1. শুদ্ধ বানান নির্ণয় করুন –
a) ভ্রাতূস্পুত্র
b) ভ্রাতূষ্পুত্র
c) ভ্রাতুস্পুত্র
d) ভ্রাতুষ্পুত্র
Answer: ভ্রাতুষ্পুত্র
Explanation: • শুদ্ধ বানান 'ভ্রাতুষ্পুত্র' - এটি সংস্কৃত শব্দ। - বিশেষ্য পদ। - সঠিক প্রকৃতি প্রত্যয়: ভ্রাতুঃ + পুত্র। যার অর্থ: - ভাইয়ের ছেলে। উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
2. কোনটি শুদ্ধ বানান?
a) নিশীথিনী
b) নিশিখিনি
c) নিশীথীণী
d) নিশীথিনি
Answer: নিশীথিনী
Explanation: শুদ্ধ বানানটি হলো 'নিশীথিনী', যার অর্থ রজনী বা রাত্রি।
3. শুদ্ধ বানান কোনটি? =
a) মূমুষু
b) মুমূর্ষু
c) মুমূর্ষ
d) মূমূর্ষ
Answer: মুমূর্ষু
Explanation: শুদ্ধ বানানটি হলো **মুমূর্ষু**। এর অর্থ 'মরণাপন্ন' বা 'যার মৃত্যু নিকটবর্তী'। বানানে প্রথম ও শেষ উ-কার (ু) এবং মাঝেরটি ঊ-কার (ূ) হয়।
4. কোনটি শুদ্ধ বানান?
a) স্বায়ত্তশাসন
b) সায়ত্তশাসন
c) সায়ত্ত্বশাসন
d) স্বায়ত্বশাসন
Answer: স্বায়ত্তশাসন
Explanation: স্বায়ত্তশাসন শুদ্ধ বানান।
5. কোন বানানটি শুদ্ধ?
a) পুরষ্কার
b) আবিস্কার
c) সময়পোযোগী
d) স্বত্ব
Answer: স্বত্ব
Explanation: শুদ্ধ বানান হলো ‘স্বত্ব’ যার অর্থ হলোঃ অধিকার; মালিকানা। আর ‘পুরষ্কার’ এর শুদ্ধরূপ পুরস্কার:‘ সময়পোযোগী' এর শুদ্ধরূপ সময়োপযোগী; আবিস্কার এর শুদ্ধরূপ আবিষ্কার।
6. কোনটি শুদ্ধ বানান?
a) গীতাঞ্জলী
b) গিতাঞ্জলী
c) গীতাঞ্জলি
d) গিতাঞ্জলি
Answer: গীতাঞ্জলি
Explanation: ♦️নিয়ম: শব্দের শেষে আলি/ অঞ্জলি/ আবলি কে সবসময় 'ই' কার দিয়ে বলি দিয়ে দিবো। যেমন: সোনালি, রুপালি, মিতালি, শ্রদ্ধাঞ্জলি, পুস্তকাবলি ইত্যাদি। (কিন্তু সেটি যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বুঝায় তাহলে ঈ-কার হবে। যেমন: সোনালী ব্যাংক, মোহাম্মদ আলী ইত্যাদি।
Read More:
7. শুদ্ধ বানানটি নির্দেশ করুন -----
a) মুহুর্মুহু
b) মূহুর্মুহু
c) মুর্হুমূর্হু
d) মুর্হুর্মূহু
Answer: মুহুর্মুহু
Explanation: নিয়ম: উ+উ+উ+উ: = মুহুর্মুহু
8. কোন বানানটি শুদ্ধ?
a) মনোকষ্ট
b) মনঃকষ্ট
c) মণকষ্ট
d) মনকষ্ট
Answer: মনঃকষ্ট
Explanation: বিসর্গ (:) এর পরে ক, খ, প, ক্ষ, শ, স এই ৬টি বর্ণ থাকলে বিসর্গ (:) বহাল থাকবে। যেমন: মনঃকষ্ট, দুঃখ, ইতঃপূর্বে, মনঃক্ষুণ্ণ, দুঃশাসন, উচ্চৈঃস্বরে 🎯মনঃকষ্ট বানান মনে রাখার উপায়: মানুষ কোন কথার দ্বারা আঘাত প্রাপ্ত হলেই মনঃকষ্ট পায়। তার মানে, মনের মাঝে কিছু একটা আছে যার ফলে কষ্ট পায়। সুতরাং মন + : + কষ্ট = মনঃকষ্ট।
9. কোন বানানটি শুদ্ধ?
a) সূচিস্মতা
b) সূচিষ্মিতা
c) সূচীস্মিতা
d) শুচিস্মিতা
Answer: শুচিস্মিতা
Explanation: ※ যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। ※ যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা।
10. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) সমীচিন
b) সমীচীন
c) সমিচীন
d) সমিচিন
Answer: সমীচীন
Explanation: সঠিক বানান - সমীচীন। সমীচীন শব্দের অর্থ - সঙ্গত, উচিত,উপযুক্ত,ন্যায় সঙ্গত, যথার্থ । প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ (Adjective) ।