1. বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
a) বিদ্যাপতি
b) চন্ডীদাস
c) জয়দেব
d) গোবিন্দদাস
Answer: চন্ডীদাস
2. বঙ্গভাষা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
a) মেঘনাদবধ কাব্য
b) ব্রজাঙ্গনা কাব্য
c) তিলোত্তমাসম্ভব কাব্য
d) চতুর্দশপদী কবিতাবলী
Answer: চতুর্দশপদী কবিতাবলী
3. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটগল্প কোনটি?
a) ভিখারিণী
b) হৈমন্তী
c) দেনা পাওনা
d) শাস্তি
Answer: দেনা পাওনা
Explanation: এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ
4. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম বাংলা উপন্যাস কোনটি?
a) দুই সৈনিক
b) নেকড়ে অরণ্য
c) রাইফেল রোটি আওরাত
d) জীবন থেকে নেওয়া
Answer: রাইফেল রোটি আওরাত
5. খোশমেজাজ কোন সমাসের উদাহরণ?
a) ব্যাধিকরণ বহুব্রীহি
b) সমানাধিকরণ বহুব্রীহি
c) প্রত্যয়ন্ত বহুব্রীহি
d) অলুক বহুব্রীহি
Answer: সমানাধিকরণ বহুব্রীহি
Explanation: পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি হয়
6. সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়?
a) বাক্যতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) অর্থতত্ত্ব
d) ধ্বনিতত্ত্ব
Answer: রূপতত্ত্ব
7. কোনটি শুদ্ধ বানান?
a) বয়কনিষ্ঠ
b) বয়ঃকনিষ্ঠ
c) বয়কণিষ্ঠ
d) বয়ঃকণিষ্ঠ
Answer: বয়ঃকনিষ্ঠ
8. বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা কে?
a) ফখরুদ্দীন মুবারক শাহ
b) গিয়াসউদ্দিন আজম শাহ
c) সিকান্দার শাহ
d) রকুনউদ্দিন বারবক শাহ
Answer: ফখরুদ্দীন মুবারক শাহ
9. মাৎস্যন্যায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে?
a) ৫ম-৬ষ্ঠ শতক
b) ৭ম-৮ম শতক
c) ৯ম-১০ম শতক
d) ১১ম-১২শ শতক
Answer: ৭ম-৮ম শতক
10. বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি এবং গৃহগণনা অনুষ্ঠিত হয় কোন বছরে?
a) ২০১৯
b) ২০১১
c) ২০২২
d) ২০২৪
Answer: ২০২২
Explanation: এটা ষষ্ঠ জনশুমারি
11. ককবরক ভাষাটি কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা?
a) ত্রিপুরা
b) গারো
c) খাসিয়া
d) চাকমা
Answer: ত্রিপুরা
12. জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট(NIPORT) কত সালে প্রতিষ্ঠিত হয়?
a) ১৯৭৭
b) ১৯৮১
c) ১৯৮৫
d) ১৯৯৩
Answer: ১৯৭৭
13. তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত?
a) ইরান
b) ইরাক
c) মিশর
d) লিবিয়া
Answer: মিশর
14. বলশেভিক বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কে?
a) ভ্লাদিমির লেনিন
b) মিখাইল গর্বাচেভ
c) মাও সেতুং
d) ফ্রেডরিক এঙ্গেলস
Answer: ভ্লাদিমির লেনিন
15. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?
a) UNEP
b) UNFPA
c) WFP
d) UNESCO
Answer: UNFPA