1. 'কাকনিদ্রা' শব্দটির অর্থ কি?
a) অগভীর সতর্ক নিদ্রা
b) গভীর নিদ্রার ন্যায়
c) দুশ্চিন্তাগ্রস্ত নিদ্রা
d) কাকের নিদ্রার ন্যায়
Answer: অগভীর সতর্ক নিদ্রা
2. 'খেউর খাওয়া' বাগধারার অর্থ কি?
a) প্রলাপ করা
b) গালাগালি করা
c) প্রশংসা করা
d) এক ধরনের গান
Answer: গালাগালি করা
3. কোনটি 'আকাশ' শব্দের সমার্থক শব্দ নয়?
a) অন্তরীক্ষ
b) অম্বর
c) গগন
d) হিমাংশু
Answer: হিমাংশু
4. 'অংস' শব্দটির অর্থ কি?
a) কাঁধ
b) কাঁসা
c) তরবারি
d) ভাগ
Answer: কাঁধ
5. 'নেত্র' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
a) চোখ
b) চন্দ্র
c) সূর্য
d) ক্ষেত্র
Answer: চোখ
6. 'খিড়কি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) সরুপথ
b) চিলেকোঠা
c) গুপ্তপথ
d) সিংহদার
Answer: সিংহদার
Read More:
7. 'আপদ' এর বিপরীত শব্দ কোনটি?
a) সম্পদ
b) বিপদ
c) বিগ্রহ
d) নিগ্রহ
Answer: সম্পদ
8. এক কথায় প্রকাশ করুন- 'হাতির ডাক'-
a) অজিন
b) বৃংহতি
c) হ্রেষা
d) কেকা
Answer: বৃংহতি
9. 'Ordnance' শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
a) অধ্যাদেশ
b) ক্রম
c) সমরাস্ত্র
d) আদেশ
Answer: সমরাস্ত্র
10. 'Editor' শব্দের সঠিক পরিভাষা কোনটি?
a) সম্পাদকীয়
b) সম্পাদক
c) সংস্করণ
d) সাংবাদিক
Answer: সম্পাদক