1. ব্যক্তিগত পত্রের প্রাপক সমবয়সী হলে উপযুক্ত সম্বোধন কোনটি হবে ?
a) শ্রদ্ধাভাজনেষু
b) প্রীতিভাজনেষু
c) দোয়াবরেষু
d) কল্যাণীবরেষু
Answer: প্রীতিভাজনেষু
2. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান' -কোন ছন্দে রচিত ?
a) স্বরবৃত্ত
b) মাত্রাবৃত্ত
c) অমিত্রাক্ষর
d) অক্ষরবৃত্ত
Answer: স্বরবৃত্ত
3. ‘দেশের যত নদীর ধারা জল না , ওরা অশ্রুধারা । ‘ -- এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত ?
a) অপহ্নুতি
b) যমক
c) অর্থোন্নতি
d) অভিযোজন
Answer: অপহ্নুতি
4. The rose is a fragrant flower- এর সঠিক অনুবাদ কোনটি ?
a) গোলাপ মোহনীয় ফুল
b) গোলাপ নয়ন-নন্দন ফুল
c) গোলাপ কমনীয় ফুল
d) গোলাপ সুগন্ধি ফুল
Answer: গোলাপ সুগন্ধি ফুল
5. He has gone to dogs- এর সঠিক অনুবাদ কোনটি ?
a) সে কুকুরের কাছে গেছে
b) সে কুকুর খুব ভালোবাসে
c) সে গোল্লায় গেছে
d) সে কুকুর পোষে
Answer: সে গোল্লায় গেছে
6. Blue Print এর পারিভাষিক শব্দ কোনটি ?
a) চলচ্চিত্র
b) জীবনবৃত্তান্ত
c) প্রতিচিত্র
d) পটভূমি
Answer: প্রতিচিত্র
7. Chancellor' এর পরিভাষা কোনটি ?
a) আচার্য
b) উপাচার্য
c) অধ্যক্ষ
d) প্রাধ্যক্ষ
Answer: আচার্য
8. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ড বাক্যের ) বসাতে হবে-
a) সেমিকোলন
b) কমা
c) দাঁড়ি
d) ড্যাস
Answer: কমা
9. “উচিত কথায় মামা বেজার”- এটি যে শ্রেণির প্রবাদ-
a) সমালোচনামূলক
b) অভিজ্ঞতামূলক
c) নীতিমূলক
d) ব্যঙ্গাত্নক
Answer: সমালোচনামূলক
10. 'ভেড়ার গোয়ালে আগুন লাগা' প্রবাদটির অর্থ -
a) আকস্মিক বিপদ
b) অকার্যকর কোলাহল
c) অসহায় অবস্থা
d) অযথা আড়ম্বর
Answer: অকার্যকর কোলাহল
11. 'ধর্মের ষাঁড়' বাগধারাটির অর্থ কি ?
a) বক ধার্মিক
b) তোষামোদকারী
c) শক্ত প্রাণ
d) অকর্মণ্য
Answer: অকর্মণ্য
12. 'ফপর দালালি'- এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?
a) ধনের অহংকার
b) গায়ে পড়ে মাতব্বরী
c) কাণ্ডজ্ঞানহীন
d) ঠোঁট কাটা
Answer: গায়ে পড়ে মাতব্বরী
13. 'যিনি অধিক কথা বলেন না।' এক কথায় কী হবে ?
a) সন্ন্যাসী
b) অল্পভাষী
c) মিতভাষী
d) সংযত
Answer: মিতভাষী
14. যে স্ত্রীর বশীভূত- এর বাক্য সংকোচন-
a) বশীভূত
b) অধীন
c) স্ত্রৈণ
d) পরাহত
Answer: স্ত্রৈণ
15. 'চাল নেই ,চুলো নেই, মুখে বড় কথা।'- এখানে 'চাল' শব্দটি কোন অর্থে প্রয়োগ হয়েছে ?
a) ফন্দি
b) আশ্রয়
c) ব্যবহার
d) গুণ
Answer: আশ্রয়
16. “আজিকে হেথায় রবির কর কেমনে পশিল প্রাণের পর।” - এখানে ‘কর’ কোন অর্থ প্রকাশ করছে ?
a) হাত
b) রাজস্ব
c) উত্তাপা
d) কিরণ
Answer: কিরণ
17. ‘অত্যহিত' শব্দের অর্থ-
a) অতি উপকার
b) অতি অনিষ্ট
c) ঘনিষ্ঠ
d) সন্নিকটে
Answer: অতি অনিষ্ট
18. এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো'...... এ বাক্য কোন ধরনের ?
a) নির্দেশাত্মক
b) অনুজ্ঞাবাচক
c) বিস্ময়বোধক
d) প্রশ্নবোধক
Answer: নির্দেশাত্মক
19. 'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।' এটি কোন ধরনের বাক্য ?
a) সরল বাক্য
b) জটিল বাক্য
c) যৌগিক বাক্য
d) খণ্ড বাক্য
Answer: জটিল বাক্য
20. ‘ঔজ্বল্য’-এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
a) অন্ধকার
b) কালো রাত
c) ম্লানিমা
d) অমানিশা
Answer: ম্লানিমা
21. ‘গরল’-এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
a) মিষ্টি
b) পানসে
c) ঝাল
d) অমৃত
Answer: অমৃত
22. ‘অনিল’ শব্দের অর্থ কী ?
a) বাতাস
b) যা নীল নয়
c) কোকীল
d) কারো নাম
Answer: বাতাস
23. 'অর্থ অনর্থ ঘটায়' এর কারক ও বিভক্তি কী ?
a) কর্মে শূন্য
b) করণে ২য়া
c) অপাদানে ২য়া
d) কর্তায় শূন্য
Answer: কর্তায় শূন্য
24. 'এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম'- বাক্যটিতে 'স্বাধীনতার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
a) কর্মে ষষ্ঠী
b) নিমিত্তার্থে ষষ্ঠী
c) করণে ষষ্ঠী
d) সম্প্রদানে ষষ্ঠী
Answer: নিমিত্তার্থে ষষ্ঠী
25. 'ফির' বিদেশী ধাতুটি কি অর্থে ব্যবহৃত হয় ?
a) গমন
b) আগমন
c) পুনরাগমন
d) প্রত্যাগমন
Answer: পুনরাগমন
26. প্রাচীন বাংলার রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার সঙ্গে কি যোগ করার নিয়ম ছিল ?
a) অ
b) ও
c) হ
d) ল
Answer: হ
Read More:
27. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি ?
a) দেশি
b) তৎসম
c) বিদেশি
d) তদ্ভব
Answer: তৎসম
28. প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
a) ধ্বনিতত্ত্ব
b) রুপতত্ত্ব
c) অর্থতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: রুপতত্ত্ব
29. একাক্ষর শব্দে আ -এর উচ্চারণ কিরূপ হয় ?
a) দীর্ঘ
b) হ্রস্ব
c) বিবৃত
d) সংবৃত
Answer: দীর্ঘ
30. কোনটি পরাগত সমীভবনের উদাহরণ ?
a) কান্না > কাঁদনা
b) তৎজন্য > তজ্জন্য
c) সত্য > সচ্চ
d) আজি > আজ
Answer: তৎজন্য > তজ্জন্য
31. ভুল বানান কোনটি ?
a) সমিতি
b) প্রতীতি
c) প্রণয়িনি
d) প্রকৃতি
Answer: প্রণয়িনি
32. কোন বাক্যটি শুদ্ধ ?
a) আমার কথাই প্রমাণ হলো
b) আমার কথাই প্রমাণিত হলো
c) আমার কথা প্রমাণ হলো
d) আমার কথাই প্রমাণীত হলো
Answer: আমার কথাই প্রমাণিত হলো
33. ‘নবোঢ়া’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
a) নব+উঢ়া
b) নবো+উঢ়া
c) নবো+ওঢ়া
d) নব+ঊঢ়া
Answer: নব+ঊঢ়া
34. “কিন্নর” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
a) কিম+নর
b) কিম+ণর
c) কিৎ+নর
d) কিদ্+নির
Answer: কিম+নর
35. ‘কুহক’ শব্দের স্ত্রী বাচক শব্দ কোনটি ?
a) কুহকিনী
b) কুহিকা
c) কুহিকানী
d) কুহিকী
Answer: কুহকিনী
36. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান' এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ ?
a) অবস্থাবাচক শব্দ
b) বাক্যালঙ্কার শব্দ
c) ধ্বন্যাত্মক শব্দ
d) দ্বিরুক্ত শব্দ
Answer: ধ্বন্যাত্মক শব্দ
37. সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়-
a) ভোটারগণ
b) ভোটারমণ্ডলী
c) নির্বাচক
d) নির্বাচকমণ্ডলী
Answer: নির্বাচকমণ্ডলী
38. 'এক যে ছিল রাজা' এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
a) অনির্দিষ্টতা
b) নির্দিষ্টতা
c) নিরর্থকভাবে
d) বিশেষ অর্থে নির্দিষ্ট
Answer: অনির্দিষ্টতা
39. 'সুষমা' শব্দে যে নিয়মে 'ষ' বসে-
a) 'স' এর পূর্বে বসেছে বলে
b) 'ষম্' মূলরূপ থেকে উৎসারিত হওয়ায়
c) 'উ' কারান্ত উপসর্গ পূর্বে আছে বলে
d) স্বভাবত 'ষ' বসে
Answer: 'উ' কারান্ত উপসর্গ পূর্বে আছে বলে
40. অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। এখানে 'দিকে' শব্দটি-
a) অনুসর্গ
b) বিশেষণ
c) অব্যয়
d) উপসর্গ
Answer: অনুসর্গ
41. 'মুখচন্দ্র' কোন সমাস ?
a) উপমিত কর্মধারয়
b) উপমান কর্মধারয়
c) রূপক কর্মধারয়
d) মধ্যপদলোপী কর্মধারয়
Answer: উপমিত কর্মধারয়
42. 'পুঁথিগত' কোন ধরনের সমাসবদ্ধ পদ- ?
a) কর্মধারয়
b) তৎপুরুষ
c) বহুব্রীহি
d) অব্যয়ীভাব
Answer: তৎপুরুষ
43. 'আমমোক্তার' শব্দে ব্যবহৃত 'আম' কোন বিদেশি উপসর্গ ?
a) ফারসি
b) ইংরেজি
c) আরবি
d) হিন্দি
Answer: আরবি
44. 'অনুধাবন' সমস্তপদটির 'অনু' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
a) বিরোধ
b) পশ্চাৎ
c) অতিপ্রান্ত
d) ঈষৎ
Answer: পশ্চাৎ
45. ‘বর্ষীয়ান’ এর প্রত্যয় –
a) বৃদ্ধ + ইয়স
b) বৃদ্ধ + ঈয়স
c) বৃদ্ধ + ত্রীয়স
d) বৃদ্ধ + নীরস
Answer: বৃদ্ধ + ঈয়স
46. পবন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
a) √প + অন
b) √পো + অন
c) √প + বন
d) √পো + বন
Answer: √পো + অন
47. কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করে ?
a) আমি বাড়ি যাই
b) মন দিয়ে লেখাপড়া কর
c) পরিশ্রম করলে সফল হবে
d) তার মঙ্গল হোক
Answer: মন দিয়ে লেখাপড়া কর
48. 'আমি যদি পাখি হতাম। কোন কালের উদাহরণ ?
a) পুরাঘটিত ভবিষ্যত
b) নিত্যবৃত্ত বর্তমান
c) নিত্যবৃত্ত অতীত
d) পুরাঘটিত অতীত
Answer: নিত্যবৃত্ত অতীত
49. ‘ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।’ -এ বাক্যটিকে ‘ওগো’ শব্দটি কোন জাতীয় অব্যয় ?
a) সম্বোধনসূচক অব্যয়
b) প্রশ্নবোধক অব্যয়
c) উপসর্গ অব্যয়
d) অনুকার অব্যয়
Answer: সম্বোধনসূচক অব্যয়
50. কোন বাক্যে ‘শেষ’ ক্রিয়ারূপে ব্যবহৃত হয়েছে ?
a) আমার সুখের শেষ নেই
b) আমি আপনার শেষ কথা শুনতে চাই
c) কাজটি শীঘ্র শেষ কর
d) সব ভাল যার শেষ ভাল
Answer: কাজটি শীঘ্র শেষ কর
Explanation: ‘শেষ’ শব্দটি বাংলায় বিশেষ্য বা ক্রিয়া উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে।