1. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
a) তৎসম শব্দের বহুলতা
b) তদ্ভব শব্দের বহুলতা
c) প্রাচীনতা
d) অমার্জিতা
Answer: তদ্ভব শব্দের বহুলতা
Explanation: চলিত ভাষার বৈশিষ্ট্য :- ১. চলিত ভাষায় ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত। যেমন: করেছি, গিয়েছি। ২. চলিত ভাষায় সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত। যেমন তারা তাদের। ৩. চলিত ভাষায় ব্যবহৃত হয় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ। যেমন: হতে, দিয়ে। ৪. চলিত ভাষায় অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি প্রভৃতি শব্দের ব্যবহার বেশি। যেমন: ঘি, হাত, ধোয়া, মাথা। ৫. চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল। ৬. চলিত ভাষা পরিবর্তনশীল। ৭. চলিত ভাষা চটুল, জীবন্ত ও লোকায়ত।
2. 'Book post' এর পারিভাষিক রূপ কোনটি?
a) ডাকঘর
b) খোলা ডাক
c) উপবিধি
d) লেখস্বত্ব
Answer: খোলা ডাক
Explanation: Book Post অর্থ - খোলা ডাক।
3. 'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
a) হিন্দি
b) উর্দু
c) পর্তুগিজ
d) গ্রিক
Answer: পর্তুগিজ
Explanation: পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
4. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
a) অপগত
b) পরাগত
c) সমীকরণ
d) বিষমীভবন
Answer: বিষমীভবন
Explanation: দুটি সমবর্ণের মধ্যে একটি পরিবর্তিত হয়ে ভিন্ন ব্যঞ্জনে পরিণত হলে সেই পরিবর্তনকে বিষমীভবন বলে। বিষমীভবন এর উদাহরণ: লাল > নাল, শরীর > শরীল, ললাট˃নলাট ইত্যাদি।
5. 'চন্দ্র' এর বিশেষণ রূপ কোনটি?
a) চান্দ্র
b) চাঁদ
c) চন্দ্রা
d) চান্দ্রা
Answer: চান্দ্র
Explanation: চন্দ্র বিশেষ্য শব্দটির বিশেষণ রূপ চান্দ্র। চন্দ্র তৎসম শব্দটির তদ্ভব হলো চাঁদ।
6. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে?
a) সংযোজক
b) সমুচ্চয়ী
c) অনুকার
d) অনুসর্গ
Answer: অনুসর্গ
Explanation: যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন- ওকে দিয়ে এ কাজ হবে না।
7. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
a) 'চ' ধ্বনি
b) 'ছ' ধ্বনি
c) 'জ' ধ্বনি
d) 'ঝ' ধ্বনি
Answer: 'চ' ধ্বনি
Explanation: যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। এরূপ ধ্বনির উচ্চারণ গাম্ভীর্যহীন মৃদু হয়। আর অল্পপ্রাণ ধ্বনি হলো, যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না। কাজেই অঘোষ অল্পপ্রাণ ধ্বনির নিয়ম অনুসারে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলো হল ক, চ, ট, ত, প। 'ভ' হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি, 'ঠ' ও 'ফ' হচ্ছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি।
8. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
a) পদ
b) রূপ
c) শব্দমূল
d) ধ্বনি
Answer: শব্দমূল
Explanation: শব্দমূল এমন একটি অংশ যা অন্যান্য শব্দ গঠনে ব্যবহৃত হয়। শব্দমূল শব্দের মূল অংশ, যা অন্যান্য শব্দ গঠনে ব্যবহৃত হয়।
9. সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য -
a) বাক্যের গঠন প্রক্রিয়ায়
b) ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
c) শব্দের কথ্য ও লেখ্য রূপের ভিন্নতায়
d) ভাষার জটিলতা ও প্রাঞ্জলতায়
Answer: ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
Explanation: সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদে বেশি দেখা যায়। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রুপ লাভ করে। যেমন - ভাষারীতি : সর্বনাম বিশেষ্য ক্রিয়া সাধু: তাহারা ভাত খাইতেছিল তারা ভাত খাচ্ছিল।
10. 'Invoice' এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
a) চালান
b) পণ্যাগার
c) শুল্ক
d) বিনিয়োগ
Answer: চালান
Explanation: Invoice পারিভাষিক শব্দ হলো চালান, যা পণ্য বা সেবার বিবরণ, পরিমাণ, মূল্য এবং বিক্রেতার দাবির একটি লিখিত তালিকা বোঝায়।
11. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
a) প্রমথ চৌধুরী
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) মোতাহার হোসেন চৌধুরী
d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Answer: প্রমথ চৌধুরী
Explanation: বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী, যিনি তার সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকার মাধ্যমে এই রীতিকে সাহিত্যিক স্বীকৃতি দেন এবং প্রতিষ্ঠা করেন।
12. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
a) ৫টি
b) ৩টি
c) ৪টি
d) ১টি
Answer: ৩টি
Explanation: বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ ৩টি। পরাশ্রয়ী বর্ণ তিনটি হলো: ং, ঃ, ঁ।
13. বাংলা বর্ণমালার উৎস কী?
a) তিব্বতি লিপি
b) ব্রাহ্মী লিপি
c) খরোষ্ঠী লিপি
d) দেবনাগরি লিপি
Answer: ব্রাহ্মী লিপি
Explanation: বাংলা সহ ১৯৮ টি লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপি হতে। ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক - সম্রাট অশোক৷
Read More:
14. 'খ্রিস্টান' কোন জাতীয় মিশ্র শব্দ?
a) ইংরেজি + বাংলা
b) ইংরেজি + আরবি
c) ইংরেজি + ফারসি
d) ইংরেজি + তৎসম
Answer: ইংরেজি + তৎসম
Explanation: 'খ্রিস্টান ' ইংরেজি + বাংলা জাতীয় মিশ্র শব্দ। দুইটি ভিন্ন ধরনের শব্দ সমাসবদ্ধ হয়ে বা অন্য কোনো উপায়ে একত্রিত হলে ওই নতুন শব্দটিকে বলা হয় মিশ্র শব্দ।
15. 'মরি! মরি! কী সুন্দর প্রভাতের রূপ'- এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?
a) যন্ত্রণা
b) বিরক্তি
c) সম্মতি
d) উচ্ছ্বাস
Answer: উচ্ছ্বাস
Explanation: যে সকল অব্যয় বাক্যের অন্যদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন উচ্ছাস প্রকাশের মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ! এছাড়া স্বীকৃতি বা অস্বীকৃতি সম্মতি প্রকাশে, যন্ত্রণা প্রকাশে, সম্ভাবনায় ইত্যাদিতে অনন্বয়ী অব্যয় হয়।
16. কোনটি দেশি শব্দের উদাহরণ?
a) লুঙ্গি
b) খোকা
c) সম্রাট
d) গঞ্জ
Answer: গঞ্জ
Explanation: দেশি শব্দ বলতে সেইসব শব্দকে বোঝানো হয় যা প্রাচীনকালে বাংলা অঞ্চলে বসবাসকারী বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ভাষা (যেমন: কোল, মুণ্ডা, সাঁওতালি, তামিল ইত্যাদি) থেকে বাংলা ভাষায় মিশে গেছে, যেমন: কুড়ি, পেট, চুলা, কুলা, গঞ্জ, ডাব, ডাগর, টোপর, ঢেঁকি, খোকা, খুকি, কালা, ছা-পোকা, যুক্কু ইত্যাদি।
17. 'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
a) তুর্কি
b) আরবি
c) ফারসি
d) ফরাসি
Answer: আরবি
Explanation: মহকুমা - আরবি শব্দ। এ ভাষা থেকে আগত আরও কয়েকটি শব্দ হলো - তসবি, তওবা, বাকি, নগদ, রায়, কলম, দোয়াত, এজলাস, উকিল ইত্যাদি।
18. অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরনের শব্দ?
a) যৌগিক
b) মৌলিক
c) যোগরূঢ়
d) রূঢ়ি
Answer: রূঢ়ি
Explanation: প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
19. নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?
a) শুকনো
b) সাথে
c) জুতা
d) বুনো
Answer: জুতা
Explanation: জুতা - জুতা, সহিত - সাথে, বন্য - বুনো, শুষ্ক - শুকনো।
20. Apenthesis এর অর্থ-
a) স্বরসঙ্গতি
b) স্বরাগম
c) অভিশ্রুতি
d) অপিনিহিতি
Answer: অপিনিহিতি
Explanation: পরের ই - কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই - কার বা উ - কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি (Apenthesis) বলে।
21. Phoneme শব্দের অর্থ -
a) শব্দমূল
b) নাম প্রকৃতি
c) রূপ
d) ধ্বনিমূল
Answer: ধ্বনিমূল
Explanation: বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে ধ্বনিমূল বা Phoneme বলা হয়।
22. আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?
a) আমটা খাও
b) সবাই এখানে আসুন
c) সুখী হও
d) নিজের দিকে খেয়াল রাখ
Answer: আমটা খাও
Explanation: আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ হলো "আমটা খাও" বা "বোর্ডে অঙ্কটা কর", যেখানে একটি সরাসরি ও বাধ্যতামূলক নির্দেশ বোঝানো হয়, যা সাধারণত বর্তমান বা ভবিষ্যৎ কালে ব্যবহৃত হয় এবং এতে আদেশ, অনুরোধ, বা প্রার্থনা প্রকাশ পায়।
23. নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?
a) কবিতায়
b) গানে
c) ছোটগল্পে
d) নাটকে
Answer: নাটকে
Explanation: নাটকের সংলাপ ব্যতিত প্রায় সব জায়গায় সাধু ভাষার ব্যাবহার চলে।
24. মৌলিক শব্দ কোনটি?
a) আকাশ
b) শীতল
c) ঢাকাই
d) কান্না
Answer: আকাশ
Explanation: মৌলিক শব্দ হলো সেইসব শব্দ, যেগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আর কোনো অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় না।
25. আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে?
a) সাধু
b) চলিত
c) ইংরেজি
d) সংস্কৃত
Answer: চলিত
Explanation: আলালি ও হুতোমি ভাষা বলা হয় 'চলিত ' ভাষাকে । বাংলা চলিত ভাষায় লেখা প্যারীচাঁদ মিত্রের (টেকচাঁদ ঠাকুর ) 'আলালের ঘরের দুলাল' উপন্যাসটি (১৮৫৮) । এ থেকে 'আলালি ভাষা' প্রচলিত হয়। আবার কালীপ্রসন্ন সিংহ একই ভাষা রীতিতে রচনা করনে 'হুতোম প্যাঁচার নকশা' উপন্যাসটি (১৮৬২) । এ থেকে 'হুতোমি ভাষা' প্রচলিত হয়।