1. নিচের কোন বানানটি অশুদ্ধ?
a) স্বতঃস্ফূর্ত
b) সুচিস্মিতা
c) সরস্বতী
d) বিস্ফোরণ
Answer: সুচিস্মিতা
Explanation: সুচিস্মিতা নামের সঠিক ও প্রমিত বানান হলো শুচিস্মিতা, যা 'শুচি' (পবিত্র) এবং 'স্মিত' (হাসি) শব্দ দুটি থেকে এসেছে, তাই "শ"-এর সাথে হ্রস্ব উ-কার (ু) এবং "ষ"-এর সাথে হ্রস্ব ই-কার (ি) ব্যবহৃত হয়, এবং এটি "স"-এর সাথে ভুল।
2. নিচের কোন শব্দটি 'দক্ষ' অর্থে ব্যবহৃত হয়েছে?
a) পাকা আম খেতে মিষ্টি
b) ছেলেটি অঙ্কে পাকা
c) পাকা সোনায় খাদ থাকে না
d) শাড়িটির রং পাকা
Answer: ছেলেটি অঙ্কে পাকা
Explanation: ছেলেটি অংকে পাকা। এখানে "পাকা" শব্দর অর্থ দক্ষ বা যে ভালো পারে।
3. সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে- বাক্যে 'উঠে' শব্দের অর্থ কি?
a) ভেঙে পড়া
b) বন্ধ হওয়া
c) স্থানান্তরিত হওয়া
d) উন্নতি করা
Answer: বন্ধ হওয়া
Explanation: সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে' - বাক্যে 'উঠে' শব্দের অর্থ - বন্ধ হয়ে যাওয়া। অর্থাৎ এতদিন যে স্কুল অন্যের সাহায্যে চলছিলো সেই স্কুল সাহায্যের অভাবে উঠে গেছে অর্থাৎ বন্ধ হয়ে গেছে।
4. যত বড় মুখ নয় তত বড় কথা- এখানে মুখ বলতে কী বোঝাচ্ছে?
a) অনুভূতি
b) গালি
c) প্রত্যঙ্গ
d) শক্তি
Answer: শক্তি
Explanation: যে ভাষায় শব্দভাণ্ডার যত সমৃদ্ধ এবং যত বেশি অর্থবৈচিত্র্যে ঋদ্ধ সেই ভাষা তত উন্নত বলে স্বীকৃত। বাংলা একটি সমৃদ্ধ ভাষা হওয়ায় এ ভাষায় বানান ও উচ্চারণগত অভিন্নতা সত্ত্বে ও একই শব্দ বাক্যের মধ্যে বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। উপরিউক্ত প্রশ্নে 'মুখ' দ্বারা এখানে স্পষ্টতই শক্তি বুঝানো হয়েছে।
5. কন্যা শব্দের প্রতিশব্দ নয় কোনটি
a) আত্মজা
b) তনয়া
c) নন্দিনী
d) তমসতাড়িনী
Answer: তমসতাড়িনী
Explanation: কন্যা শব্দের অর্থ হলো - - তনয়া, নন্দিনী, দুহিতা, মেয়ে ইত্যাদি।
6. কোন শব্দটি ভিন্নার্থক?
a) অঙ্গনা
b) ললনা
c) তনয়া
d) সুত
Answer: সুত
Explanation: ছেলের সমার্থক শব্দগুলো হলো: পুত্র, তনয়, সূত, সূনু, নন্দন, আত্মজ, দুলাল, অঙ্গজ, বংশধর, ও বালক।
7. 'ঈর্ষা' শব্দের প্রতিশব্দ কোনটি?
a) অসূয়া
b) উরগ
c) কলিকা
d) সন্তোষ
Answer: অসূয়া
Explanation: ঈর্ষা (Jealousy/Envy)-এর বিপরীত শব্দগুলো হলো প্রশংসা (Admiration), প্রীতি (Love/Affection), সন্তুষ্টি (Contentment), বিশ্বাস (Trust), এবং সহানুভূতি (Sympathy/Goodwill), যা অন্যের ভালো দেখে আনন্দিত হওয়া বা তার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে। এর বিপরীত ভাবগুলো অন্যের উন্নতিতে খুশি হওয়া, অন্যের ভালো চাওয়া এবং নিজেদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাকে বোঝায়, যা ঈর্ষার বিপরীত।
8. 'আবৃত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) উন্মুক্ত
b) অআবৃত
c) অনাআবৃত্ত
d) অনাবৃত্ত
Answer: উন্মুক্ত
Explanation: আবৃত' শব্দের বিপরীত শব্দগুলো হলো অনাবৃত, উন্মুক্ত, খোলা, প্রকাশিত, বা অনাবৃত। 'আবৃত' মানে ঢাকা বা আচ্ছাদিত, তাই এর বিপরীত মানে যা ঢাকা নেই বা উন্মুক্ত, এমন বোঝায়।
9. 'ঈপ্সিত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) অঈপ্সিত
b) অনীপ্সিত
c) অনাপ্সিত
d) প্সীত
Answer: অনীপ্সিত
Explanation: ঈপ্সিত' (কাঙ্ক্ষিত, বাঞ্ছিত) এর বিপরীত শব্দ হলো অনীস্পিত বা অবাঞ্ছিত, যার অর্থ যা চাওয়া হয়নি বা যা কাম্য নয়।
10. 'বাঘের মাসি' বাগধারার অর্থ-
a) ভয়াতুর
b) অলস
c) আরামপ্রিয়
d) পরিশ্রমী
Answer: আরামপ্রিয়
Explanation: বাঘের মাসি এর অর্থ হচ্ছে " আমার প্রিয় ব্যাক্তি "