1. 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) কলাপী
b) নীরধি
c) বিটপী
d) অবনি
Answer: বিটপী
2. 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
a) অর্ধচেতন
b) অবচেতন
c) চেতনাহীন
d) চেতনাপ্রবাহ
Answer: অবচেতন
3. কোনটি ইংরেজি শব্দ?
a) ম্যাজেন্টা
b) পিস্তল
c) আলমারি
d) কমা
Answer: কমা
4. 'শূন্যপুরাণ' রচনা করেছেন-
a) রামাই পণ্ডিত
b) শ্রীকর নন্দী
c) বিজয় গুপ্ত
d) লোচন দাস
Answer: রামাই পণ্ডিত
5. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
a) পরাকাষ্ঠা
b) অভিব্যক্তি
c) পরিশ্রান্ত
d) অনাবৃষ্টি
Answer: অনাবৃষ্টি
6. 'পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা?
a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
b) সুনীল গঙ্গোপাধ্যায়
c) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
d) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
Answer: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
7. 'আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?
a) দ্বন্দ্ব সমাস
b) অব্যয়ীভাব সমাস
c) তৎপুরুষ সমাস
d) কর্মধারয় সমাস
Answer: দ্বন্দ্ব সমাস
8. কোনটি সাধিত শব্দ নয়?
a) পানসা
b) ফুলেল
c) গোলাপ
d) হাতল
Answer: গোলাপ
9. 'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস?
a) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
b) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
c) ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়
d) মানিক বন্দ্যোপাধ্যায়
Answer: মানিক বন্দ্যোপাধ্যায়
10. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
a) পদ্মরাগ
b) পদ্মগোখরা
c) পদ্মপুরাণ
d) পদ্মাবতী
Answer: পদ্মগোখরা
11. 'আনোয়ারা' গ্রন্থটি কার রচনা?
a) কাজী এমদাদুল হক
b) মীর মশাররফ হোসেন
c) মোহাম্মদ নজিবর রহমান
d) ইসমাইল হোসেন সিরাজী
Answer: মোহাম্মদ নজিবর রহমান
Read More:
12. 'বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) মুনীর চৌধুরী
c) সমরেশ বসু
d) প্রমথ চৌধুরী
Answer: প্রমথ চৌধুরী
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম 'ভানুসিংহ ঠাকুর'। সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট'। প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'।
13. কোনটি শুদ্ধ বানান?
a) আকাংখা
b) আকাঙ্ক্ষা
c) আকাঙ্খা
d) আকাংক্ষা
Answer: আকাঙ্ক্ষা
14. কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?
a) পাবক
b) মারুত
c) পবন
d) অনিল
Answer: পাবক
15. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
a) বর্ণ
b) শব্দ
c) অক্ষর
d) ধ্বনি
Answer: ধ্বনি
16. 'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি-
a) জটিল বাক্য
b) যৌগিক বাক্য
c) সরল বাক্য
d) মৌলিক বাক্য
Answer: সরল বাক্য
17. 'গাছপাথার' বাগধারাটির অর্থ -
a) ভূমিকা করা
b) হিসাব-নিকাশ
c) অসম্ভব বস্তু
d) বাড়াবাড়ি করা
Answer: হিসাব-নিকাশ
18. 'তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন?' এই প্রবাদটির রচয়িতা কে?
a) মীর মশাররফ হোসেন
b) রোকেয়া সাখাওয়াত হোসেন
c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
19. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
a) আরেক ফাল্গুন
b) জীবন ঘষে আগুন
c) নন্দিত নরকে
d) পিঙ্গল আকাশ
Answer: আরেক ফাল্গুন
20. মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
a) এইসব দিন রাত্রী
b) নূরলদীনের সারাজীবন
c) একাত্তরের দিনগুলি
d) সৎ মানুষের খোঁজে
Answer: একাত্তরের দিনগুলি