Exams Study Jobs Teachers Shop

২৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট [বাতিল] (২৮.০২.২০০৩)

BCS Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

২৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট [বাতিল] (২৮.০২.২০০৩) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।'......... এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) সর্বনাম
ঘ) বিশেষণের বিশেষণ
উত্তর: বিশেষ্য

2. 'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?

ক) কাজী নজরুল ইসলাম
খ) মোহাম্মদ বরকতুল্লাহ
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মোহাম্মদ লুৎফর রহমান
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

3. সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?

ক) সওগাত
খ) সমকাল
গ) উত্তরণ
ঘ) শিখা
উত্তর: সমকাল

4. 'বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?

ক) কাব্য
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) প্রবন্ধ
উত্তর: প্রবন্ধ

5. সনেটের ক'টি অংশ?

ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর: দুটি

6. 'কাঁচি' কোন ধরনের শব্দ?

ক) আরবি
খ) ফারসি
গ) হিন্দি
ঘ) তুর্কি
উত্তর: তুর্কি

7. 'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে -

ক) ফারসি ও ইংরেজি শব্দে
খ) ফরাসি ও ইংরেজি শব্দে
গ) ফারসি ও ফরাসি শব্দে
ঘ) ফারসি ও হিন্দি শব্দে
উত্তর: ফারসি ও ইংরেজি শব্দে

8. 'হাত-ভারি' বাগধারার অর্থ-

ক) দাতা
খ) কম খরচে
গ) দরিদ্র
ঘ) কৃপণ
উত্তর: কৃপণ

9. 'লাজ' কোন ধরনের শব্দ?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) ক্রিয়া-বিশেষণ
ঘ) বিশেষ্যের-বিশেষণ
উত্তর: বিশেষ্য

10. 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জীবনানন্দ দাশ
উত্তর: কাজী নজরুল ইসলাম

11. I don't mind....with the cooking but I am not going to wash the dishes.

a) to help
b) help
c) helping
d) for helping
Answer: helping

12. My uncle arrived while I...the dinner.

a) would cook
b) had cooked
c) cook
d) was cooking
Answer: was cooking

13. My friend always goes home......foot.

a) by
b) with
c) on a
d) on
Answer: on
Explanation: Go on foot একটি phrase যার অর্থ পায়ে হেঁটে যাওয়া।

14. The team is....eleven players.

a) made of
b) made up of
c) made up
d) made
Answer: made up of

15. At least one of the students.... full marks every time.

a) get
b) are getting
c) gets
d) have got
Answer: gets

16. The ministers arrived.... a decision last night.

a) to
b) at
c) on
d) by
Answer: at

17. The government gave.....the demands of the people.

a) into
b) in
c) to
d) over to
Answer: into

18. The Second World War broke...in September, 1939.

a) through
b) away
c) out
d) in
Answer: out

19. Choose the correct meaning of the following word 'Handy'-

a) comfortable
b) useful
c) convenient to handle or use
d) necessary
Answer: useful

20. My wife reminded me..........

a) of my appointment
b) to go my appointment
c) to my appointment
d) my appointment
Answer: of my appointment

21. কে গণিতবিদ নন?

ক) ওমর খৈয়াম
খ) আল-খারিজমী
গ) ইবনে খালদুন
ঘ) উলুগ বেগ
উত্তর: ইবনে খালদুন

22. ১, ১, ২, ৩, ৫, ৮,..... এই সংখ্যা পরস্পরায় অষ্টম পদ কত?

ক) ২১
খ) ১৩
গ) ১৯
ঘ) ১৬
উত্তর: ২১

23. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?

ক) ২৫%
খ) ২৮%
গ) ৩০%
ঘ) ৩২%
উত্তর: ৩০%

24. ০.১ এর বর্গমূল কত?

ক) ০.১
খ) ০.০১
গ) ০.২৫
ঘ) কোনোটিই নয়
উত্তর: কোনোটিই নয়

25. টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?

ক) ১৬ বছর
খ) ২৪ বছর
গ) ১৮ বছর
ঘ) ২০ বছর
উত্তর: ২৪ বছর

26. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

ক) অ্যানোফিলিস
খ) এডিস
গ) কিউলেক্স
ঘ) সব ধরনের মশা
উত্তর: এডিস

27. কোনটি বেশি স্থিতিস্থাপক?

ক) ইস্পাত
খ) রাবার
গ) কাচ
ঘ) পানি
উত্তর: ইস্পাত

28. রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?

ক) বেলে মাছ
খ) পালং শাক
গ) খাশির মাংস
ঘ) মুরগির মাংস
উত্তর: খাশির মাংস

29. কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

ক) ইসলাম খান
খ) রাজা মানসিংহ
গ) মীর জুমলা
ঘ) শায়েস্তা খান
উত্তর: শায়েস্তা খান

30. বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?

ক) ব্রহ্মপুত্র
খ) পদ্মা
গ) মেঘনা
ঘ) যমুনা
উত্তর: ব্রহ্মপুত্র

31. পরী বিবি কে ছিলেন?

ক) আওরঙ্গজেবের কন্যা
খ) শায়েস্তা খানের কন্যা
গ) মুর্শিদকুলি খানের স্ত্রী
ঘ) আজিমুসশানের মাতা
উত্তর: শায়েস্তা খানের কন্যা

32. WTO এর সদর দপ্তর কোন শহরে?

ক) প্যারিস
খ) টোকিও
গ) জেনেভা
ঘ) নিউইয়র্ক
উত্তর: জেনেভা

33. 'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?

ক) নেপাল
খ) ভারত
গ) মিয়ানমার
ঘ) ইরান
উত্তর: ভারত

34. আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?

ক) আফগানি
খ) ফার্সি
গ) পশতু
ঘ) তুর্কি
উত্তর: পশতু

35. নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?

ক) কুর্দি
খ) তাতারু
গ) রেড ইন্ডিয়ান
ঘ) মাউরি
উত্তর: মাউরি

36. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?

ক) কার্পাস
খ) লোহা
গ) কাগজ
ঘ) বস্ত্র
উত্তর: কাগজ

37. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?

ক) চট্টগ্রাম
খ) ভোলা
গ) কক্সবাজার
ঘ) পটুয়াখালী
উত্তর: কক্সবাজার

38. বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?

ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) প্রধান বিচারপতি
উত্তর: রাষ্ট্রপতি

39. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?

ক) কুসুম্বা মসজিদ
খ) বড় সোনা মসজিদ
গ) ষাট গম্বুজ মসজিদ
ঘ) সাত গম্বুজ মসজিদ
উত্তর: ষাট গম্বুজ মসজিদ

40. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?

ক) ১৬৯০ সালে
খ) ১৭৬৫ সালে
গ) ১৭৯৩ সালে
ঘ) ১৮২৯ সালে
উত্তর: ১৭৬৫ সালে

আশা করি ২৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট [বাতিল] (২৮.০২.২০০৩) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট