1. ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে-
a) বাক্যতত্ত্ব
b) ব্যাকরণ
c) অর্থতত্ত্ব
d) রূপতত্ত্ব
Answer: ব্যাকরণ
2. বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
a) ১৫৫৩
b) ১৭৪৩
c) ১৭৭৮
d) ১৯৪৩
Answer: ১৭৪৩
3. ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?
a) উইলিয়াম কেরি
b) রাজা রামমোহন রায়
c) হরপ্রসাদ শাস্ত্রী
d) ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
Answer: ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
4. 'গৌড়ীয় ব্যাকরণ' এর রচয়িতা কে?
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
c) উইলিয়াম কেরি
d) রামমোহন রায়
Answer: রামমোহন রায়
5. ভাষার ক্ষুদ্রতম উপাদান -
a) ধ্বনি
b) অক্ষর
c) শব্দ
d) বাক্য
Answer: ধ্বনি
6. 'বাকযন্ত্র' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) অর্থতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: ধ্বনিতত্ত্ব
7. শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে-
a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) অর্থতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: রূপতত্ত্ব
8. নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়?
a) শব্দ গঠন
b) প্রতিশব্দ
c) অক্ষর
d) কারক
Answer: শব্দ গঠন
9. বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়?
a) অর্থতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) ধ্বনিতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: বাক্যতত্ত্ব
Explanation: বাচ্য' ও 'উক্তি' ব্যাকরণের 'বাক্যতত্ত্ব' শাখায় আলোচিত হয়। বাক্যতত্ত্ব মূলত বাক্যগুলোর গঠন, প্রক্রিয়া এবং এর উপাদানগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে। উদাহরণস্বরূপ, এটি শব্দ, বাক্য নির্মাণ এবং বাচ্য এবং উক্তির ব্যবহার ও অর্থের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে।
10. যোজক আলোচনা করা হয়-
a) ধ্বনিতত্ত্বে
b) রূপতত্ত্বে
c) বাক্যতত্ত্বে
d) অর্থতত্ত্বে
Answer: রূপতত্ত্বে
11. ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়?
a) ৫মী
b) ৬ষ্ঠী
c) ৭মী
d) সবগুলো
Answer: ৭মী
12. 'হাসান বই পড়ছে' - কোন বর্তমান কালের উদাহরণ?
a) নিত্যবৃত্ত
b) সাধারণ
c) ঘটমান
d) পুরাঘটিত
Answer: ঘটমান
13. কোন বাক্যে যৌগিক ক্রিয়া রয়েছে?
a) এখন যেতে পার
b) এখন গোল্লায় যাও
c) অজগরটি ফোঁসাচ্ছে
d) আমি রাতে খাব না
Answer: এখন যেতে পার
Read More:
14. মাহমুদ ভালো ছেলে- 'ভালো' কোন পদ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) ক্রিয়া
d) ক্রিয়া বিশেষণ
Answer: বিশেষণ
15. 'জলধি' কোন ধরনের শব্দ?
a) রূঢ়ি শব্দ
b) যৌগিক শব্দ
c) মৌলিক শব্দ
d) যোগরূঢ় শব্দ
Answer: যোগরূঢ় শব্দ
16. 'দৌহিত্র' অর্থ কী?
a) দুজন হিতাকাঙ্ক্ষী
b) দেয়ালের লেখন
c) কন্যার পুত্র
d) ছেলের পুত্র
Answer: কন্যার পুত্র
17. মৌলিক শব্দ কোনটি?
a) গায়ক
b) গোলাপি
c) গোলাপ
d) হরিণ
Answer: গোলাপ
18. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
a) ২০ টি
b) ২১ টি
c) ২২ টি
d) ২৫ টি
Answer: ২১ টি
19. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
a) সেতার
b) দেশান্তর
c) বেতার
d) সহোদর
Answer: দেশান্তর
20. কোনটি প্রাদি সমাস?
a) প্রবাদ
b) প্রবেশ
c) আকণ্ঠ
d) দুর্ভিক্ষ
Answer: প্রবাদ
21. অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান?
a) ভিন্ন পদ
b) উভয় পদ
c) পরপর
d) পূর্বপদ
Answer: পূর্বপদ
22. 'ডেকে ডেকে হয়রান হয়েছি' কোন পদের দ্বিরুক্তি?
a) অব্যয়
b) সর্বনাম
c) বিশেষণ
d) ক্রিয়া
Answer: ক্রিয়া
23. গণনা দ্বারা লব্ধ ধারণাকে কী বলা হয়?
a) অঙ্ক
b) ক্রম
c) সংখ্যা
d) বচন
Answer: সংখ্যা
24. সর্বনামের বহুবচন কোনটি?
a) তোমরা
b) ফুলদল
c) মেঘমালা
d) দ্বীপপুঞ্জ
Answer: তোমরা
25. 'বৃন্দ' এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে?
a) পক্ষী
b) টাকা
c) ছাত্র
d) পর্বত
Answer: ছাত্র