1. সন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
a) ব্যঞ্জন ধ্বনি
b) স্বরধ্বনি
c) নিপাতনে সিদ্ধ
d) বিসর্গ সন্ধি
Answer: নিপাতনে সিদ্ধ
2. 'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
a) পৃথ্বী
b) নীর
c) ক্ষিতি
d) অবনী
Answer: নীর
3. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) নিশিথিনী
b) নিশীথীনি
c) নিশিথীনী
d) নিশীথিনী
Answer: নিশীথিনী
4. 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) কলাপী
b) নীরধি
c) বিটপী
d) অবনি
Answer: বিটপী
5. 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
a) অর্ধচেতন
b) অবচেতন
c) চেতনাহীন
d) চেতনাপ্রবাহ
Answer: অবচেতন
6. কোনটি ইংরেজি শব্দ?
a) ম্যাজেন্টা
b) পিস্তল
c) আলমারি
d) কমা
Answer: কমা
Read More:
7. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
a) পরাকাষ্ঠা
b) অভিব্যক্তি
c) পরিশ্রান্ত
d) অনাবৃষ্টি
Answer: অনাবৃষ্টি
8. 'আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?
a) দ্বন্দ্ব সমাস
b) অব্যয়ীভাব সমাস
c) তৎপুরুষ সমাস
d) কর্মধারয় সমাস
Answer: দ্বন্দ্ব সমাস
9. কোনটি সাধিত শব্দ নয়?
a) পানসা
b) ফুলেল
c) গোলাপ
d) হাতল
Answer: গোলাপ
10. কোনটি শুদ্ধ বানান?
a) আকাংখা
b) আকাঙ্ক্ষা
c) আকাঙ্খা
d) আকাংক্ষা
Answer: আকাঙ্ক্ষা