1. 'পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এতো অপরিষ্কার' - বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
a) প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
b) প্রথমটি শুদ্ধ, দ্বিতীয় অশুদ্ধ
c) দুটোই অশুদ্ধ
d) দুটোই শুদ্ধ
Answer: দুটোই অশুদ্ধ
2. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) মনীষী
b) মনিষি
c) মনীষি
d) মনিষী
Answer: মনীষী
3. কোন বাক্যটি শুদ্ধ?
a) দৈন্যতা সর্বদা মধ্যে মহত্বের পরিচালক নয়
b) দৈন্য সর্বদা মহত্বের পরিচালক নয়
c) দৈন্যতা সর্বদা মধ্যে মহত্বের পরিচালক নয়
d) দৈন্য সর্বদা মহত্বের পরিচালক নয়
Answer: দৈন্য সর্বদা মহত্বের পরিচালক নয়
4. 'Consumer goods' এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
a) ভোক্তার কল্যাণ
b) ভোগ্যপণ্য
c) ক্রয়কৃত পণ্য
d) ক্রেতার গুণাগুণ
Answer: ভোগ্যপণ্য
5. 'জল' শব্দের সমার্থক নয় কোনটি?
a) সলিল
b) উদক
c) জলধি
d) নীর
Answer: জলধি
6. কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়?
a) অনুলোম-প্রতিলোম
b) নশ্বর-শাশ্বত
c) গরিষ্ঠ-লঘিষ্ঠ
d) হৃষ্ট-পুষ্ট
Answer: হৃষ্ট-পুষ্ট
7. 'পরশ্ব' শব্দটির অর্থ কী?
a) পরশু
b) পরের ধন
c) কোকিল
d) পার্শ্ববর্তী
Answer: পরশু
8. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
a) ৭টি
b) ৯টি
c) ১১টি
d) ১৩টি
Answer: ৭টি
9. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
a) সমাস দ্বারা
b) লিঙ্গ পরিবর্তন দ্বারা
c) উপসর্গ যোগে
d) ক, খ, ও গ তিন উপায়েই হয়
Answer: লিঙ্গ পরিবর্তন দ্বারা
10. 'লবণ' শব্দের বিশেষ্য কোনটি?
a) নুন
b) লবণাক্ত
c) লাবণ্য
d) ললিত
Answer: লাবণ্য