1. নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ?
a) ভিখারি
b) প্রবীণ
c) সেলাই
d) বাবুয়ানা
Answer: প্রবীণ
2. নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে ‘না’ উপসর্গ ব্যবহৃত হয়েছে?
a) নাহক
b) উপকূল
c) নালায়েক
d) নিম্ন
Answer: নালায়েক
3. ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি?
a) আখাম্বা
b) অনভিজ্ঞ
c) আরক্ত
d) অনভিজ্ঞ
Answer: আরক্ত
4. নিচের কোনটি উপসর্গ?
a) গুলো
b) উপ
c) টা
d) ও
Answer: উপ
5. ‘পাতি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?
a) বিপরীত
b) শূন্য
c) ছোট
d) নিম্ন
Answer: ছোট
6. উপসর্গ ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোন শব্দে?
a) গরহাজির
b) সম্পূর্ণ
c) অত্যাচার
d) সুনজর
Answer: সুনজর
7. উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
a) অভিজ্ঞ
b) নিমরাজি
c) অভিজাত
d) ভরপেট
Answer: অভিজাত
8. ‘সম্মুখ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
a) ভালো
b) অতিশয়
c) অভিমুখে
d) সম্যক
Answer: অভিমুখে
9. প্র, পরা, অপ, সম, নি কোন উপসর্গের উদাহরণ?
a) বাংলা উপসর্গ
b) তৎসম উপসর্গ
c) ফারসি উপসর্গ
d) আরবি উপসর্গ
Answer: তৎসম উপসর্গ
10. ‘কদবেল’ শব্দে ‘কদ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) নেতি
b) গৌণ
c) অতিশয়
d) প্রগতি
Answer: গৌণ
11. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
a) এগারোটি
b) বাইশটি
c) একুশটি
d) আঠারোটি
Answer: একুশটি
12. নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়?
a) অথবা, কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়?
b) অ, অঘা, অজ, অনা
c) আ, সু, বি, নি
d) আ, উপ, অপ, অপি
Answer: আ, সু, বি, নি
13. ‘নিদাঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থে ব্যবহার হয়েছে?
a) আতিশয্য
b) নিষেধ
c) নিশ্চয়
d) অভাব
Answer: আতিশয্য
14. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
a) আ, সু, অব, আড়
b) অজ, আন, ইতি, পাতি
c) ফি, নি, বি, সু
d) কু, বি, এ, নি
Answer: অজ, আন, ইতি, পাতি
15. ‘আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে’ – এখানে ‘অবেলা’ শব্দের ‘অ’ কোন উপসর্গ?
a) বাংলা
b) ফারসি
c) তৎসম
d) হিন্দি
Answer: বাংলা
16. ‘বিনির্মাণ’ শব্দে ‘মান’ শব্দের পূর্বে কতটি উপসর্গ বসেছে?
a) ২
b) ৫
c) ৮
d) ৯
Answer: ২
17. ‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’ – কোনটির?
a) অনুসর্গের
b) উপসর্গের
c) বিভক্তির
d) পদাশ্রিত অব্যয়ের
Answer: উপসর্গের
18. উপসর্গ কত প্রকার?
a) ২
b) ৩
c) ৮
d) ৯
Answer: ৩
19. ‘সম’ উপসর্গ যোগে গঠিত ‘সম্পূর্ণ’ শব্দটিতে অর্থের কী ঘটেছে?
a) সম্প্রসারণ
b) সংকোচন
c) বিয়োজন
d) সংযোজন
Answer: সম্প্রসারণ
20. ‘গরহাজির’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
a) বিপরীত
b) অল্প
c) অভাব
d) সম্যক
Answer: বিপরীত
21. ‘অধি’ উপসর্গ যোগে গঠিত ‘অধিবাসী’ শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
a) অতিরিক্ত
b) অভাব
c) মধ্যে
d) বৃহৎ
Answer: মধ্যে
22. ‘অনা’ উপসর্গ যোগে গঠিত ‘অনাবৃষ্টি’ শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
a) অতিরিক্ত
b) অভাব
c) মধ্যে
d) বৃহৎ
Answer: অভাব
23. ‘অপ’ উপসর্গ যোগে গঠিত ‘অপকর্ম’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
a) পিছান
b) তুল্য
c) বাজে
d) মন্দ
Answer: মন্দ
24. কোন দুটি বাংলা উপসর্গ?
a) কার, দর
b) অঘা, কদ
c) পরা, অধি
d) পরা, প্র
Answer: অঘা, কদ
25. 'বদনাম' শব্দের 'বদ' কোন ভাষার উপসর্গ ?
a) বাংলা
b) ফারসি
c) আরবি
d) হিন্দি
Answer: ফারসি
Explanation: 'বদ' একটি ফারসি উপসর্গ যা 'মন্দ' অর্থ প্রকাশ করে।
26. কোন দু’টি বিদেশী উপসর্গ ?
a) নিম, গর
b) আন, ইতি
c) প্র, পরা
d) লা, ইতি
Answer: নিম, গর
Explanation: 'নিম' (ফারসি) এবং 'গর' (আরবি) উভয়ই বিদেশি উপসর্গ।
27. খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি ?
a) অ
b) অঘা
c) পাতি
d) অভি
Answer: অভি
Explanation: 'অভি' একটি তৎসম (সংস্কৃত) উপসর্গ। বাকিগুলো খাঁটি বাংলা।