1. কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
a) হিত্তিক ও তুখারিক
b) তামিল ও দ্রাবিড়
c) আর্য ও অনার্য
d) মাগধী ও গৌড়ী
Answer: হিত্তিক ও তুখারিক
2. 'রুখের তেন্তুলি কুমীরে খাই' এর অর্থ কী?
a) তেজি কুমিরকে রুখে দিই
b) বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
c) গাছের তেতুঁল কুমিরে খায়
d) ভুল থেকে শিক্ষা নিতে হয
Answer: গাছের তেতুঁল কুমিরে খায়
Explanation: চর্যাপদের মহিলা কবি কুক্কুরীপা রচিত ২ নং পদে উক্ত কথাটি পাওয়া যায়।
3. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
a) মনসামঙ্গল
b) মনসাবিজয়
c) পদ্মাপুরাণ
d) পদ্মাবতী
Answer: পদ্মাপুরাণ
4. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
a) সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
b) কোরেশী মাগন ঠাকুর
c) সুলতান বারবক শাহ
d) জমিদার নিজাম শাহ
Answer: জমিদার নিজাম শাহ
5. 'চর্যাপদে' র প্রাপ্তিস্থান কোথায়?
a) বাংলাদেশ
b) নেপাল
c) উড়িষ্যা
d) ভুটান
Answer: নেপাল
6. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
a) চৌবেরিয়া গ্রাম, নদীয়া
b) কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগণা
c) বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
d) দেবানন্দপুর গ্রাম, হুগলি
Answer: বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
7. 'তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার' - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
a) অনন্ত প্রেম
b) উপহার
c) ব্যক্ত প্রেম
d) শেষ উপহার
Answer: অনন্ত প্রেম
8. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
a) পণ্ডিত
b) বিদ্যাসাগর
c) শাস্ত্রজ্ঞ
d) মহামহোপাধ্যায়
Answer: মহামহোপাধ্যায়
9. 'ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে'- কে এই দামাল ছেলে?
a) কাজী নজরুল ইসলাম
b) কামাল পাশা
c) চিত্তরঞ্জন দাস
d) সুভাষ বসু
Answer: কামাল পাশা
10. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
a) শনিবারের চিঠি
b) রবিবারের ডাক
c) বিজলী
d) বঙ্গদর্শন
Answer: শনিবারের চিঠি
11. মানুষের মৃত্যু হ'লে তবুও মানব থেকে যায়'- কে রচনা করেন এই কাব্যাংশ?
a) সুধীন্দ্রনাথ দত্ত
b) প্রেমেন্দ্র মিত্র
c) সমর সেন
d) জীবনানন্দ দাশ
Answer: জীবনানন্দ দাশ
12. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
a) কাঁদো নদী কাঁদো
b) নেকড়ে অরণ্য
c) রাঙা প্রভাত
d) প্রদোষে প্রাকৃতজন
Answer: নেকড়ে অরণ্য
13. 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' কাব্যগ্রন্থের কবি কে?
a) রফিক আজাদ
b) শঙ্খ ঘোষ
c) শক্তি চট্টোপাধ্যায়
d) শামসুর রাহমান
Answer: শঙ্খ ঘোষ
14. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
a) তেইশ নম্বর তৈলচিত্র
b) ক্ষুধা ও আশা
c) কর্ণফুলি
d) ধানকন্যা
Answer: কর্ণফুলি
15. 'নীললোহিত' কোন লেখকের ছদ্মনাম?
a) অরুণ মিত্র
b) সমরেশ বসু
c) সুনীল গঙ্গোপাধ্যায়
d) সমরেশ মজুমদার
Answer: সুনীল গঙ্গোপাধ্যায়
16. 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়-
a) ১৯ ফেব্রুয়ারি ১৯২৬
b) ১৯ জানুয়ারি ১৯২৬
c) ১৯ মার্চ ১৯২৬
d) ২৬ মার্চ ১৯২৬
Answer: ১৯ জানুয়ারি ১৯২৬
17. কত সালে 'দুর্গেশনন্দিনী' উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
a) ১৮৬০
b) ১৮৬১
c) ১৮৬৫
d) ১৮৬৭
Answer: ১৮৬৫
Explanation: দুর্গেশনন্দিনী উপন্যাসটি ১৮৬৫ সালের মার্চ মাসে প্রথম প্রকাশিত হয়েছিল এবং এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে বিবেচিত হয়, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন।
18. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?
a) বেগম রোকেয়া
b) কাদম্বরী দেবী
c) স্বর্ণকুমারী দেবী
d) নূরুন্নাহার ফয়জুন্নেসা
Answer: স্বর্ণকুমারী দেবী
Explanation: বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী, যিনি ১৮৭৬ সালে তাঁর প্রথম উপন্যাস 'দীপনির্বাণ' প্রকাশ করেন এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ছিলেন।
19. 'আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?
a) মওলানা ভাসানী
b) আবুল ফজল
c) শহীদুল্লাহ কায়সার
d) শেখ মুজিবুর রহমান
Answer: শেখ মুজিবুর রহমান
Explanation: 'আমার দেখা নয়াচীন ' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। এটি বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ।
20. 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' কার লেখা?
a) এস. ওয়াজেদ আলী
b) আবুল হাসেম
c) আবুল মনসুর আহমদ
d) আবুল হুসেন
Answer: আবুল মনসুর আহমদ
Explanation: 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' বইটি প্রখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক ও সাহিত্যিক আবুল মনসুর আহমদ-এর লেখা।
21. 'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ?
a) পর্তুগিজ
b) ফরাসি
c) আরবি
d) ফারসি
Answer: ফারসি
Explanation: ফারসি ভাষা থেকে আগত গুরুত্বপূর্ণ কিছু শব্দঃ আন্দাজ, আওয়াজ, আফসোস, আবহাওয়া, অজুহাত, আবাদ, আমদানি, আমেজ, আয়না, আরাম, আসমান, আস্তানা, আশকারা, ইয়ার, ওস্তাদ, কামাই।
22. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
a) আ
b) ই
c) এ
d) অ্যা
Answer: আ
Explanation: বাংলায় "নিম্ন বিবৃত" স্বরধ্বনি হলো 'আ'।
23. 'জিজীবিষা' শব্দটির অর্থ কী?
a) জীবননাশের ইচ্ছা
b) বেঁচে থাকার ইচ্ছা
c) জীবনকে জানার ইচ্ছা
d) জীবন-জীবিকার পথ
Answer: বেঁচে থাকার ইচ্ছা
Explanation: জিজীবিষা - বেঁচে থাকার ইচ্ছা। জিগীষা - জয়ের ইচ্ছা।
24. বড় > বড্ড এটি কোন ধরনের পরিবর্তন?
a) বিষমীভবন
b) সমীভবন
c) ব্যঞ্জনদ্বিত্ব
d) ব্যঞ্জন-বিকৃতি
Answer: ব্যঞ্জনদ্বিত্ব
Explanation: কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, তাকে বাঞ্জনদ্বিত্ব বা বাঞ্জনদ্বিত্বতা বলে। যেমন: বড় > বগুড়, পাঞ্চা > পাক্কা, সকাল > সাল।
25. 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগধারার অর্থ কী?
a) রামায়ণের সাত পর্ব
b) রামায়ণে বর্ণিত বৃক্ষ
c) রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
d) বৃহৎ বিষয়
Answer: বৃহৎ বিষয়
Explanation: ’সপ্তকান্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ বৃহৎ বিষয়। ১৪শ শতকে মাধব কন্দলী অসমীয়া ভাষায় সম্ভকাও রামায়ণ নামে বাল্মীকি রামায়ণ অনুবাদ করেন। এটি সাতটি খণ্ডে বিভক্ত ছিল এবং আকার ছিল বড় ও বিস্তৃত।
26. 'ডেকে ডেকে হয়রান হচ্ছি।'- এ বাক্যে 'ডেকে ডেকে' কোন অর্থ প্রকাশ করে?
a) অসহায়ত্ব
b) বিরক্তি
c) কালের বিস্তার
d) পৌনঃপুনিকতা
Answer: পৌনঃপুনিকতা
Explanation: 'ডেকে ডেকে হয়রান হচ্ছি' -এ বাক্যে 'ডেকে ডেকে' দ্বারা পৌনঃপুনিকতা (একই কাজের বারবার পুনরাবৃত্তি) অর্থ প্রকাশ পায়
27. ভুল বানান কোনটি?
a) ভূবন
b) অন্তঃসার
c) মুহূর্ত
d) অদ্ভুত
Answer: ভূবন
Explanation: 'ভূবন' বানানের শুদ্ধরূপ ভুবন। যার অর্থ পৃথিবী, জগৎ।
28. 'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।' এটি কোন ধরনের বাক্য?
a) সরল বাক্য
b) জটিল বাক্য
c) যৌগিক বাক্য
d) খণ্ড বাক্য
Answer: জটিল বাক্য
Explanation: "যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়" বাক্যটি একটি জটিল বাক্য বা মিশ্র বাক্য।
29. 'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস?
a) কর্মধারয়
b) বহুব্রীহি
c) অব্যয়ীভাব
d) তৎপুরুষ
Answer: কর্মধারয়
Explanation: বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপনলোপী কর্মধারয় সমাস। যেমন: সিংহ চিহ্নিত আসন সিংহ। চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র।
30. কোনটি নামধাতুর উদাহরণ?
a) চল্
b) কর্
c) বেত্
d) পড়্
Answer: বেত্
Explanation: নাম শব্দ অথ্যাৎ বিশেষ্য, বিশেষণ, অব্যয় প্রভৃতি শব্দ কখনও কখনও প্রত্যয়যোগে, কখনওবা প্রত্যয় যুক্ত না হয়ে ক্রিয়ারূপে ব্যবহৃত হয়। এ ধরনের ক্রিয়ার মূলকে নাম ধাতু বলে। যেমন - জুতা > জুতানো, বেত > বেতানো, হাত > হাতানো, বাঁকা>বাঁকানো।
31. 'গড্ডলিকা প্রবাহ' বাগধারায় 'গড্ডল' শব্দের অর্থ কী?
a) স্রোত
b) ভেড়া
c) একত্র
d) ভাসা
Answer: ভেড়া
Explanation: 'গড্ডলিকা প্রবাহ' বাগধারার অর্থ অন্ধ অনুকরণ। আর এ বাগধারায় 'গড্ডল' শব্দের অর্থ ভেড়া।
32. 'তাতে সমাজজীবন চলে না।'- এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
a) তাতে সমাজজীবন চলে।
b) তাতে না সমাজজীবন চলে।
c) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
d) তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
Answer: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
Explanation: 'তাতে সমাজজীবন চলে না।'— বাক্যটির অস্তিবাচক (হ্যাঁ-বোধক) রূপ হলো 'তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে'। এখানে মূল বাক্যের 'চলে না' (নেতিবাচক) পদের পরিবর্তে 'অচল হয়ে পড়ে' ব্যবহার করে অর্থ ঠিক রেখে অস্তিবাচক বাক্যে রূপান্তর করা হয়েছে।
33. বাগযন্ত্রের অংশ কোনটি?
a) স্বরযন্ত্র
b) ফুসফুস
c) দাঁত
d) উপরের সবকটি
Answer: উপরের সবকটি
Explanation: ফুসফুস, স্বরযন্ত্র, জিভ, দাঁত, ঠোঁট, তালু, আলজিভ, মুখগহ্বর ইত্যাদি প্রত্যঙ্গ নিয়ে বাগযন্ত্র গঠিত হয়। বাগ্যন্ত্রের প্রধান প্রত্যঙ্গটি হলো ফুসফুস।
34. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
a) করণ কারক
b) সম্প্রদান কারক
c) অপাদান কারক
d) অধিকরণ কারক
Answer: সম্প্রদান কারক
Explanation: যাকে স্বত্ত্ব ত্যাগ করে দান, অৰ্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান করেন। যেমন: ভিখারীকে ভিক্ষা দাও। 'বাঙালা ব্যাকরণ' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুনা এবং রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রমুখ পণ্ডিতবর্গ সম্প্রদান কারককে বাদ নিতে চেয়েছেন। কারণ, কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সম্পাদন করা যায়। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্প্রদান কারক বান সেয়ার বিপক্ষে ছিলেন।
35. 'Attested' শব্দের বাংলা পরিভাষা কী?
a) প্রত্যায়িত
b) সত্যায়িত
c) প্রত্যায়ন
d) সত্যয়িত
Answer: সত্যায়িত
Explanation: Attested অর্থ সত্যায়িত / প্রত্যয়িত।