1. 'কালকের কথাটি মনে রেখ’- ' কালকের' পদটি কোন কারকের? [রাবি A ইউনিট ২০২৪]
a) কর্ম
b) অধিকরণ
c) সম্বন্ধ
d) অপাদান
Answer: অধিকরণ
2. ‘বিকেল চারটায় স্কুল ছুটি হবে।’ বাক্যটি কোন কারকের?
a) অপাদান
b) . করণ
c) অধিকরণ
d) কর্ম
Answer: অধিকরণ
3. ‘দিব তোমা শ্রদ্ধা-ভক্তি’ এই বাক্যের কারক-বিভক্তি নির্ণয় কর: [BUP 2023-24]
a) কর্তৃ কারকে শূন্য বিভক্তি
b) সম্প্রদান কারকে শূন্য বিভক্তি
c) কর্ম কারকে শূন্য বিভক্তি
d) করণ কারকে শূন্য বিভক্তি
Answer: সম্প্রদান কারকে শূন্য বিভক্তি
4. ‘আপন পাঠেতে মন করহ নিবেশ’ – বাক্যে ‘পাঠেতে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [সমন্বিত ১০ ব্যাংক ২০২৪]
a) কর্মকারকে তৃতীয়া
b) করণ কারকে পঞ্চমী
c) অধিকরণ কারকে সপ্তমী
d) অপাদান কারকে সপ্তমী
Answer: অধিকরণ কারকে সপ্তমী
5. বাবা বাড়ি নেই। – বাক্যটিতে ‘বাড়ি’ কোন কারকে কোন বিভক্তি? [ইসলামী ব্যাংক ২০২৪]
a) কর্মে শূন্য
b) কর্তৃকারকে শূন্য
c) অধিকরণে শূন্য
d) অপাদানে শূন্য
Answer: অধিকরণে শূন্য
6. ‘গাছ থেকে ফল পড়ে’। 'গাছ' কোন কারক? [ইসলামী ব্যাংক ২০২৪]
a) অপাদান
b) করণ
c) অধিকরণ
d) সম্প্রদান
Answer: অপাদান
Read More:
7. ‘বাঁশি বাজায়’ বাক্যটিতে ‘বাঁশি’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে শূন্য
b) কর্তৃতে শূন্য
c) করণে শূন্য
d) কোনটিই নয়
Answer: কর্মে শূন্য
8. ‘তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল।’ এই বাক্যে ‘তখনকার’ শব্দটি কোন কারক? [রাবি A ইউনিট ২০২৪]
a) কর্ম
b) সম্বন্ধ
c) কর্তা
d) করণ
Answer: সম্বন্ধ
9. ‘সকাল নয়টায় পরীক্ষা শুরু হবে।’ এই বাক্যে ‘সকাল নয়টায়’ – [রাবি A ইউনিট ২০২৪]
a) অধিকরণ কারক
b) অপাদান কারক
c) কর্ম কারক
d) কর্তা কারক
Answer: অধিকরণ কারক
Explanation: সময় বোঝালে অধিকরণ কারক।
10. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে? [জনতা ব্যাংক ২০২৪]
a) সমাস
b) বিভক্তি
c) কারক
d) সম্বন্ধ পদ
Answer: বিভক্তি