1. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য ?
a) তৎসম শব্দবহুলতা
b) তদ্ভব শব্দবহুলতা
c) প্রাচীনতা
d) অমার্জিতা
Answer: তদ্ভব শব্দবহুলতা
2. ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি
a) বন্যে
b) বুনো
c) বনো
d) বন্য
Answer: বুনো
3. ভাষার কোন রীতি পরিবর্তনশীল ?
a) সাধু রীতি
b) আঞ্চলিক রীতি
c) চলিত রীতি
d) কথ্য রীতি
Answer: চলিত রীতি
4. পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে ?
a) পার হয়ে
b) পারায়ে
c) পেরিয়ে
d) পার হইয়ে
Answer: পেরিয়ে
5. উহা’ কোন রীতির শব্দ ?
a) সাধু
b) চলিত
c) উভয় রীতির
d) আঞ্চলিক
Answer: সাধু
6. চলিত ভাষার পথিকৃৎ কে ?
a) মধুসূদন দত্ত
b) প্যারীচাঁদ মিত্র
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) প্রমথ চৌধুরী
Answer: প্রমথ চৌধুরী
7. যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।’ --- চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ৩
8. শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে ?
a) বাবা
b) মামা
c) ভাই
d) মা
Answer: মা
9. কোনটি সাধুরীতির শব্দ ?
a) আজ
b) মিনতি
c) জল
d) জোসনা
Answer: জোসনা
10. কোনটি চলিত রূপ
a) তুলা
b) তুলো
c) তুলি
d) তুলী
Answer: তুলো