1. রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
a) রক্ত করবী
b) গীতাঞ্জলি
c) সোনার তরী
d) চোখের বালি
Answer: গীতাঞ্জলি
2. বলার ইচ্ছা - এর এক কথায় প্রকাশ কোনটি?
a) জিগীষা
b) বক্তব্য
c) বিবক্ষা
d) কোনোটিই নয়
Answer: বিবক্ষা
3. সমজাতীয় একই পদ পর পর থাকলে কোন বিরামচিহ্ন বসে?
a) বিন্দু
b) কোলন
c) সেমিকোলন
d) কমা
Answer: কমা
4. ইসলামী রেনেসাঁর কবি কে?
a) কাজী নজরুল ইসলাম
b) কায়কোবাদ
c) আল মাহমুদ
d) ফররুখ আহমদ
Answer: ফররুখ আহমদ
5. একেই কি বলে সভ্যতা-গ্রন্থটির রচয়িতা কে?
a) টেকচাঁদ ঠাকুর
b) মীর মশাররফ হোসেন
c) মাইকেল মধুসূদন দত্ত
d) কাজী নজরুল ইসলাম
Answer: মাইকেল মধুসূদন দত্ত
6. বিষাদ সিন্ধুর লেখক কে?
a) আল মাহমুদ
b) মীর মশাররফ হোসেন
c) কায়কোবাদ
d) গোলাম মোস্তফা
Answer: মীর মশাররফ হোসেন
7. বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
a) অবহেলা
b) নিমরাজি
c) নিখুঁত
d) আনমনা
Answer: নিমরাজি
8. কোনটি 'তৎসম' শব্দ?
a) বাজনা
b) মানব
c) সাঝ
d) খোকা
Answer: মানব
9. উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
a) দন্ত্য ধ্বনি
b) দন্ত্যমূলীয় ধ্বনি
c) ওষ্ঠ্য ধ্বনি
d) দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
Answer: ওষ্ঠ্য ধ্বনি
10. নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত শব্দ?
a) খণ্ডিত
b) প্রলয়
c) অনুপম
d) বিশ্বাস
Answer: খণ্ডিত
11. বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?
a) মিশ্র রীতি
b) কথ্য রীতি
c) চলিত রীতি
d) সাধু রীতি
Answer: সাধু রীতি
12. কোনটি উপমিত কর্মধারয় সমাস?
a) নরসিংহ
b) কাজল-কালো
c) নদীমাতৃক
d) যাচ্ছেতাই
Answer: নরসিংহ
13. 'বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে'। বাক্যটি-
a) সরল
b) জটিল
c) যৌগিক
d) মিশ্র
Answer: যৌগিক
14. 'কোথায় থাকা হয়?' এটি কোন বাচ্যের উদাহরণ?
a) কর্তৃবাচ্য
b) কর্মবাচ্য
c) ভাববাচ্য
d) ক্রিয়া বাচ্য
Answer: ভাববাচ্য
15. ইতিকথা বাগধারাটির অর্থ কী?
a) ইতিহাস
b) উপকথা
c) কাহিনী
d) উপরের সবকটি
Answer: উপরের সবকটি
16. 'অগ্নি' শব্দের সমার্থক নয় কোনটি?
a) অনল
b) বহ্নি
c) পাবক
d) মিহির
Answer: মিহির
17. 'খ' এর অর্থ কি?
a) পৃথিবী
b) আকাশ
c) দিগন্ত
d) পাতাল
Answer: আকাশ
18. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) শিরচ্ছেদ
b) পিপিলিকা
c) আদ্যন্ত
d) জগত
Answer: আদ্যন্ত
19. 'দিন যায় কথা থাকে'- এখানে 'যায়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) গমন
b) অতিবাহিত
c) বলা
d) ধারাবাহিকতা
Answer: অতিবাহিত
20. 'নিখাদ' অর্থে 'কাঁচা' শব্দের ব্যবহার কোনটি?
a) কাঁচা ইট
b) কাঁচা চুল
c) কাঁচা কথা
d) কাঁচা সোনা
Answer: কাঁচা সোনা
21. অভিধানে কোন শব্দটি আগে আসবে?
a) চাঁপা
b) চারা
c) চালা
d) চাঁটি
Answer: চাঁটি
22. 'সদা সতয় কথা বলবে।' বাক্যটি-
a) অনুজ্ঞাসূচক
b) আদেশসূচক
c) উপদেশসূচক
d) অনুরোধসূচক
Answer: উপদেশসূচক
Explanation: 'সদা সত্য কথা বলবে' বাক্যটি দ্বারা কোনো কাজের নির্দেশ বা পরামর্শ দেওয়া হচ্ছে যা নৈতিকভাবে পালনীয়। বাংলা ব্যাকরণ অনুযায়ী, যখন কোনো বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ বা প্রার্থনা বোঝানো হয়, তখন তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। তবে এখানে নির্দিষ্টভাবে ভালো কাজের পরামর্শ দেওয়া হয়েছে বলে এটি 'উপদেশসূচক' অনুজ্ঞার অন্তর্ভুক্ত। এটি কোনো তাৎক্ষণিক আদেশ নয়, বরং একটি চিরন্তন সত্য বা নৈতিক শিক্ষা যা মানুষের আচরণ সংশোধনে সহায়তা করে।
23. কোন পুরুষের অনুজ্ঞা পদ হয় না?
a) উত্তম পুরুষ
b) মধ্যম পুরুষ
c) নাম পুরুষ
d) প্রথম পুরুষ
Answer: উত্তম পুরুষ
24. মিশ্র বাক্যের অপর নাম কি?
a) জটিল বাক্য
b) খণ্ড বাক্য
c) সরল বাক্য
d) যৌগিক বাক্য
Answer: জটিল বাক্য
25. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
a) দুই প্রকার
b) পাঁচ প্রকার
c) ছয় প্রকার
d) তিন প্রকার
Answer: তিন প্রকার
Explanation: গঠন অনুসারে বাক্য ৩ প্রকার। এগুলো হলো— সরল বাক্য যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। উদাহরণ: আমি স্কুলে যাই। সে বই পড়ে। যৌগিক বাক্য দুই বা ততোধিক স্বাধীন খণ্ডবাক্য যুক্ত হয়ে যে বাক্য গঠিত হয়। সাধারণত “এবং, কিন্তু, অথবা, তাই” ইত্যাদি অব্যয় থাকে। উদাহরণ: আমি পড়াশোনা করি এবং ভাই খেলাধুলা করে। সে গরিব কিন্তু সৎ। জটিল বাক্য একটি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য যুক্ত হয়ে যে বাক্য গঠিত হয়। উদাহরণ: যদি তুমি পড়, তবে ভালো ফল করবে। যে পরিশ্রম করে, সে সফল হয়।