1. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
a) তুলা
b) শুকনো
c) হস্ত
d) চন্দ্র
Answer: শুকনো
2. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয়
a) কথ্য রীতি
b) আঞ্চলিক রীতি
c) সাধু রীতি
d) চলিত রীতি
Answer: সাধু রীতি
3. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
a) কথ্য ভাষায়
b) সাধু ভাষায়
c) আঞ্চলিক ভাষায়
d) চলিত ভাষার
Answer: সাধু ভাষায়
4. আঞ্চলিক ভাষার অপর নাম কি
a) কথ্যভাষা
b) উপভাষা
c) সাধু ভাষা
d) চলিত ভাষা
Answer: উপভাষা
5. বাংলা ভাষার উৎস কোনটি?
a) ইন্দো-এশিয়ান
b) ইন্দো-অস্ট্রেলিয়ান
c) ইন্দো-আফ্রিকান
d) ইন্দো-ইউরোপীয়ান
Answer: ইন্দো-ইউরোপীয়ান
6. কোন ভাষারীতিতে দেশী শব্দের প্রয়োগ বেশি দেখা যায়?
a) আঞ্চলিক কথ্য রীতিতে
b) চলিত রীতিতে
c) সাধু রীতিতে
d) কোনটি না
Answer: আঞ্চলিক কথ্য রীতিতে
Read More:
7. বাংলা ভাষায় কোন রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের অনুসারী?
a) চলিত রীতি
b) সাধু রীতি
c) আঞ্চলিক রীতি
d) কথ্য রীতি
Answer: সাধু রীতি
8. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ?
a) বিশেষ্য ও বিশেষণ
b) ক্রিয়া ও সর্বনাম
c) বিশেষ্য ও ক্রিয়া
d) বিশেষণ ও ক্রিয়া
Answer: ক্রিয়া ও সর্বনাম
9. লেখ্য ভাষার রূপ দুটির নাম কি
a) সাধু ও আঞ্চলিক
b) সাধু ও চলিত
c) চলিত ও আঞ্চলিক
d) আঞ্চলিক ও আন্তর্জাতিক
Answer: সাধু ও চলিত
10. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য ?
a) লেখন নির্ভরশীলতা
b) গুরুগম্ভীর
c) কথন নির্ভরশীলতা
d) উপরের সবকটি
Answer: কথন নির্ভরশীলতা