1. 'শীকর' শব্দের অর্থ কি?
a) শিশির
b) নীহারিকা
c) জলকণা
d) পদ্মফুল
Answer: জলকণা
2. 'শিষ্টাচার' এর সমার্থক শব্দ কোনটি?
a) সংযম
b) সদাচার
c) সভ্যতা
d) সততা
Answer: সদাচার
3. 'অনীক' শব্দের অর্থ -
a) কাল্পনিক
b) সৈন্যদল
c) নিরাবয়ব
d) রূপকল্প
Answer: সৈন্যদল
4. 'অবিহিত' শব্দের অর্থ -
a) অনুচিত
b) কথিত
c) ভূষিত
d) যথাযোগ্য
Answer: অনুচিত
5. 'অর্বাচীন' শব্দের অর্থ কি?
a) বোকা
b) মূর্খ
c) নির্বোধ
d) সরল
Answer: মূর্খ
6. 'অভিরাম' শব্দের অর্থ কি?
a) অনবরত
b) উদাসীন
c) সুন্দর
d) মিথ্যা
Answer: সুন্দর
Read More:
7. 'সমভিব্যাহারে' শব্দের অর্থ কি?
a) একাগ্রতায়
b) সমান ব্যবহারে
c) সমভাবনায়
d) একযোগে
Answer: একযোগে
8. 'উষ্ণীষ' শব্দের অর্থ -
a) অত্যন্ত উষ্ণ
b) শীতের আমেজ
c) কুসুম কুসুম উষ্ণ
d) পাগড়ি
Answer: পাগড়ি
9. 'ধীমান' শব্দের অর্থ কি?
a) বুদ্ধিমান
b) শান্ত
c) প্রজ্ঞাবান
d) নিরীহ
Answer: বুদ্ধিমান
10. 'আপণ' শব্দের অর্থ কি?
a) নিজ
b) পরম আত্মীয়
c) দোকান
d) অফিস
Answer: দোকান