1. Hybrid’ এর পারিভাষিক শব্দ-
a) উচ্চফলনশীল
b) উচ্চ ক্ষমতাসম্পন্ন
c) যৌগিক
d) সংকর
Answer: সংকর
2. কোনটি শুদ্ধ বানান ?
a) শিরচ্ছেদ
b) শিরোচ্ছেদ
c) শিরশ্ছেদ
d) শিরাচ্ছেদ
Answer: শিরশ্ছেদ
3. সঠিক শব্দ কোনটি ?
a) চলাকালের সময়ে
b) চলাকালীন সময়ে
c) চলাকালে
d) চলাকালিন সময়ে
Answer: চলাকালে
4. যে বিষয়ে কোনো বিতর্ক নেই-
a) অবিমৃষ্যকারী
b) অবিতর্ক
c) অবিমিশ্যকারী
d) অবিসংবাদী
Answer: অবিসংবাদী
5. যে জমিতে ফসল জন্মায় না-
a) পতিত
b) অনুর্বর
c) উষর
d) মধুর
Answer: উষর
6. কোন বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে ?
a) সাতেও না পাঁচেও না
b) দা-কুমড়া
c) সাপে-নেউলে
d) আদায়-কাঁচকলায়
Answer: সাতেও না পাঁচেও না
Read More:
7. ‘সৌম্য’ এর বিপরীত শব্দ-
a) উগ্র
b) শান্ত
c) ভদ্র
d) সভ্য
Answer: উগ্র
8. অর্বাচীন’ এর বিপরীত শব্দ-
a) প্রাচিন
b) অচেনা
c) নতুন
d) নবীন
Answer: প্রাচিন
9. সাদা মেঘে বৃষ্টিপাত হয় না। এখানে ‘মেঘে’ কোন কারক ?
a) কর্মকারক
b) অপাদান কারক
c) সম্প্রদান কারক
d) অধিকরণ কারক
Answer: অপাদান কারক
10. সমাস’ এর অর্থ-
a) সংযোজন
b) বিশ্লেষণ
c) সংশ্লেষণ
d) সংক্ষেপণ
Answer: সংক্ষেপণ