1. 'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ-
a) মন+ ইষা
b) মন+ ঈষা
c) মনস+ইষা
d) মনস+ঈষা
Answer: মনস+ঈষা
Explanation: কিছু সন্ধি আছে যাদেরকে কোনো নিয়মে ফেলা যায় না। সেসব সন্ধিকে বলা হয় নিপাতনে সিন্ধ সন্ধি। ‘মনীষা’ নিপাতনে সিন্ধ সন্ধি। এর সঠিক সন্ধি বিচ্ছেদ ‘মনস + ঈষা’।
2. 'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ?
a) ৩য়া তৎপুরুষ
b) ৪র্থী তৎপুরুষ
c) ৫মী তৎপুরুষ
d) ৭মী তৎপুরুষ
Answer: ৪র্থী তৎপুরুষ
Explanation: ব্যাসবাক্যের মাঝে "জন্যে" "নিমিত্ত" আর বাক্যের প্রথম শব্দের শেষে "র" থাকবে তখন চতুর্থী। যেমন: বিয়ের জন্যে পাগল = বিয়েপাগল হজ্জের জন্যে যাত্রা = হজ্জযাত্রা বসতের নিমিত্ত বাড়ি = বসতবাড়ি।
3. কোনটি শুদ্ধ বানান?
a) নুন্যাধিক
b) ন্যূনাধিক
c) নূন্যধিক
d) ন্যুনধিক
Answer: ন্যূনাধিক
4. 'যার কোনো মূল্য নেই' অর্থ-
a) ডাকাবুকা
b) তুলসী বনের বাঘ
c) তামার বিষ
d) ঢাকের বাঁয়া
Answer: ঢাকের বাঁয়া
Explanation: যার কোনো মূল্য নেই, এমন বোঝাতে বাংলা বাগধারা হলো "ঢাকের বায়া" (অর্থাৎ, যে পদের কোনো কাজ নেই বা মূল্য নেই)।
5. 'মুক্ত' এর বিপরীত শব্দ -
a) স্বাধীন
b) বদ্ধ
c) মুক্তি
d) বাহির
Answer: বদ্ধ
Explanation: 'মুক্ত' শব্দের বিপরীত শব্দগুলো হলো বদ্ধ, অবরুদ্ধ, আবদ্ধ, পরাধীন, বন্দী, রুদ্ধ ইত্যাদি, যা অবস্থা বা অবস্থান অনুযায়ী পরিবর্তিত হয় (যেমন - 'মুক্ত থাকা'র বিপরীত 'বন্দী থাকা' বা 'পরাধীন থাকা')।
6. মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে- এ শব্দে 'গুণ' অর্থ কি?
a) ক্রিয়া
b) ধর্ম
c) উৎকর্ষ
d) দড়ি
Answer: দড়ি
Explanation: মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে - শব্দে 'গুণ' শব্দের অর্থ দড়ি।
Read More:
7. 'অন্ধকার' এর সমার্থক শব্দ নয়-
a) তিমির
b) কাজল
c) আঁধার
d) অমানিশা
Answer: কাজল
Explanation: কাজল-এর সমার্থক শব্দগুলো হলো অঞ্জন, কজ্জ্বল, কালি, সুরমা, কোহল, এবং চোখের প্রসাধনী বা আইলাইনার।
8. সাধু ভাষায় কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
a) বিশেষ্য ও বিশেষণ
b) বিশেষ্য ও ক্রিয়া
c) সর্বনাম ও ক্রিয়া
d) ক্রিয়া ও বিশেষণ
Answer: সর্বনাম ও ক্রিয়া
Explanation: যে ভাষায় সাধারণত সাহিত্য রচিত হয় এবং যা মার্জিত ও সর্বজনস্বীকৃত, তাই সাধু ভাষা। সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়ে থাকে। যেমন—খাইতেছি, তাহারা ইত্যাদি।
9. ভাষার মূল উপাদান হচ্ছে -
a) বর্ণ
b) শব্দ
c) ধ্বনি
d) বাক্য
Answer: ধ্বনি
Explanation: ধ্বনি ভাষার মূল উপাদান। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয় কিন্তু ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ। বাক্যের ক্ষুদ্রতম অংশকে শব্দ বলে।
10. নিচের কোনটি দ্বিগু সমাস?
a) আপাদমস্তক
b) রুই কাতলা
c) একরোখা
d) ত্রিলোক
Answer: ত্রিলোক
Explanation: দ্বিগু সমাসের উদাহরণ হলো এমন শব্দ যেখানে প্রথম পদটি সংখ্যাবাচক এবং শেষ পদটি বিশেষ্য হয় এবং যা একটি সমাহার বা সমষ্টি বোঝায়, যেমন সপ্তাহ (সাত দিনের সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), ত্রিলোক (তিন লোকের সমাহার), চৌরাস্তা (চার রাস্তার সমাহার), পঞ্চবটী (পাঁচ বটের সমাহার) এবং নবরত্ন (নয় রত্নের সমাহার)।