1. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
a) ছেঁড়াতার
b) চাকা
c) বাকি ইতিহাস
d) কী চাহ শঙ্খচিল
Answer: কী চাহ শঙ্খচিল
2. তেভাগা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
a) অক্টোপাস
b) কালো বরফ
c) ক্রীতদাসের হাসি
d) নাঢ়াই
Answer: নাঢ়াই
3. 'সোমত্ত' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
a) সোপান
b) সমর্থ
c) সোল্লাস
d) সওয়ার
Answer: সমর্থ
4. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?
a) যৌগিক ধ্বনি
b) অক্ষর
c) বর্ণ
d) মৌলিক স্বরধ্বনি
Answer: অক্ষর
5. 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
a) ঢাকার পল্টন
b) নওগাঁর পতিসর
c) কুষ্টিয়ার কুমারখালী
d) ময়মনসিংহের ত্রিশাল
Answer: কুষ্টিয়ার কুমারখালী
6. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
a) শ্রীচৈতন্যদেব
b) কাহ্নপা
c) বিদ্যাপতি
d) রামকৃষ্ণ পরমহংসদেব
Answer: শ্রীচৈতন্যদেব
7. চর্যাপদের টীকাকারের নাম কী?
a) মীননাথ
b) প্রবোধচন্দ্র বাগচী
c) হরপ্রসাদ শাস্ত্রী
d) মুনিদত্ত
Answer: মুনিদত্ত
8. অপিনিহিতির উদাহরণ কোনটি?
a) জন্ম > জম্ম
b) আজি > আইজ
c) ডেস্ক > ডেসক
d) আলাবু > লাবু > লাউ
Answer: আজি > আইজ
9. 'ডিঙি টেনে বের করতে হবে।' কোন ধরনের বাচ্যের উদাহরণ?
a) কর্মবাচ্য
b) ভাববাচ্য
c) যৌগিক
d) কর্মকর্তৃবাচ্য
Answer: ভাববাচ্য
10. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
a) শশব্যস্ত
b) কালচক্র
c) পরাণপাখি
d) বহুব্রীহি
Answer: শশব্যস্ত
11. 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
a) অকাজ
b) আবছায়া
c) আলুনি
d) নিখুঁত
Answer: আলুনি
12. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
a) রামচন্দ্র বিদ্যাবাগীশ
b) রাজশেখর বসু
c) হরিচরণ দে
d) অশোক মুখোপাধ্যায়
Answer: রামচন্দ্র বিদ্যাবাগীশ
13. 'কুসীদজীবী' বলতে কাদের বুঝায়?
a) চারণকবি
b) সাপুড়ে
c) সুদখোর
d) কৃষিজীবী
Answer: সুদখোর
14. কোন বানানটি শুদ্ধ?
a) পুরষ্কার
b) আবিস্কার
c) সময়পোযোগী
d) স্বত্ব
Answer: স্বত্ব
15. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই-
a) রসতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) বাক্যতত্ত্ব
d) ক্রিয়ার কাল
Answer: বাক্যতত্ত্ব
16. কোন বানানটি শুদ্ধ?
a) মনোকষ্ট
b) মনঃকষ্ট
c) মণকষ্ট
d) মনকস্ট
Answer: মনঃকষ্ট
17. 'বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন'- এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে:
a) বাবা ছেলেকে বললেন , বাবা তুমি দীর্ঘজীবী হও
b) বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক
c) বাবা ছেলেকে বললেন, 'তুমি দীর্ঘজীবী হও'
d) বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ি কামনা করি
Answer: বাবা ছেলেকে বললেন, 'তুমি দীর্ঘজীবী হও'
18. 'এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো' - এ বাক্য কোন ধরনের?
a) অনুজ্ঞাবাচক
b) নির্দেশাত্মক
c) বিস্ময়বোধক
d) প্রশ্নবোধক
Answer: নির্দেশাত্মক
Read More:
19. প্রচুর + য = প্রাচুর্য কোন প্রত্যয়?
a) কৃৎ প্রত্যয়
b) তদ্ধিত প্রত্যয়
c) বাংলা কৃৎ প্রত্যয়
d) সংস্কৃত কৃৎ প্রত্যয়
Answer: তদ্ধিত প্রত্যয়
20. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-
a) রেফ
b) হসন্ত
c) কার
d) ফলা
Answer: ফলা
21. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
a) দাশরথি রায়
b) রামনিধি গুপ্ত
c) ফকির গরীবুল্লাহ
d) রামরাম বসু
Answer: দাশরথি রায়
22. চারণকবি হিসেবে বিখ্যাত কে?
a) আলাওল
b) চন্দ্রাবতী
c) মুকুন্দদাস
d) মুক্তারাম চক্রবর্তী
Answer: মুকুন্দদাস
23. বাংলা সাহিত্যে 'কালকূট' নামে পরিচিত কোন লেখক?
a) সমরেশ মজুমদার
b) শওকত ওসমান
c) সমরেশ বসু
d) আলাউদ্দিন আল আজাদ
Answer: সমরেশ বসু
24. 'পরানের গহীন ভিতর' কাব্যর কবি কে?
a) অসীম সাহা
b) অরুণ বসু
c) আবু জাফর ওবায়দুল্লাহ
d) সৈয়দ শামসুল হক
Answer: সৈয়দ শামসুল হক
25. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
a) ডব্লিউ বি ইয়েটস
b) ক্লিনটন বি সিলি
c) অরুন্ধতী রায়
d) অমিতাভ ঘোষ
Answer: ক্লিনটন বি সিলি
26. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
a) হুলিয়া
b) তোমাকে অভিবাদন প্রিয়া
c) সোনালি কাবিন
d) স্মৃতিস্তম্ভ
Answer: স্মৃতিস্তম্ভ
27. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র-
a) বিনোদিনী
b) হৈমন্তী
c) আশালতা
d) চারুলতা
Answer: চারুলতা
28. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শেষ প্রশ্ন'
b) রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
c) কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা'
d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা'
Answer: রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
29. জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
a) গঙ্গা
b) পুতুলনাচের ইতিকথা
c) হাঁসুলী বাঁকের উপকথা
d) গৃহদাহ
Answer: গঙ্গা
30. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
a) শওকত আলী
b) সেলিনা হোসেন
c) আখতারুজ্জামান ইলিয়াস
d) সৈয়দ শামসুল হক
Answer: সৈয়দ শামসুল হক
31. 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' গ্রন্থটির রচয়িতা কে?
a) সৈয়দ আলী আহসান
b) সুকান্ত ভট্টাচার্য
c) হুমায়ুন আজাদ
d) নির্মলেন্দু গুণ
Answer: হুমায়ুন আজাদ
32. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
a) স্যার এ. এফ. রহমান
b) রমেশচন্দ্র মজুমদার
c) সৈয়দ সাজ্জাদ হোয়াসেন
d) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
Answer: বিচারপতি আবু সাঈদ চৌধুরী
33. ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
a) ভূমিপুত্র
b) মাটির জাহাজ
c) কাঁটাতারের প্রজাপতি
d) চিলেকোঠার সেপাই
Answer: চিলেকোঠার সেপাই
34. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
a) বিষের বাঁশি
b) যুগবাণী
c) ভাঙার গান
d) প্রলয় শিখা
Answer: যুগবাণী
35. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
a) চৈতালী ঘূর্ণি
b) রক্তের অক্ষর
c) বায়ান্ন হাজার তিপ্পান্ন গলি
d) ১৯৭১
Answer: ১৯৭১