1. 'একাদশে বৃহস্পতি' অর্থ-
a) সুসময়
b) দুঃসময়
c) অলীক বস্তু
d) শেষ রক্ষা
Answer: সুসময়
Explanation: 'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়, মহাসৌভাগ্য বা সুসময় ।
2. 'ভূশণ্ডির কাক' বাগধারাটির অর্থ কি?
a) একই স্বভাবের
b) মূর্খ
c) কপট ব্যাক্তি
d) দীর্ঘজীবী
Answer: দীর্ঘজীবী
Explanation: 🎯'ভূশণ্ডির কাক' বাগধারাটির অর্থ দীর্ঘজীবী ব্যক্তি বা অতি বৃদ্ধ ব্যক্তি।
3. ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ কি?
a) মন্দ ভাগ্য
b) ভাল ভাগ্য
c) ইঁদুরের মত কপালে
d) ইঁদুরের ন্যায় কপাল
Answer: মন্দ ভাগ্য
Explanation: 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ মন্দ ভাগ্য বা দুর্ভাগ্য।
4. ‘গোঁফ-খেজুরে’- এই বাগধারাটির অর্থ কী?
a) আরামপ্রিয়
b) উদাসীন
c) নিতান্ত অলস
d) পরমুখাপেক্ষী
Answer: নিতান্ত অলস
Explanation: গোঁফ খেজুরে শব্দের অর্থ নিতান্ত অলস। প্রকৃতপক্ষে ‘গোঁফ খেজুরে’ শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো গোঁফে খেজুর পরে থাকলেও খায় না যে। এ ব্যাসবাক্যটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের সকল শর্ত পূরণ করে এবং এর অর্থ নিতান্ত অলসকেও যথার্থতা দান করে।
5. ঠোট-কাটা বলতে কি বােঝায়?
a) মিথ্যাবাদী
b) স্পষ্টভাষী
c) অহংকারী
d) পক্ষপাতদুষ্ট
Answer: স্পষ্টভাষী
Explanation: ‘ঠোঁট কাটা’ একটি বাগধারা, যার অর্থ স্পষ্টভাষী বা স্পষ্টবক্তা, অর্থাৎ যে ব্যক্তি অপ্রিয় সত্য কথা বলতেও দ্বিধা করে না।
6. “গড্ডালিকা প্রবাহ” বাগধারায় “গড্ডল” শব্দের অর্থ কি?
a) স্রোত
b) ভেড়া
c) একত্র
d) ভাসা
Answer: ভেড়া
Explanation: বাগধারাটির অর্থ অন্ধ অনুকরন। ‘গড্ডল’ শব্দের অর্থ ভেড়া। সাধারণত ভেড়া অনুকরণপ্রিয় প্রাণী। এদের একজন যেদিকে যায়, অন্যগুলোও বাছবিচার না করে সেদিকেই যায়। এজন্য গড্ডালিকা প্রবাহ দিয়ে অন্ধ অনুকরণ বোঝানো হয়।
7. শিবরাত্রির সলতে- বাগধারাটির অর্থ কী?
a) শিবরাত্রির আলো
b) একমাত্র সঞ্চয়
c) একমাত্র সন্তান
d) শিবরাত্রির গুরুত্ব
Answer: একমাত্র সন্তান
Explanation: ‘শিবরাত্রির সলতে’ বলতে বংশের একমাত্র সন্তান বা একমাত্র অবলম্বনকে বোঝায়।
8. 'চক্ষুদান করা' বাগধারার অর্থ কী?
a) চুরি করা
b) নষ্ট করা
c) সেবা করা
d) অপরাধ করা
Answer: চুরি করা
Explanation: 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ হলো চুরি করা.
9. কাক ভূষণ্ডির অর্থ কি?
a) বাকসর্বস্ব
b) ষড়যন্ত্রকারী
c) দীর্ঘ প্রতীক্ষমাণ
d) দীর্ঘায়ু ব্যক্তি
Answer: দীর্ঘায়ু ব্যক্তি
Explanation: ‘ভূষণ্ডির কাক’ বা ‘কাক ভূষণ্ডি’ বাগধারাটির অর্থ হলো দীর্ঘজীবী বা দীর্ঘায়ু ব্যক্তি।
10. ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ
a) ভূমিকা করা
b) হিসাব-নিকাশ
c) অসম্ভব বস্তু
d) বাড়াবাড়ি করা
Answer: হিসাব-নিকাশ
Explanation: গাছপাথর’বাগধারাটির অর্থঃ হিসাব-নিকাশ। গৌরচন্দ্রিকা(ভূমিকা করা),অকালকুসুম(অসম্ভব বস্ত)এবং ‘আঠারো আনা’বাগধারাটি অর্থঃবাড়াবাড়ি করা।
11. ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ –
a) অমাবস্যা
b) গলাধাক্কা দেওয়া
c) কাছে টানা
d) কাস্তে
Answer: গলাধাক্কা দেওয়া
Explanation: অর্ধচন্দ্র (বাগধারা) অর্থ – গলাধাক্কা দেওয়া।
Read More:
12. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি
a) অনিষ্টের ইষ্ট লাভ
b) চির অশান্তি
c) অরাজক দেশ
d) সামান্য জিনিস নিয়ে ঝগড়া লাগানো
Answer: চির অশান্তি
Explanation: পৌরাণিক কাহিনি অনুযায়ী, রাবণের চিতা কখনও নিভত না। সেই অনুষঙ্গ থেকে '**রাবণের চিতা**' বাগধারাটি দ্বারা **চির অশান্তি** বা unending sorrow বোঝানো হয়।
13. ‘ব্যাঙের সর্দি’- অর্থ কি?
a) সম্ভাব্য ঘটনা
b) রােগ বিশেষ
c) অসম্ভব ঘটনা
d) প্রতারণা
Answer: অসম্ভব ঘটনা
Explanation: ‘ব্যাঙের সর্দি’ একটি বাগধারা, যা দিয়ে অসম্ভব বা অলীক কোনো ঘটনাকে বোঝানো হয়।
14. ‘হাত-ভারি’ বাগধারার অর্থ-
a) দাতা
b) কম খরচে
c) দরিদ্র
d) কৃপণ
Answer: কৃপণ
Explanation: বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। ‘হাত-ভারি’ বাগধারার অর্থ-কৃপণ।
15. নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ –
a) তীরে পৌঁছার ঝক্কি
b) সঞ্চয়ের প্রবৃত্তি
c) মুমূর্ষু অবস্থা
d) আসন্ন বিপদ
Answer: সঞ্চয়ের প্রবৃত্তি
Explanation: নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ টাকা জমানোর লোভ, অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি।
16. শকুনি মামা - এর অর্থ-
a) কুৎসিত মামা
b) সৎ মামা
c) কুচক্রী লোক
d) পাতানো মামা
Answer: কুচক্রী লোক
Explanation: 'শকুনি মামা' (মহাভারতের একটি চরিত্র) একটি বাগধারা, যার অর্থ হলো 'কুচক্রী লোক' বা অনিষ্টকর আত্মীয় ।
17. “জল ঘোলা করা” বাগধারার অর্থ—
a) পানি নোংরা করা
b) মাছ ধরা
c) বিশৃঙ্খলা সৃষ্টি করা
d) নদী পার হওয়া
Answer: বিশৃঙ্খলা সৃষ্টি করা
Explanation: পরিস্থিতি জটিল করে নিজের স্বার্থ আদায় করার চেষ্টা বোঝায়।
18. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত হয়?
a) আট কপালে
b) উড়নচণ্ডী
c) ছা-পোষা
d) ভূষণ্ডির কাক
Answer: আট কপালে
Explanation: '**আট কপালে**' বাগধারাটি 'হতভাগ্য' বা 'মন্দভাগ্য' অর্থে ব্যবহৃত হয়। 'উড়নচণ্ডী' অর্থ অমিতব্যয়ী, 'ছা-পোষা' অর্থ সাধারণ নিম্নবিত্ত এবং 'ভূষণ্ডির কাক' অর্থ দীর্ঘজীবী।
19. গড্ডলিকা প্রবাহ' এর সঠিক অর্থ কোনটি?
a) লণ্ড-ভণ্ড হওয়া
b) স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
c) অন্ধ অনুকরণ
d) কোনোটিই নয়
Answer: অন্ধ অনুকরণ
Explanation: 'গড্ডলিকা' অর্থ ভেড়া। ভেড়ারা যেমন কোনো বিচার না করে পালের সামনে যে থাকে তাকে অনুসরণ করে, 'গড্ডলিকা প্রবাহ' বাগধারাটির অর্থও তেমনি 'অন্ধ অনুকরণ'।
20. “হাত গুটিয়ে বসা” বাগধারার অর্থ কী?
a) বিশ্রাম নেওয়া
b) হাত ভাঁজ করা
c) কাজ না করা
d) লজ্জা পাওয়া
Answer: কাজ না করা
Explanation: ব্যাখ্যা: নিষ্ক্রিয় থাকা বা দায়িত্ব এড়িয়ে চলাকে বোঝায়।