1. 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
a) মুহম্মদ শহীদুল্লাহ্
b) মুহম্মদ আবদুল হাই
c) মুনীর চৌধুরী
d) মোফাজ্জল হায়দার চৌধুরী
Answer: মুহম্মদ শহীদুল্লাহ্
2. 'প্রভাবতী সম্ভাষণ' কার রচনা?
a) দেবেন্দ্রনাথ ঠাকুর
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) রামমোহন রায়
d) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
Answer: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
3. 'চতুর্দশপদী কবিতাবলি' কার রচনা?
a) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
b) নবীনচন্দ্র সেন
c) মাইকেল মধুসূদন দত্ত
d) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Answer: মাইকেল মধুসূদন দত্ত
4. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
a) বিষের বাঁশি
b) বন্দীর বন্দনা
c) সন্দ্বীপের চর
d) রূপসী বাংলা
Answer: বিষের বাঁশি
5. 'কবর' নাটক কার রচনা?
a) শহীদুল্লাহ কায়সার
b) জহির রায়হান
c) মুনীর চৌধুরী
d) সত্যেন সেন
Answer: মুনীর চৌধুরী
6. 'চাঁদের হাট' - অর্থ কি?
a) বন্ধুদের সমাগম
b) আত্মীয় সমাগম
c) প্রিয়জন সমাগম
d) গণ্যমান্যদের সমাগম
Answer: প্রিয়জন সমাগম
7. কোন বানানটি শুদ্ধ?
a) সূচিস্মিতা
b) সূচীস্মিতা
c) সুচীস্মিতা
d) শুচিস্মিতা
Answer: শুচিস্মিতা
8. 'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
a) ক্লান্তিহীন
b) অক্লান্ত
c) অক্লান্ত কর্মী
d) অবিশ্রাম
Answer: অক্লান্ত কর্মী
9. ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
a) দেশি
b) বিদেশি
c) তৎসম
d) তদ্ভব
Answer: তৎসম
10. কোনটি অনুজ্ঞা?
a) তুমি গিয়েছিলে
b) তুমি যাও
c) তুমি যাচ্ছিলে
d) তুমি যাচ্ছ
Answer: তুমি যাও
11. ক্রিয়াপদ --
a) সবসময়ে বাক্যে থাকবে
b) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
c) শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
d) আসলে বিশেষণ থেকে অভিন্ন
Answer: কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
Read More:
12. 'যত বড় মুখ নয় তত বড় কথা' - এখানে 'মুখ'বলতে কী বোঝাচ্ছে?
a) অনুভূতি
b) গালি
c) প্রত্যঙ্গ
d) শক্তি
Answer: শক্তি
13. কোন বানানটি শুদ্ধ?
a) মুমুর্ষু
b) মুমূর্ষু
c) মূমুর্ষু
d) মূমূর্ষূ
Answer: মুমূর্ষু
14. 'বিরাগী' শব্দের অর্থ কী?
a) উদাসীন
b) প্রতিকূল
c) রাগহীন
d) বিশেষভাবে রুষ্ট
Answer: উদাসীন
15. 'ব্রজবুলি' বলতে কী বোঝায়?
a) ব্রজধামে কথিত ভাষা
b) একরকম কৃত্রিম কবিভাষা
c) বাংলা ও হিন্দির যোগফল
d) মৈথিলি ভাষার একটি উপভাষা
Answer: একরকম কৃত্রিম কবিভাষা
16. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- কে বলেছেন?
a) চণ্ডীদাস
b) বিদ্যাপতি
c) রামকৃষ্ণ পরমহংস
d) বিবেকানন্দ
Answer: চণ্ডীদাস
17. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
a) চতুরঙ্গ
b) চতুষ্কোণ
c) চতুর্দশী
d) চতুষ্পাঠী
Answer: চতুরঙ্গ
18. কোনটি কাব্যগ্রন্থ?
a) কবিতা
b) কাব্য পরিক্রমা
c) কয়েকটি কবিতা
d) বাঙলার কাব্য
Answer: কয়েকটি কবিতা
19. কোনটি নাটক?
a) কর্তার ইচ্ছায় কর্ম
b) গড্ডলিকা
c) পল্লীসমাজ
d) সাজাহান
Answer: সাজাহান
20. 'আবোল তাবোল' কার লেখা?
a) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
b) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
c) সুকুমার রায়
d) সত্যজিৎ রায়
Answer: সুকুমার রায়