ
5. যতি বা ছেদ চিহ্ন কয়টি?
a) ১০ টি
b) ১১ টি
c) ১২ টি
d) ১৩ টি
Answer: ১২ টি
6. সাহেব শব্দের বহুবচন কোনটি?
a) সাহেবগণ
b) সাহেবান
c) সাহেব সকল
d) সাহেব
Answer: সাহেবান
7. চাতুর্য শব্দের বিশেষণ কোনটি?
a) চতুরতা
b) চতুর
c) চৈতন্য
d) কোনটিই নয়
Answer: চতুর
8. মৃগেন্দ্র শব্দের অর্থ কি?
a) নেকড়ে বাঘ
b) শিয়াল পন্ডিত
c) পশুরাজ সিংহ
d) হরিণ শাবক
Answer: পশুরাজ সিংহ
9. প্রাচী এর বিপরীত শব্দ কোনটি?
a) উদীচী
b) দধীচি
c) পূর্বাদ্রি
d) প্রতীচী
Answer: প্রতীচী
10. কলম কোন ভাষার শব্দ?
a) ফরাসি
b) আরবি
c) ফারসি
d) পর্তুগীজ
Answer: আরবি