Exams Study Jobs Teachers Students

১৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (১৯৯১-১৯৯২)

BCS Exam 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (১৯৯১-১৯৯২) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

ক) ধন অপেক্ষা মান বড়
খ) তোমাকে দিয়ে কিছু হবে না
গ) ঢং ঢং ঘন্টা বাজে
ঘ) লেখাপড়া কর, নতুবা ফেল করবে
উত্তর: লেখাপড়া কর, নতুবা ফেল করবে

2. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে-

ক) মহাকাব্যে
খ) নাটকে
গ) পত্রকাব্যে
ঘ) সনেটে
উত্তর: সনেটে

3. 'শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য -

ক) প্রতিদান
খ) প্রত্যুপকার
গ) অকৃতজ্ঞতা
ঘ) অসহিষ্ণুতা
উত্তর: অকৃতজ্ঞতা

4. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-

ক) ধূসর পাণ্ডুলিপি
খ) নাম রেখেছি কোমল গান্ধার
গ) একক সন্ধ্যায় বসন্ত
ঘ) অন্ধকারে একা
উত্তর: ধূসর পাণ্ডুলিপি

5. 'গোঁফ-খেজুরে' বাগধারার অর্থ -

ক) আরামপ্রিয়
খ) উদাসীন
গ) নিতান্ত অলস
ঘ) পরমুখাপেক্ষী
উত্তর: নিতান্ত অলস

6. 'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় কি হবে?

ক) অপূর্ব
খ) অদৃষ্টপূর্ব
গ) অভূতপূর্ব
ঘ) ভূতপূর্ব
উত্তর: ভূতপূর্ব

7. কোন দুটি অঘোষ ধ্বনি?

ক) চ, ছ
খ) ড, ঢ
গ) ব, ভ
ঘ) দ, ধ
উত্তর: চ, ছ

8. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

ক) ওরা কি করে?
খ) আপনি আসবেন
গ) আমরা যাচ্ছি
ঘ) তোরা খাসনে
উত্তর: ওরা কি করে?

9. কোনটি ঐতিহাসিক নাটক?

ক) শর্মিষ্ঠা
খ) রাজসিংহ
গ) পলাশীর যুদ্ধ
ঘ) রক্তাক্ত প্রান্তর
উত্তর: রক্তাক্ত প্রান্তর

10. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়?

ক) ১৯৫১
খ) ১৯৬১
গ) ১৯৭১
ঘ) ১৯৮১
উত্তর: ১৯৬১

11. What is the meaning of the word 'belated'?

a) complaining
b) off hand
c) weak
d) tardy
Answer: tardy

12. T. S Eliot was born in-

a) Ireland
b) England
c) Wales
d) USA
Answer: USA

13. It's time ( you realize) your mistakes.

a) you realized
b) that you realize
c) you would realize
d) you have realized
Answer: you realized
Explanation: 'It is time' বা 'It is high time' এরপর সাবজেক্ট থাকলে পরবর্তী ভার্বটি সর্বদা পাস্ট ইনডেফিনিট টেন্স (V2) হয়। যদিও এটি বর্তমান বা ভবিষ্যৎ সময়ের প্রয়োজনীয়তা বোঝায়, কিন্তু গ্রামারের নিয়ম অনুযায়ী এখানে 'realized' বসবে। যদি সাবজেক্ট না থাকত, তবে 'to realize' ব্যবহার করা যেত।

14. I....starve than beg.

a) better
b) rather
c) would rather
d) would better
Answer: would rather

15. What is the meaning of the word 'euphemism'?

a) vague idea
b) in offensive expression
c) verbal play
d) wise saying
Answer: in offensive expression

16. What is the meaning of the word 'scuttle'?

a) to tease
b) abandon
c) Pile up
d) gossip
Answer: abandon

17. Select the answer of the word 'stagflagation'.

a) controlled prices
b) economic slow down
c) a disintegrating government
d) Cultural dullness
Answer: economic slow down

18. What does the idiom 'a slow coach' mean?

a) ab irresponsible person
b) a careless person
c) an unthoughtful person
d) a very lazy person
Answer: a very lazy person

19. What is the meaning of the word 'sequences'?

a) to follow
b) round up
c) withdraw
d) question closely
Answer: to follow

20. We have recently entered..... an agreement with the Inland Co-operative society.

a) no preposition
b) upon
c) in
d) into
Answer: into

21. একটি ১০০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

ক)
খ) ১৪৪
গ) ২৫৬
ঘ) ৪০০
উত্তর: ১৪৪

22. ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:

23. একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?

ক)
খ)
গ)
ঘ) ১০
উত্তর:

24. একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০n হলে ঐ ষড়ভুজের আয়তন কত?

ক) ২০০
খ) ২০০√২
গ) ২০০√৩
ঘ) ২০০√৫
উত্তর: ২০০√৩

25. y = 3x + 2, y = -3x + 2 এবং y =-2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?

ক) একটি সমবাহু ত্রিভুজ
খ) একটি সমদ্বিবাহু ত্রিভুজ
গ) একটি বিষমবাহু ত্রিভুজ
ঘ) একটি সমকোণী ত্রিভুজ
উত্তর: একটি সমদ্বিবাহু ত্রিভুজ

26. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক) কুড়িগ্রাম
খ) নীলফামারী
গ) ঠাকুরগাঁও
ঘ) লালমনিরহাট
উত্তর: লালমনিরহাট

27. চলন বিল কোথায় অবস্থিত?

ক) রাজশাহী জেলায়
খ) রাজশাহী ও নওগাঁ জেলায়
গ) পাবনা ও নাটোর জেলায়
ঘ) নাটোর ও নওগাঁ জেলায়
উত্তর: পাবনা ও নাটোর জেলায়

28. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি?

ক) লুসাই
খ) গারো
গ) কেওক্রাডং
ঘ) জয়ন্তিকা
উত্তর: গারো

29. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?

ক) সিপাহী
খ) ল্যান্সনায়েক
গ) লেফটেন্যান্ট
ঘ) ক্যাপ্টেন
উত্তর: সিপাহী

30. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

ক) হামিদুর রহমান
খ) তানভির কবির
গ) মাইনুল হোসেন
ঘ) মাযহারুল ইসলাম
উত্তর: মাইনুল হোসেন

31. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?

ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৩ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৫ সালে
উত্তর: ১৯৫৩ সালে

32. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক) কুষ্টিয়া
খ) বগুড়া
গ) কুমিল্লা
ঘ) চাঁপাইনবাবগঞ্জ
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ

33. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

ক) শূন্যতায়
খ) লোহায়
গ) পানিতে
ঘ) বাতাসে
উত্তর: লোহায়

34. কোনটি চৌম্বক পদার্থ?

ক) পারদ
খ) বিসমাথ
গ) অ্যান্টিমনি
ঘ) কোবাল্ট
উত্তর: কোবাল্ট

35. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?

ক) ১৯৬৬ সাল থেকে
খ) ১৯৬৭ সাল থেকে
গ) ১৯৬৮ সাল থেকে
ঘ) ১৯৮৯ সাল থেকে
উত্তর: ১৯৬৬ সাল থেকে

আশা করি ১৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (১৯৯১-১৯৯২) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট