1. সঠিক বানান নয় কোনটি?
a) ধরণি
b) মূর্ছা
c) গুণ
d) প্রানী
Answer: প্রানী
Explanation: সংস্কৃত ইন্ - প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ঈ - কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলিতে হ্রস্ব ই - কার হয়। যেমনঃ প্রাণী = প্রাণিবিদ্যা । গুণী = গুণিজন । মন্ত্রী = মন্ত্রিপরিষদ ইত্যাদি।
2. 'সবুজপত্র' পত্রিকাটির সম্পাদক কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) শেখ ফজলল করিম
c) প্রমথ চৌধুরী
d) মোহাম্মদ নাসিরউদ্দীন
Answer: প্রমথ চৌধুরী
Explanation: বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকার সম্পাদক। বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার গুরুত্ব অপরসীম। অন্য দিকে ঈশ্বরচন্দ্র গুপ্তের উল্লেখযোগ্য পত্রিকা হলো সংবাদ প্রভাকর।
3. 'বাবা' কোন ভাষার অন্তর্গত শব্দ?
a) তৎসম
b) তদ্ভব
c) ফারসি
d) তুর্কি
Answer: তুর্কি
Explanation: 'বাবা' শব্দটি মূলত তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।
4. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
a) ক্রীতদাসের হাসি
b) জীবন ও রাজনৈতিক বাস্তবতা
c) কান্নাপর্ব
d) প্রদোষে প্রাকৃতজন
Answer: জীবন ও রাজনৈতিক বাস্তবতা
Explanation: জীবন ও রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশি লেখক শহীদুল জহির রচিত অভিষেক উপন্যাস। এটি সর্বপ্রথম ১৯৮৭ সালে হাক্কানী পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধোত্তর দেশে রাজাকারদের পুনর্বাসন ও ক্ষমতায়ন এই নাতিদীর্ঘ উপন্যাসের মূল উপজীব্য।
5. শুদ্ধ বাক্য নয় কোনটি?
a) বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই।
b) ইশ! যদি পাখির মত পাখা পেতাম।
c) অকারণে ঋণ করিও না।
d) হয়তো সোহমা আসতে পারে।
Answer: অকারণে ঋণ করিও না।
Explanation: বাক্যটি সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত কারণে অশুদ্ধ।
6. বাক্যের দুটি অংশ থাকে-
a) প্রসাদগুণ, মাধুর্যগুণ
b) উপমা, অলংকার
c) উদ্দেশ্য, বিধেয়
d) সাধু, চলিত
Answer: উদ্দেশ্য, বিধেয়
Explanation: একটি বাক্যের দুটি প্রধান অংশ হলো উদ্দেশ্য (Subject) এবং বিধেয় (Predicate)। উদ্দেশ্য হলো বাক্যের সেই অংশ যা সম্পর্কে কিছু বলা হয় (কে বা কী), আর বিধেয় হলো উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় (কাজ বা অবস্থা)।
7. 'কিত্তনখোলা' নাটকটির বিষয়-
a) যন্ত্রণাদগ্ধ শহরজীবন
b) স্নিগ্ধ -শ্যামল প্রকৃতির রূপ
c) লোকায়ত জীবন-সংস্কৃতি
d) দেশবিভাগজনিত জীবন যন্ত্রণা
Answer: লোকায়ত জীবন-সংস্কৃতি
Explanation: 'কিত্তনখোলা' নাটকের মূল বিষয়বস্তু হলো গ্রামবাংলার মেলাকে কেন্দ্র করে প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রাম, প্রেম, লোভ, নিষ্ঠুরতা এবং তাদের যাপিত জীবনের নানা টানাপোড়েন, যেখানে গ্রামীণ সংস্কৃতি ও উৎসবের আড়ালে লুকায়িত থাকে নির্মম বাস্তবতা, যা বনশ্রীবালার মতো চরিত্রের জীবনে ট্র্যাজেডি ডেকে আনে।
8. 'উদ্বাসন' শব্দের অর্থ কী
a) বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
b) বাসভূমির সম্মুখস্থ ভূমি
c) অজ্ঞাত বিষয় প্রকাশ করা
d) বিকাশ
Answer: বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
Explanation: 'উদ্বাসন' শব্দের অর্থ হলো বাসভূমি থেকে বিতাড়িত হওয়া, ঘরছাড়া হওয়া, বা নির্বাসন।
9. মহাকবি আলাওল রচিত কাব্য -
a) চন্দ্রাবতী
b) পদ্মাবতী
c) মধুমালতী
d) লাইলী মজনু
Answer: পদ্মাবতী
Explanation: পদ্মাবতী কাব্যের রচয়িতা হলেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি সৈয়দ আলাওল (১৬০৭-১৬৮০)।
10. 'Notification' এর বাংলা পরিভাষা কোনটি?
a) বিজ্ঞাপন
b) বিজ্ঞপ্তি
c) বিজ্ঞপ্তি ফলক
d) প্রজ্ঞাপন
Answer: প্রজ্ঞাপন
Explanation: Notification - প্রজ্ঞাপন। Circular - বিজ্ঞপ্তি। Pamphlet - বিবরণী।
11. কোনটি শুদ্ধ নয়?
a) যন্ত্রনা
b) শূদ্র
c) সহযোগিতা
d) স্বতঃস্ফূর্ত
Answer: যন্ত্রনা
Explanation: এটি একটি প্রত্যয়জাত (যন্ত্রণ+আ) তৎসম শব্দ, যেখানে ণত্ব বিধান অনুযায়ী মূর্ধন্য-ণ (ণ) ব্যবহৃত হয়।
Read More:
12. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
a) সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
b) মহান যে পুরুষ = মহাপুরুষ
c) কুসুমের মতো কোমল = কুসুমকোমল
d) জায়া ও পতি = দম্পতি
Answer: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
Explanation: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ বা মধ্যপদটি সমস্তপদে লোপ বা উধাও হয়ে যায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
13. 'যিনি ন্যায়শাস্ত্র জানেন' - এর এককথায় প্রকাশিত রূপ হলো-
a) ন্যায়বাগীশ
b) নৈয়ায়িক
c) ন্যায়পাল
d) ন্যায়ঋদ্ধ
Answer: নৈয়ায়িক
Explanation: যিনি ন্যায়শাস্ত্র জানেন তাঁকে এক কথায় নৈয়ায়িক বলা হয়।
14. 'উলুবনে মুক্তা ছড়ানো' প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে-
a) প্রবাদ-প্রবচন
b) এক কথায় প্রকাশ
c) ভাবসম্প্রসারণ
d) বাক্য সংকোচন
Answer: প্রবাদ-প্রবচন
Explanation: 'উলুবনে মুক্তা ছড়ানো' একটি সুপরিচিত বাংলা বাগধারা, যার অর্থ হলো অযোগ্য পাত্রে বা অপাত্রে মূল্যবান সামগ্রী দান করা বা জ্ঞান বিতরণ করা।
15. 'কৃষ্টি' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়-
a) কৃষ্ + তি
b) কৃষ + টি
c) কৃ + ইষ্টি
d) কৃষ্ + ইষ্টি
Answer: কৃষ্ + তি
Explanation: 'কৃষ্টি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো √কৃষ্ + তি (কৃষ্ + তি), যেখানে 'কৃষ্' হলো মূল ধাতু (প্রকৃতি) এবং 'তি' হলো একটি কৃৎ প্রত্যয়।
16. আমার জ্বর জ্বর লাগছে- 'জ্বর জ্বর' শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-
a) দ্বিরুক্ত শব্দ
b) সমার্থক শব্দ
c) যুগ্ম শব্দ
d) শব্দদ্বিত্ব
Answer: দ্বিরুক্ত শব্দ
Explanation: 'আমার জ্বর জ্বর লাগছে'- এখানে 'জ্বর জ্বর' শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বিত্ব বলে, যা সামান্য বা পুনরাবৃত্তি বোঝাতে ব্যবহৃত হয়, যেমন 'জ্বর জ্বর' বলতে সামান্য জ্বরের ভাব বোঝানো হচ্ছে।
17. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
a) পদাবলী
b) গীতগোবিন্দ
c) চর্যাপদ
d) চৈতন্যজীবনী
Answer: চর্যাপদ
Explanation: সান্ধ্যভাষার প্রয়োগ আছে প্রধানত বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ-এ, যা বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত ধর্মীয় সাধন-সঙ্গীত এবং গূঢ় তত্ত্ব লুকানোর জন্য রূপক ও দুর্বোধ্য ভাষায় লেখা হয়েছিল, তাই হরপ্রসাদ শাস্ত্রী একে 'সন্ধ্যাভাষা' বলেছেন।
18. মানব দেহের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে-
a) বাক প্রত্যঙ্গ
b) অঙ্গধ্বনি
c) স্বরতন্ত্রী
d) নাসিকাতন্ত্র
Answer: বাক প্রত্যঙ্গ
Explanation: মানব দেহের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সরাসরি সহায়তা করে, সেগুলোকে একত্রে বাক্-প্রত্যঙ্গ বা বাগ্যন্ত্র (Speech Organs/Articulators) বলা হয়।
19. ঐহিক এর বিপরীত শব্দ কোনটি?
a) ঈদৃশ
b) পারত্রিক
c) মাঙ্গলিক
d) আকস্মিক
Answer: পারত্রিক
Explanation: ঐহিক শব্দের অর্থ - ইহলোক সম্পর্কিত, এই জন্মেই ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। পারত্রিক শব্দের অর্থ - পরলোক,পরলোক সংক্রান্ত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
20. অধিত্যকা এর বিপরীত শব্দ কোনটি?
a) উপত্যকা
b) ধিত্যকা
c) পার্বত্য
d) সমতল
Answer: উপত্যকা
Explanation: অধিত্যকা' (পর্বতের উপরিভাগের সমতল ভূমি) এর বিপরীত শব্দ হলো উপত্যকা (পাহাড়ের নিচের নিচু ভূমি) বা পাদদেশ, যা পর্বতের নীচের অংশকে বোঝায়।