Exams Study Jobs Teachers Students

বাংলা ব্যকরণ (সন্ধি)

Primary Exam 10 Questions By Biddajatra-বিদ্যাযাত্রা

বাংলা ব্যকরণ (সন্ধি) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরন কোনটি?

ক) নিষ্কর
খ) সন্তাপ
গ) পরস্পর
ঘ) ষষ্ঠ
উত্তর: পরস্পর
ব্যাখ্যা: যেসব সন্ধি নিয়ম অনুসরণ না করে বিশেষ নিয়মে সাধিত হয়, তাদের নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। 'পরস্পর' (পরঃ + পর = পরস্পর) একটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির উদাহরণ।

2. ‘অহরহ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অহ + রহ
খ) অহ + অহ
গ) অহঃ + রহ
ঘ) অহঃ + অহ
উত্তর: অহঃ + অহ
ব্যাখ্যা: • বিসর্গ সন্ধি: বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুই ভাগে বিভক্ত যথা- ১. র্-জাত বিসর্গ। ২. স্-জাত বিসর্গ। কিছু বিসর্গ সন্ধির সন্ধি বিচ্ছেদ হলো- - প্রাতঃ + আশ = প্রাতরাশ; - পুনঃ + আয় = পুনরায়, - অন্তঃ + ধান = অন্তর্ধান, - অন্তঃ + গত = অন্তর্গত, - পুনঃ + উক্ত = পুনরুক্ত, - অহঃ + অহ = অহরহ ইত্যাদি।

3. পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?

ক) উপসর্গ
খ) অনুসর্গ
গ) সমাস
ঘ) সন্ধি
উত্তর: সন্ধি
ব্যাখ্যা: সন্ধি শব্দের অর্থ মিলন । পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি বা বর্ণের মিলিত হয়ে এক ধ্বনিতে রূপান্তরিত হওয়াকে সন্ধি বলে ।

4. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক) হিমালয়
খ) সংসার
গ) বনস্পতি
ঘ) অহরহ
উত্তর: হিমালয়
ব্যাখ্যা: স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে । 'হিমালয়' = হিম + আলয় (অ + আ = আ), এটি স্বরসন্ধির উদাহরণ । 'সংসার' (সম্+সার) ব্যঞ্জনসন্ধি। 'বনস্পতি' (বনঃ+পতি) ও 'অহরহ' (অহঃ+অহ) নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি।

5. 'বনস্পতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) বন + পতি
খ) বনস+পতি
গ) বনঃ+পতি
ঘ) বোনো+পতি
উত্তর: বন + পতি
ব্যাখ্যা: 'বনস্পতি' একটি নিপাতনে সিদ্ধ (ব্যতিক্রমী) বিসর্গ সন্ধি । এর সন্ধি বিচ্ছেদ হলো 'বন + পতি' = বনস্পতি ।

6. চলচ্চিত্র' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক) চলৎ + চিত্র
খ) চল + চিত্র
গ) চলচি + ত্র
ঘ) চলচ + চিত্র
উত্তর: চলৎ + চিত্র
ব্যাখ্যা: এটি ব্যঞ্জন সন্ধি। 'ৎ' (ত্) এর পর 'চ' থাকলে 'ৎ' (ত্) পরিবর্তিত হয়ে 'চ' হয়। চলৎ + চিত্র = চলচ্চিত্র ।

7. ‘জনৈক’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-

ক) জন + ইক
খ) জন + এক
গ) জনৈ + এক
ঘ) জন + ঈক
উত্তর: জন + এক
ব্যাখ্যা: স্বরসন্ধির নিয়মানুসারে অ- কার কিংবা আকারের পর এ-কার থাকলে উভয়ে মিলে ঐ- কার হয়। ঐ – কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। অর্থাৎঃ অ+এ=ঐ (জন+এক=জনৈক)

8. বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ –

ক) বাগ + অম্বর
খ) বাগ + আড়ম্বর
গ) বাক্ + অম্বর
ঘ) বাক্ + আড়ম্বর
উত্তর: বাক্ + আড়ম্বর
ব্যাখ্যা: ক,চ,ট,ত,প থাকলে এবং তাঁদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ,জ,ড(ড়),দ,ব হয়। যেমন দিক্+অন্ত=দিগন্ত, বাক্+আড়ম্বর=বাগাড়ম্বর। বাক্+ঈশ=বাগীশ

9. ‘পরীক্ষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) পরী+ঈক্ষা
খ) পড়ি+ঈক্ষা
গ) পরী+ইক্ষা
ঘ) পরি+ঈক্ষা
উত্তর: পরি+ঈক্ষা
ব্যাখ্যা: ই + ঈ = ঈ-কার

10. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?

ক) গো+ অক্ষ = গবাক্ষ
খ) পৌ+অক = পাবক
গ) বি+ অঙ্গ =বঙ্গ
ঘ) যতি +ইন্দ্র = যতীন্দ্র
উত্তর: গো+ অক্ষ = গবাক্ষ
ব্যাখ্যা: 📖 গল্প আকারে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কুলটা (অসৎ) নারীরা প্রৌঢ়জন (বৃদ্ধ) ও অন্যোন্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে (জানালা) বসে মার্তণ্ডের (সূর্য) দিকে তাকিয়ে সারঙ্গ (বাদ্যযন্ত্র) বাজাচ্ছে। অন্যদিকে শুদ্ধোদন (দেবতা) গবেন্দ্রকে (গরুর দেবতা) সঙ্গে নিয়ে স্বৈরচারীভাবে অক্ষৌহিনী (সৈন্যবাহিনী) সহযোগে বিম্বোষ্ঠ (লাল ওষ্ঠযুক্ত) রমণীকে অপহরণ করতে যাচ্ছে।

আশা করি বাংলা ব্যকরণ (সন্ধি) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট