1. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
a) সুকুমার সেন
b) দীনেশচন্দ্র সেন
c) মুহম্মদ শহীদুল্লাহ
d) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
Answer: দীনেশচন্দ্র সেন
2. 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
a) প্যারীচাঁদ মিত্র
b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) প্রমথ চৌধুরী
Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
3. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়?
a) বিদ্রোহী
b) আনন্দময়ীর আগমনে
c) প্রলয়োল্লাস
d) রক্তাম্বরধারিনী মা
Answer: রক্তাম্বরধারিনী মা
4. 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
a) সমাপ্তি
b) দেনা-পাওনা
c) পোস্টমাস্টার
d) মধ্যবর্তিনী
Answer: সমাপ্তি
5. 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
a) শওকত ওসমান
b) জহির রায়হান
c) শহীদুল্লাহ কায়সার
d) রশীদ করিম
Answer: রশীদ করিম
6. 'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?
a) নাটক
b) উপন্যাস
c) কাব্য
d) ছোটগল্প
Answer: উপন্যাস
7. কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
a) ভাষার ইতিবৃত্ত
b) আধুনিক ভাষাতত্ত্ব
c) মনীষা মঞ্জুষা
d) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
Answer: মনীষা মঞ্জুষা
8. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
a) মাইকেল মধুসূদন দত্ত
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) দেবেন্দ্রনাথ সেন
d) মোহিতলাল মজুমদার
Answer: মাইকেল মধুসূদন দত্ত
9. জসীমউদদীনের 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
a) তত্ত্ববোধিনী পত্রিকা
b) ধূমকেতু
c) কল্লোল
d) কালি ও কলম
Answer: কল্লোল
10. 'ক্ষীয়মাণ' এর বিপরীত শব্দ কি?
a) বৃহৎ
b) বর্ধিষ্ণু
c) বর্ধমান
d) বৃদ্ধিপ্রাপ্ত
Answer: বর্ধমান
11. 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে-
a) নিদাঘ
b) নশ্বর
c) বিনশ্বর
d) নষ্টমান
Answer: নশ্বর
Read More:
12. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে-
a) দ্বন্দ্ব সমাস
b) রূপক সমাস
c) বহুব্রীহি সমাস
d) দ্বিগু সমাস
Answer: দ্বিগু সমাস
13. কোন বাক্যটি শুদ্ধ?
a) তাহার জীবন সংশয়পূর্ণ
b) তাহার জীবন সংশয়ময়
c) তাহার জীবন সংশয়াপূর্ণ
d) তাহার জীবন সংশয়ভরা
Answer: তাহার জীবন সংশয়াপূর্ণ
14. 'চাঁদমুখ' এর ব্যাসবাক্য হলো-
a) চাঁদমুখের ন্যায়
b) চাঁদের মত মুখ
c) চাঁদ মুখ যার
d) চাঁদরূপ মুখ
Answer: চাঁদের মত মুখ
15. 'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা' -এই বাক্যে 'ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
a) কর্মে শূন্য
b) সম্প্রদানে শূন্য
c) অধিকরণে শূন্য
d) কর্তৃকারকে শূন্য
Answer: কর্মে শূন্য
16. 'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে' কোন ধরনের বাক্য?
a) সরল
b) জটিল
c) যৌগিক
d) অনুজ্ঞামূলক
Answer: জটিল
17. 'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
a) বলাকা
b) সোনারতরী
c) চিত্রা
d) পুনশ্চ
Answer: বলাকা
18. বাংলা ছন্দ কত রকমের?
a) ১
b) ২
c) ৩
d) ৪
Answer: ৩
19. কোনটি শুদ্ধ বানান?
a) দন্দ
b) দ্বন্দ
c) দ্বন্দ্ব
d) দন্ব
Answer: দ্বন্দ্ব
20. 'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো-
a) অন্ত্যমিল আছে
b) অন্ত্যমিল নেই
c) চরণের প্রথমে মিল থাকে
d) বিশ মাত্রার পর্ব থাকে
Answer: অন্ত্যমিল নেই