1. উপভাষা কোনটি ?
a) সাহিত্যের ভাষা
b) পাঠ্যপুস্তকের ভাষা
c) অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
d) লেখ্য ভাষা
Answer: অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
2. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে
a) চলিত ভাষা
b) সাধু ভাষা
c) উপভাষা
d) মিশ্রভাষা
Answer: উপভাষা
3. . চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য
a) আভিজাত্যের অধিকারী
b) পরিবর্তনশীল
c) গুরুগম্ভীর
d) অপরবির্তনীয়
Answer: আভিজাত্যের অধিকারী
4. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় ?
a) চলিত রীতি
b) সাধু রীতিতে
c) কথ্যরীতিতে
d) আঞ্চলিক রীতি
Answer: সাধু রীতিতে
5. নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী ?
a) শুকনো
b) সাথে
c) জুতা
d) বুনো
Answer: জুতা
6. বিশুদ্ধ চলিত ভাষা কোনটি
a) সামনে একটা বাঁশ বাগান পড়ল।
b) সামনে একটি বাঁশ বাগান পড়ল।
c) সামনে একটা বাঁশ বাগান পড়িল।
d) সম্মুখে একটা বাঁশ বাগান পড়ল।
Answer: সামনে একটা বাঁশ বাগান পড়ল।
7. লিখিতেছিলেন’ শব্দটির চলিত রুপ কোনটি ?
a) লিখতেছিলেন
b) লিখছিলেন
c) লিখেছিলেন
d) লিখছিলাম
Answer: লিখছিলেন
8. দেখিয়া’ শব্দের চলিত রুপ কোনটি ?
a) দেখে
b) দেখিল
c) দেখেয়াছে
d) দেখিয়াছি
Answer: দেখে
9. লোকজ শব্দ ‘দইয়ল’ এর প্রমিত রুপ হলো-
a) দেওয়াল
b) দেওল
c) দোয়েল
d) দইয়ল
Answer: দোয়েল
10. ভাঙ্গাইত’ এই সাধু ক্রিয়াপদের চলিত রুপ কী ?
a) ভাঙতে
b) ভাঙতো
c) ভাগাইত
d) ভঙ্গিতে
Answer: ভাঙতো