1. “ভাষা চিন্তার শুধু বাহনই নয় , চিন্তার প্রসূতি ও । “ মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের ?
a) সুনীতিকুমার চট্রোপাধ্যায়
b) মুহম্মদ শহীদুল্লাহ
c) মুহম্মদ এনামুল হক
d) ড. সুকুমার সেন
Answer: ড. সুকুমার সেন
2. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়
a) প্রতি ভাষা
b) উপভাষা
c) উপজাতীয় ভাষা
d) আঞ্চলিক ভাষা
Answer: উপভাষা
3. সবুজপত্র' পত্রিকা বাংলা সাহিত্যে কোন ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে ?
a) সাধুভাষা
b) উপভাষা
c) চলিত ভাষা
d) আঞ্চলিক ভাষা
Answer: চলিত ভাষা
4. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি
a) ১টি
b) ২টি
c) ৩টি
d) ৪টি
Answer: ২টি
5. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ?
a) বিশেষ্য ও ক্রিয়া
b) বিশেষণ ও ক্রিয়া
c) বিশেষ্য ও বিশেষণ
d) ক্রিয়া ও সর্বনাম
Answer: ক্রিয়া ও সর্বনাম
6. বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক কথ্য রীতি / উপভাষার নাম কি ?
a) বাঙ্গালি
b) পূর্বী
c) বরেন্দ্রি
d) কামরূপি
Answer: বাঙ্গালি
Read More:
7. বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ
a) চলিত রীতি
b) কথ্য রীতি
c) সাধু রীতি
d) মিশ্র রীতি
Answer: চলিত রীতি
8. ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল ?
a) সাধু
b) চলিত
c) কাব্য
d) মিশ্র
Answer: সাধু
9. বাঙ্গালি জাতির মাতৃভাষা কোনটি ?
a) বাংলা
b) উর্দু
c) ইংরেজি
d) আরবি
Answer: বাংলা
10. বাঙালী জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কি
a) কথ্য ভাষা
b) আদর্শ রীতি
c) আদর্শ ভাষা
d) আদর্শ কথ্য রীতি
Answer: আদর্শ কথ্য রীতি