1. 'বিজিত 'অর্থ কী?
a) জয়ী
b) পরাজিত
c) পুরস্কৃত
d) সমাদৃত
Answer: পরাজিত
2. সঠিক পরিভাষা লিখুন -Artisan
a) কারিগর
b) গ্রস্থন
c) কারুশিল্প
d) কৃত্রিমতা
Answer: কারিগর
3. বিপরীত শব্দ -তস্কর
a) লস্কর
b) নিরীহ
c) সাধু
d) নির্লোভ
Answer: সাধু
4. ধামাধরা অর্থ কী
a) হতভাগ্য
b) তোষামোদকারী
c) চক্ষুশূল
d) কদরহীন লোক
Answer: তোষামোদকারী
5. সমার্থক শব্দ -পর্বত
a) ক্ষিতিধর
b) দশরথ
c) গজানন
d) পর্বতমালা
Answer: ক্ষিতিধর
6. উপসর্গ কোনটি?
a) অতি
b) চেয়ে
c) থেকে
d) দ্বারা
Answer: অতি
Read More:
7. খয়ের খাঁ অর্থ কী?
a) মন্দভাগ্য
b) তুচ্ছপদার্থ
c) চাটুকার
d) নির্বোধ
Answer: চাটুকার
8. কোন বানানটি ভুল?
a) অঞ্জলী
b) ক্ষমা
c) পরিপক্ব
d) কটূক্তি
Answer: অঞ্জলী
9. 'ডাক্তার ডাক ' কোন কারক?
a) কর্ম
b) অপাদান
c) কর্তৃ
d) করণ
Answer: কর্ম
10. পদ্মাবতী কী ধরনের গ্রন্থ?
a) প্রেমাখ্যান
b) ধর্মীয়
c) রূপকথা
d) কোনটি নয়
Answer: প্রেমাখ্যান