Exams Study Jobs Teachers Shop

৩৮তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (২৯.১২.২০১৭) [পর্ব -৩০]

BCS Exam 39 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৩৮তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (২৯.১২.২০১৭) [পর্ব -৩০] নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 39টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?

ক) সংস্কৃত
খ) হিন্দি
গ) অহমিয়া
ঘ) তুর্কি
উত্তর: তুর্কি

2. 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?

ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) অব্যয়ীভাব
ঘ) বহুব্রীহি
উত্তর: তৎপুরুষ

3. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অর্ণব
খ) অর্ক
গ) প্রসূন
ঘ) পল্লব
উত্তর: অর্ক

4. 'সদ্যোজাত' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) সৎ + জাত
খ) সদ্যো + জাত
গ) সদ্যঃ + জাত
ঘ) সদ্য + জাত
উত্তর: সদ্যঃ + জাত

5. 'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) ত্যক্ত
খ) গ্রাহ্য
গ) দৃঢ়
ঘ) গূঢ়
উত্তর: গূঢ়

6. গঠনরীতিতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত-

ক) পদাবলি
খ) ধামালি
গ) প্রেমগীতি
ঘ) নাট্যগীতি
উত্তর: নাট্যগীতি

7. 'সন্ধ্যাভাষা' কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?

ক) চর্যাপদ
খ) পদাবলি
গ) মঙ্গলকাব্য
ঘ) রোমান্সকাব্য
উত্তর: চর্যাপদ

8. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

ক) কলকাতা
খ) ঢাকা
গ) লন্ডন
ঘ) মুর্শিদাবাদ
উত্তর: ঢাকা

9. 'বীরবল' কোন লেখকের ছদ্মনাম?

ক) আবু ইসহাক
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) প্রমথনাথ বিশী
ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: প্রমথ চৌধুরী

10. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?

ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) রামরাম বসু
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তর: রামরাম বসু

11. কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়?

ক) ১৮৬০
খ) ১৮৬৫
গ) ১৮৫৯
ঘ) ১৮৬১
উত্তর: ১৮৬১

12. 'আমার ঘরের চাবি পরের হাতে'- গানটির রচয়িতা কে?

ক) লালন শাহ
খ) হাসন রাজা
গ) পাগলা কানাই
ঘ) রাধারমণ দত্ত
উত্তর: লালন শাহ

13. What is the plural form of the word 'louse'?

a) louses
b) lice
c) lices
d) licess
Answer: lice

14. Which word is closest in meaning to 'Franchise'?

a) utility
b) frankness
c) privilege
d) superficial
Answer: privilege

15. 'Once in a blue moon' means-

a) always
b) very rarely
c) nearly
d) hourly
Answer: very rarely

16. Eight men were comcerned......the plot.

a) at
b) with
c) in
d) for
Answer: in
Explanation: কোনো ঘটনায় বা ষড়যন্ত্রে লিপ্ত থাকা বুঝালে comcerned এর পরে in বসে। তাই সঠিক উত্তর অপশন 'গ'।

17. Select the right compound structure of the sentence : "Though he is poor, he is honest".

a) He is poor and honest.
b) As he is poor, he is honest.
c) He is poor but honest.
d) Since he is poor, he is honest.
Answer: He is poor but honest.

18. The sun went down. Here 'down' word is a/an-

a) preposition
b) adverb
c) noun
d) conjunction
Answer: adverb

19. Which one of the following words is an example of a distributive pronoun?

a) such
b) either
c) that
d) any
Answer: either

20. A speech of too many words is calles-

a) A big speech
b) Maiden speech
c) An unimportant speech
d) A verbose speech
Answer: A verbose speech
Explanation: শব্দবহুল speech কে বলা হয় 'a verbose speech' (শব্দাড়ম্বরপূর্ণ বক্তৃতা)।

21. Select the correctly spelt word :

a) heterogeneous
b) hetarogeneous
c) hetrogeneous
d) hetroganeous
Answer: heterogeneous

22. 'Among' is a preposition that is used when.....people are involved.

a) two
b) more than two
c) two or more than two
d) four only
Answer: more than two

23. টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?

ক) 4টি
খ) 3টি
গ) 2টি
ঘ) 1টি
উত্তর: 4টি

24. দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবল গ.সা.গু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?

ক) 6
খ) 12
গ) 8
ঘ) 16
উত্তর: 12

25. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত?

ক) 60°
খ) 45°
গ) 30°
ঘ) 25°
উত্তর: 30°

26. আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, তবে গতকালের আগের দিন কি বার ছিল?

ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বৃহস্পতিবার
ঘ) শনিবার
উত্তর: মঙ্গলবার

27. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

ক) ২৬৩
খ) ২৩৩
গ) ২৫৩
ঘ) ২৪১
উত্তর: ২৫৩

28. কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১ - ২ - ৫ - ১০ - ১৩ - ২৬ - ২৯ - ৪৮

ক)
খ) ১০
গ) ২৯
ঘ) ৪৮
উত্তর: ৪৮

29. 'RAPIS' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

ক) একটি মহাসাগর
খ) একটি শহর
গ) একটি দেশ
ঘ) একটি প্রাণী
উত্তর: একটি শহর

30. কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?

ক) 10%
খ) 12.5%
গ) 15%
ঘ) 12%
উত্তর: 12.5%

31. মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?

ক) আকবর
খ) বাবর
গ) শাহজাহান
ঘ) হুমায়ুন
উত্তর: বাবর

32. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?

ক) দ্বি-জাতি তত্ত্ব
খ) সামাজিক চেতনা
গ) অসাম্প্রদায়িকতা
ঘ) বাঙালি জাতীয়তাবাদ
উত্তর: বাঙালি জাতীয়তাবাদ

33. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক -

ক) রাঙামাটি জেলায়
খ) খাগড়াছড়ি জেলায়
গ) বান্দরবান জেলায়
ঘ) সিলেট জেলায়
উত্তর: রাঙামাটি জেলায়

34. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?

ক) ধারা ২৬
খ) ধারা ২৭
গ) ধারা ২৮
ঘ) ধারা ২৯
উত্তর: ধারা ২৭

35. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক'রি খাতে ভাগ করা হয়?

ক) ১২
খ) ১৩
গ) ১৪
ঘ) ১৫
উত্তর: ১৫

36. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

ক) ১৯৯৩
খ) ১৯৯৭
গ) ১৯৯৯
ঘ) ২০০১
উত্তর: ১৯৯৭

37. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন -

ক) কার্ল মার্কস
খ) ফ্রেডরিক এঙ্গেলস
গ) ভি. আই. লেনিন
ঘ) মাও সে তুং
উত্তর: ভি. আই. লেনিন

38. UNHCR এর সদর দপ্তর কোথায়?

ক) নিউইয়র্ক
খ) রোম
গ) জেনেভা
ঘ) লন্ডন
উত্তর: জেনেভা

39. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?

ক) ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
খ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
গ) উপক্রান্তীয় জলবায়ু
ঘ) আর্দ্র ক্রান্তীয় জলবায়ু
উত্তর: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

আশা করি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (২৯.১২.২০১৭) [পর্ব -৩০] এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট