1. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
a) উপনেতা
b) উপভোগ
c) উপগ্রহ
d) উপসাগর
Answer: উপভোগ
2. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে :
a) বৈকুণ্ঠের খাতা
b) জামাই বারিক
c) বিবাহ-বিভ্রাট
d) হিতে বিপরীত
Answer: বৈকুণ্ঠের খাতা
3. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে -
a) গাজী মিয়াঁর বস্তানী
b) আলালের ঘরের দুলাল
c) হুতোম প্যাঁচার নক্সা
d) কলিকাতা কমলালয়
Answer: গাজী মিয়াঁর বস্তানী
4. 'বেদান্তগ্রন্থ' ও 'বেদান্তসার' কার রচনা?
a) রাজা রামমোহন রায়
b) গোলকনাথ শর্মা
c) রামরাম বসু
d) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
Answer: রাজা রামমোহন রায়
5. 'খনার বচন' এর মূলভাব কি?
a) লৌকিক প্রণয়সঙ্গীত
b) শুদ্ধ জীবনযাপন রীতি
c) সামাজিক মঙ্গলবোধ
d) রাষ্ট্র পরিচালনা নীতি
Answer: শুদ্ধ জীবনযাপন রীতি
6. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
a) করছিলাম
b) করেছি
c) করছি
d) করব
Answer: করব
7. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
a) বিষ্ণু দে
b) বুদ্ধদেব বসু
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) সৈয়দ শামসুল হক
Answer: বুদ্ধদেব বসু
8. তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি?
a) তামসিক
b) বারুই
c) পান-ব্যবসায়ী
d) পর্ণকার
Answer: তামসিক
9. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
a) বক্র
b) গরল
c) কুটিল
d) জটিল
Answer: গরল
10. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
a) পদ্মমণি
b) পদ্মাবতী
c) পদ্মগোখরা
d) পদ্মরাগ
Answer: পদ্মরাগ
11. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে?
a) প্রাতিপদিক
b) নাম-পদ
c) মৌলিক শব্দ
d) কৃদন্ত শব্দ
Answer: প্রাতিপদিক
Read More:
12. কোনটি অপাদান কারক?
a) গৃহহীনে গৃহ দাও
b) জিজ্ঞাসিব জনে জনে
c) ট্রেনে স্টেশন ছেড়েছে
d) বনে বাঘ আছে
Answer: ট্রেনে স্টেশন ছেড়েছে
13. 'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
a) ভ্রমণ কাহিনী
b) উপন্যাস
c) নাটক
d) কবিতা
Answer: উপন্যাস
14. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
a) অজানা
b) দোতলা
c) আশীবিষ
d) কানাকানি
Answer: কানাকানি
15. 'আগুন'-এর সমার্থক শব্দ কোনটি?
a) ভাতি
b) অনল
c) অংশ
d) জ্যোতি
Answer: অনল
16. 'Hand out' এর শুদ্ধ বাংল পরিভাষা হচ্ছে :
a) হস্তপত্র
b) জ্ঞাপনপত্র
c) তথ্যপত্র
d) প্রচারপত্র
Answer: জ্ঞাপনপত্র
17. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা?
a) আমজাদ হোসেন
b) হুমায়ূন আহমেদ
c) শওকত ওসমান
d) সৈয়দ শামসুল হক
Answer: হুমায়ূন আহমেদ
18. 'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
a) দুঃ + অবস্থা
b) দূর + বস্থা
c) দুর + বস্থা
d) দুর + অবস্থা
Answer: দুঃ + অবস্থা
19. 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
a) অনন্বয়ী অব্যয়
b) অনুকার অব্যয়
c) পদান্বয়ী অব্যয়
d) অনুসর্গ অব্যয়
Answer: অনন্বয়ী অব্যয়
20. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?
a) আনন
b) আষাঢ়
c) আরাম
d) আয়না
Answer: আনন
Explanation: 'আনন' শব্দটি সংস্কৃত 'আ' উপসর্গ যোগে গঠিত।