1. তুর্কি বিজয়ের পর কোন শাসন আমলে বাংলা সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে স্বর্ণযুগ বা নবজাগরণের সূচনা হয়?
a) খিলজি বংশ
b) ইলিয়াস শাহী ও হুসেন শাহী বংশ
c) মোঘল বংশ
d) সেন বংশ
Answer: ইলিয়াস শাহী ও হুসেন শাহী বংশ
2. বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম বা আদি নিদর্শন কোনটি?
a) চর্যাপদ
b) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
c) মনসামঙ্গল
d) পদ্মাবতী
Answer: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
3. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা কে?
a) বড়ু চণ্ডীদাস
b) দ্বিজ চণ্ডীদাস
c) দীন চণ্ডীদাস
d) জ্ঞানদাস
Answer: বড়ু চণ্ডীদাস
4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কত সালে এবং কোথা থেকে আবিষ্কৃত হয়?
a) ১৯০৭ সালে নেপাল থেকে
b) ১৯০৯ সালে বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে
c) ১৯১৬ সালে কলকাতা থেকে
d) ১৮১৬ সালে আসাম থেকে
Answer: ১৯০৯ সালে বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে
5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল চরিত্র কয়টি?
a) ২টি
b) ৩টি
c) ৪টি
d) ৫টি
Answer: ৩টি
6. বাংলা ভাষায় রচিত প্রথম একক কবির সম্পূর্ণ কাব্যগ্রন্থ কোনটি?
a) পদাবলী
b) শ্রীকৃষ্ণকীর্তন
c) শূন্যপুরাণ
d) মনসামঙ্গল
Answer: শ্রীকৃষ্ণকীর্তন
7. বৈষ্ণব পদাবলীর আদি কবি বা জনক কে?
a) চণ্ডীদাস
b) বিদ্যাপতি
c) জ্ঞানদাস
d) গোবিন্দদাস
Answer: বিদ্যাপতি
8. কোন কবি বাংলা ভাষায় একটি পঙক্তিও রচনা না করেও বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত হয়েছেন?
a) জয়দেব
b) বিদ্যাপতি
c) চণ্ডীদাস
d) মালাধর বসু
Answer: বিদ্যাপতি
9. 'ব্রজবুলি' বলতে কী বোঝায়?
a) কৃষ্ণের মুখের ভাষা
b) মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম কবিভাষা
c) ব্রজধামের আঞ্চলিক ভাষা
d) এক প্রকার উপভাষা
Answer: মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম কবিভাষা
10. "শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই"— উক্তিটি কার?
a) বড়ু চণ্ডীদাস
b) চণ্ডীদাস
c) জ্ঞানদাস
d) লালন শাহ
Answer: চণ্ডীদাস
11. মঙ্গলকাব্য ধারার প্রধান শাখা কয়টি?
a) ২টি
b) ৩টি
c) ৪টি
d) ৫টি
Answer: ৩টি
12. মঙ্গলকাব্যের আদি বা প্রথম শাখা কোনটি?
a) চণ্ডীমঙ্গল
b) মনসামঙ্গল
c) অন্নদামঙ্গল
d) ধর্মমঙ্গল
Answer: মনসামঙ্গল
13. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
a) কানা হরিদত্ত
b) বিজয়গুপ্ত
c) বিপ্রদাস পিপিলাই
d) কেতকাদাস ক্ষেমানন্দ
Answer: কানা হরিদত্ত
14. চণ্ডীমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি কে?
a) মাণিক দত্ত
b) মুকুন্দরাম চক্রবর্তী
c) দ্বিজ মাধব
d) ভারতচন্দ্র রায়গুণাকর
Answer: মুকুন্দরাম চক্রবর্তী
15. মুকুন্দরাম চক্রবর্তীকে কে 'কবিকঙ্কণ' উপাধি দিয়েছিলেন?
a) রাজা কৃষ্ণচন্দ্র
b) জমিদার রঘুনাথ রায়
c) হুসেন শাহ
d) লস্কর পরাগল খান
Answer: জমিদার রঘুনাথ রায়
Read More:
16. "কামড়ে ধরিল রামা রচিয়া কপট / ব্যাধের ক্রন্দন যেন মেঘের গরজ"— উক্তিটি কোন কাব্যের অন্তর্গত?
a) মনসামঙ্গল
b) চণ্ডীমঙ্গল
c) অন্নদামঙ্গল
d) পদ্মাবতী
Answer: চণ্ডীমঙ্গল
17. মঙ্গলকাব্য ধারার সর্বশেষ কবি কে?
a) মুকুন্দরাম চক্রবর্তী
b) ভারতচন্দ্র রায়গুণাকর
c) রামপ্রসাদ সেন
d) বিজয়গুপ্ত
Answer: ভারতচন্দ্র রায়গুণাকর
18. "আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে"— এই বিখ্যাত প্রার্থনাটি কার?
a) লহনার
b) ঈশ্বরী পাটনীর
c) ফুল্লরার
d) রঞ্জাবতীর
Answer: ঈশ্বরী পাটনীর
19. বাংলা সাহিত্যের মধ্যযুগে প্রথম মুসলিম কবি কে?
a) শাহ মুহম্মদ সগীর
b) আলাওল
c) দৌলত কাজী
d) আব্দুল হাকিম
Answer: শাহ মুহম্মদ সগীর
20. শাহ মুহম্মদ সগীর কোন শাসকের রাজত্বকালে 'ইউসুফ-জুলেখা' কাব্য রচনা করেন?
a) গিয়াসউদ্দীন আজম শাহ
b) আলাউদ্দীন হুসেন শাহ
c) সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ
d) শেরশাহ
Answer: গিয়াসউদ্দীন আজম শাহ
21. মধ্যযুগের কবি আব্দুল হাকিমের বিখ্যাত "যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী" পঙক্তিটি কোন কাব্যের অন্তর্গত?
a) লালমতী
b) নূরনামা
c) সয়ফুলমুলুক
d) ইউসুফ-জুলেখা
Answer: নূরনামা
22. বাংলা সাহিত্যের মধ্যযুগে কোন রাজসভা বাংলা সাহিত্য চর্চার প্রধান কেন্দ্র ছিল?
a) গৌড় রাজসভা
b) আরাকান বা রোসাঙ্গ রাজসভা
c) কৃষ্ণনগর রাজসভা
d) নবদ্বীপ রাজসভা
Answer: আরাকান বা রোসাঙ্গ রাজসভা
23. আরাকান রাজসভার শ্রেষ্ঠ বা সর্বশ্রেষ্ঠ কবি কে?
a) দৌলত কাজী
b) আলাওল
c) মাগন ঠাকুর
d) মর্দন
Answer: আলাওল
24. মহাকবি আলাওলের শ্রেষ্ঠ বা সর্বশ্রেষ্ঠ কৃতি কোনটি?
a) তোহফা
b) পদ্মাবতী
c) সেকান্দরনামা
d) সয়ফুলমুলুক বদিউজ্জামাল
Answer: পদ্মাবতী
25. আরাকান রাজসভায় প্রথম বাংলা কাব্য রচনা করেন কে?
a) আলাওল
b) দৌলত কাজী
c) কোরেশী মাগন ঠাকুর
d) শাহ বারীদ খান
Answer: দৌলত কাজী
26. বাংলা ভাষায় প্রথম রামায়ণ অনুবাদ করেন কে?
a) কৃত্তিবাস ওঝা
b) মালাধর বসু
c) কাশীদাস
d) দ্বিজ মাধব
Answer: কৃত্তিবাস ওঝা
27. গৌড়েশ্বর বারবক শাহ কাকে 'গুনরাজ খান' উপাধিতে ভূষিত করেছিলেন?
a) কৃত্তিবাস ওঝা
b) মালাধর বসু
c) বিদ্যাপতি
d) চণ্ডীদাস
Answer: মালাধর বসু
28. নাথ সাহিত্যের প্রধান কবি বা উপাস্য দেবতা কে?
a) শিব
b) মীননাথ
c) গোরক্ষনাথ
d) গোপীচাঁদ
Answer: শিব