1. একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট, সংখ্যাটি কত?
a) ৭৮০
b) ৭৮২
c) ৭৯০
d) ৭৮৬
Answer: ৭৮৬
2. দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২. ছোট সংখ্যাটি কত?
a) ৮
b) ৯
c) কোনোটিই নয়
d) ৬
Answer: ৮
3. যদি x কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩x কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে?
a) ১
b) ৩
c) ৫
d) কোনোটিই নয়
Answer: ১
Explanation: ১২ সংখ্যাটিকে ৭ দিয়ে ভাগ করলে ৫ অবশিষ্ট থাকে, সংখ্যাটির তিনগুণ অর্থাৎ ৩×১২ = ৩৬ কে ৭ দিয়ে ভাগ করলে ১ অবশিষ্ট থাকে।
4. ৭√৩ সংখ্যা কোন ধরনের সংখ্যা?
a) জটিল সংখ্যা
b) মূলদ সংখ্যা
c) অমূলদ সংখ্যা
d) বাস্তব সংখ্যা
Answer: অমূলদ সংখ্যা
Explanation: পূর্ণবর্গ নয় এমন কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল করলে সেটি অমূলদ সংখ্যা।
5. √০.০৪ এর মান কত?
a) ০.২
b) ০.০০৩
c) ০.০২
d) ০.০০০২
Answer: ০.২
6. অনুপাত কী?
a) একটি পূর্ণসংখ্যা
b) একটি মৌলিক সংখ্যা
c) একটি ভগ্নাংশ
d) একটি বিজোড় সংখ্যা
Answer: একটি ভগ্নাংশ
7. ক এর টাকা খ এর টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট ৩০ টাকা আছে। খ এর কত টাকা আছে?
a) ১৫ টাকা
b) ১০ টাকা
c) ৩০ টাকা
d) ২০ টাকা
Answer: ১০ টাকা
8. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
a) ৫
b) ৩
c) ৭
d) ৪
Answer: ৪
Explanation: ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো ৪৩, ৪৭, ৫৩, ৫৯ = ৪টি।
9. একটি সংখ্যার তিন গুণের সঙ্গে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
a) ১৬
b) ১৮
c) ৬৮
d) ৮৯
Answer: ১৮
10. দুটি ক্রমিক পূর্ণ বর্গসংখ্যার বর্গের অন্তর ৯৩ হলে সংখ্যাদ্বয় কত?
a) ৪৬, ৪৭
b) ৪৪, ৪৫
c) ৪৩, ৪৪
d) ৫০, ৫১
Answer: ৪৬, ৪৭
Explanation: শর্টকাট : ৪৭^২-৪৬^২ =২২০৯-২১১৬= ৯৩.
11. ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
a) ৯ টি
b) ১০ টি
c) ১১ টি
d) ১২ টি
Answer: ১২ টি
12. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৩ যোগ করলে সংখ্যাটি ২/৩ অংশ হবে?
a) ২৪
b) ১৮
c) ৩৬
d) ৪২
Answer: ১৮
13. একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি, সংখ্যাটি কত?
a) ৫২
b) ৮৪
c) ১০২
d) ২০৪
Answer: ১০২
Read More:
14. যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √p -
a) একটি স্বাভাবিক সংখ্যা
b) একটি পূর্ণ সংখ্যা
c) একটি মূলদ সংখ্যা
d) একটি অমূলদ সংখ্যা
Answer: একটি অমূলদ সংখ্যা
15. ২, ৩ এবং ৪ দ্বারা তিন অংকের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়?
a) ২টি
b) ৫টি
c) ৬টি
d) ৭টি
Answer: ২টি
Explanation: ২৪৩, ৪২৩
16. ০.৫×০.০০০৫ =?
a) ০.০২৫
b) ০.০০০২৫
c) ০.০০০০২৫
d) ০.২৫
Answer: ০.০০০২৫
17. কোনটি মৌলিক সংখ্যা নয়?
a) ২২১
b) ২২৩
c) ২২৭
d) ২২৯
Answer: ২২১
Explanation: ২২১ সংখ্যা ১৩ দ্বারা বিভাজ্য। এটি মৌলিক সংখ্যা নয়।
18. x এর মান একটি বিজোড় সংখ্যা হলে নিম্নের কোনটির মান জোড় সংখ্যা হবে?
a) 2x + 1
b) 2 (x+1)
c) 2x - 1
d) x - 2
Answer: 2 (x+1)
19. একটি সংখ্যাী বর্গ তার বর্গমূলের চেয়ে ১৪ বেশি হলে সংখ্যাটি:
a) ২
b) ৩
c) ৪
d) ১৬
Answer: ৪
20. ৩টি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩, ছোট সংখ্যাটি কত?
a) ৪০
b) ৪৫
c) ৪১
d) ৪৯
Answer: ৪০
21. x ÷ 0 এর মান:
a) শূন্য
b) এক
c) অসীম
d) কোনোটিই নয়
Answer: অসীম
22. ১২৫ এর ঘনমূল হলো-
a) ২৫
b) ৫
c) ৫০
d) কোনোটিই নয়
Answer: ৫
23. কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে?
a) ২৫
b) ১৬
c) ৩৬
d) ৪৯
Answer: ২৫
Explanation: ৫ এর বর্গ হলো ২৫, এর বর্গমূল ৫, সংখ্যারি ৫+২০=২৫.
24. 2a × a× a =?
a) 2a
b) 2a^2
c) 2a^3
d) 4a^2
Answer: 2a^3
25. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩০, বড়টি ও ছোটটির বিয়োগফল ২ হলে ছোট সংখ্যাটি:
a) ৭
b) ৯
c) ১০
d) ১১
Answer: ৯