1. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' এর আবিষ্কারক-
a) ড. মুহম্মদ শহীদুল্লাহ
b) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
c) হরপ্রসাদ শাস্ত্রী
d) ড. সুকুমার সেন
Answer: হরপ্রসাদ শাস্ত্রী
2. হিন্দু 'পদুমাবৎ' এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা-
a) দৌলত উজির বাহরাম খান৷
b) সৈয়দ সুলতান
c) আব্দুল করিম সাহিত্য বিশারদ
d) আলাওল
Answer: আলাওল
3. 'তত্ত্ববোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয়-
a) ১৮৪১ সালে
b) ১৮৪২ সালে
c) ১৮৫০ সালে
d) ১৮৪৩ সালে
Answer: ১৮৪৩ সালে
4. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
a) অব্যয় ও শব্দাংশে
b) নতুন শব্দ গঠনে
c) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে
d) ভিন্ন অর্থ প্রকাশে
Answer: উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে
5. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
a) স্বরবৃত্ত
b) পয়ার
c) মাত্রাবৃত্ত
d) অক্ষরবৃত্ত
Answer: স্বরবৃত্ত
6. 'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে ' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-
a) মুকুন্দরাম চক্রবর্তী
b) ভারতচন্দ্র রায়
c) মদনমোহন তর্কালঙ্কার
d) কামিনী রায়
Answer: ভারতচন্দ্র রায়
7. 'লাঠালাঠি' শব্দটির সমাস-
a) দ্বন্দ্ব
b) বহুব্রীহি
c) কর্মধারয়
d) তৎপুরুষ
Answer: বহুব্রীহি
8. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে -
a) সংস্কৃত
b) পালি
c) প্রাকৃত
d) অপভ্রংশ
Answer: প্রাকৃত
9. পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে-
a) টেবিল
b) চেয়ার
c) বালতি
d) শরবত
Answer: বালতি
10. শব্দের অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়-
a) দুই ভাগে
b) তিন ভাগে
c) চার ভাগে
d) পাঁচ ভাগে
Answer: তিন ভাগে
11. 'মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন' - প্রভৃতি গ্রন্থের রচয়িতা -
a) এস ওয়াজেদ আলী
b) এয়াকুব আলী চৌধুরী
c) মো: লুৎফর রহমান
d) মো: ওয়াজেদ আলী
Answer: মো: লুৎফর রহমান
Read More:
12. 'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের রচয়িতার নাম-
a) তালিম হোসেন
b) ফররুখ আহমদ
c) গোলাম মোস্তফা
d) আবুল হোসেন
Answer: ফররুখ আহমদ
13. ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ -
a) ষড় + ঋতু
b) ষড়ু + ঋতু
c) ষট + ঋতু
d) ষট্ + ঋতু
Answer: ষট্ + ঋতু
14. 'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম-
a) প্রমথ চৌধুরী
b) ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
c) সুধীন্দ্রনাথ দত্ত
d) নবীনচন্দ্র সেন
Answer: প্রমথ চৌধুরী
15. 'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-
a) আরবি ভাষা থেকে
b) ফরাসি ভাষা থেকে
c) হিন্দি ভাষা থেকে
d) উর্দু ভাষা থেকে
Answer: আরবি ভাষা থেকে
16. 'কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা-
a) লালন শাহ
b) সিরাজ সাঁই
c) মদন বাউল
d) পাগলা কানাই
Answer: লালন শাহ
17. 'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-
a) সমক্ষ
b) পরোক্ষ
c) প্রত্যক্ষ
d) নিরপেক্ষ
Answer: সমক্ষ
18. 'হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণির -
a) মিশ্র
b) জটিল
c) যৌগিক
d) সরল
Answer: সরল
19. 'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি'। -কবিতার এই অংশ বিশেষের রচয়িতা-
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) মোহাম্মদ মনিরুজ্জামান
c) সত্যেন্দ্রনাথ দত্ত
d) নির্মলেন্দু গুণ
Answer: সত্যেন্দ্রনাথ দত্ত
20. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন-
a) হুমায়ুন আজাদ
b) আহমদ শরীফ
c) ওয়াকিল আহমদ
d) আব্দুল মতিন খান
Answer: ওয়াকিল আহমদ