Exams Post Study Jobs Leaderboard Shop

মডেল টেস্ট -৪

BCS Exam 35 Questions By Pramanik’s Bangla Care

মডেল টেস্ট -৪ For those studying or preparing for, this page contains 35 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোন ব্রিটিশ শাসকের সময় ভারত বা মহাদেশ স্বাধীন হয় ?

a) লর্ড বেন্টিংক

b) লর্ড কর্নওয়ালিস

c) লর্ড মাউন্টব্যাটেন

d) ওয়ারেন হেস্টিংস

Answer: লর্ড মাউন্টব্যাটেন

Explanation: লর্ড মাউন্টব্যাটেনের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়। তিনি ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট ছিলেন। ১৯৪৭ সালের ভারত উপমহাদেশের ব্রিটিশ প্রদেশগুলো দুটি অধিরাজ্য যথাক্রমে ভারত অধিরাজ্য ও পাকিস্তান অধিরাজ্যে ভাগ করা হয়। লর্ড মাউন্টব্যাটেন এই বিভক্তির সময় (১৯৪৭) ভারতবর্ষের ভাইসরয় ছিলেন।

2. What kind of noun is 'Infant'?

a) Common

b) Collective

c) Material

d) Proper

Answer: Common

Explanation: যেসব noun নির্দিষ্ট কোনো কিছু না বুঝিয়ে একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাদের common noun বলে। Infant অর্থ শিশু, যা দ্বারা সকল নবজাতককেই বোঝানো হয়। তাই 'infant' হচ্ছে common noun.

3. একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সেমি ও ৬ সেমি হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে ?

a) ৪৮

b) ৬০

c) ১২

d) ২৪

Answer: ২৪

Explanation: আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল = ০.৫× কর্ণদ্বয়ের গুণফল = .০৫× ৮ × ৬ = ২৪ বর্গ সেমি

4. 'কাঁদো নদী কাঁদো'-এর রচয়িতা কে ?

a) মানিক বন্দ্যোপাধ্যায়

b) শহীদুল্লা কায়সার

c) সৈয়দ ওয়ালীউল্লাহ

d) মুনীর চৌধুরী

Answer: সৈয়দ ওয়ালীউল্লাহ

Explanation: 'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮) সৈয়দ ওয়ালীউল্লাহর চেতনা প্রবাহ রীতির একটি উপন্যাস। এ মনঃসমীক্ষণমূলক উপন্যাসে মুহাম্মদ মুস্তফার করুণ জীবনালেখ্য ও বাকাল নামক নদীর শুকিয়ে যাওয়া নিয়ে হাহাকার প্রকাশের মধ্য দিয়ে নদীর প্রতি লেখকের তীব্র মমত্ববোধ প্রকাশিত হয়েছে। সৈয়দ ওয়ালীউল্লাহর আরও দুটি গুরুত্বপূর্ণ উপন্যাস লালসালু (১৯৪৮) ও চাঁদের অমাবস্যা (১৯৬৪)।

5. একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট । সংখ্যাটি কত ?

a) ৬৮০

b) ৬৩০

c) ৬৫৫

d) ৬৭৫

Answer: ৬৮০

Explanation: সংখ্যাটি = (৫৬০ + ৮০০ ) ÷ ২ = ১৩৬০ ÷ ২ = ৬৮০

6. ০ ÷ ০ = কত ?

a)

b) অনির্ণেয়

c) ০.০

d)

Answer: অনির্ণেয়

Explanation: ০ ÷ ০ অনির্ণেয় ; কারণ কোনো সংখ্যাকে ০ (শূন্য) দ্বারা ভাগ করলে তা সবসময় অনির্ণেয় হয় ।

7. ভারতের সেভেন সিস্টার্সভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই ?

a) মিজোরাম ও ত্রিপুরা

b) আসাম ও মেঘালয়

c) অরুণাচল ও মণিপুর

d) মেঘালয় ও মিজোরাম

Answer: অরুণাচল ও মণিপুর

Explanation: ভারতের মোট ৫টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। রাজ্যগুলো হলো- পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসাম।

8. একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি.মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত ?

a) ১৫ মিটার

b) ১০ মিটার

c) ৫ মিটার

d) ২০ মিটার

Answer: ৫ মিটার

Explanation: আমরা জানি, ১ কিমি = ১০০০ মিটার ১০ কিমি = (১০০০ × ১০) = ১০,০০০ মিটার গাড়ির চাকাটি ২০০০ বার ঘুরে পথ অতিক্রম করে ১০,০০০ মিটার গাড়ির চাকাটি ১ বার ঘুরে পথ অতিক্রম করে ১০,০০০ ÷ ২০০০ = ৫ মিটার যেহেতু চাকাটি ১ বার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। সুতরাং চাকাটির পরিধি ৫ মিটার।

9. Identify the correct spelling:

a) Equalibrium

b) Equalbrium

c) Equilebrium

d) Equilibrium

Answer: Equilibrium

Explanation: সঠিক বানান equilibrium, যার অর্থ স্থিতি, ভারসাম্য।

10. 'বাবা' শব্দটি কোন ভাষা থেকে আগত ?

a) ফারসি

b) হিন্দি

c) উর্দু

d) তুর্কি

Answer: তুর্কি

Explanation: 'বাবা' তুর্কি ভাষা থেকে আগত শব্দ। আরও কিছু তুর্কি শব্দ- চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। ফারসি শব্দ- নামাজ, রোজা, তারিখ, দোকান, খোদা; হিন্দি শব্দ-পানি, ধোলাই, হালুয়া, সমঝোতা।

11. 'I will do it tomorrow' এ বাক্যে tomorrow কোন parts of speech ?

a) Adverb

b) Adjective

c) Noun

d) Verb

Answer: Adverb

Explanation: প্রশ্নোক্ত sentence-এ tomorrow শব্দটি sentence-এর verb 'd ‘ -কে modify করায় এটি adverb.

12. 'জরা' এর বিপরীত শব্দ-

a) জীবন

b) মৃত্যু

c) যৌবন

d) পতিত

Answer: যৌবন

Explanation: 'জরা' এর বিপরীত শব্দ 'যৌবন'। 'জীবন, মৃত্যু ও পতিত' শব্দগুলোর বিপরীত শব্দ যথাক্রমে 'মরণ, জন্ম ও উত্থিত'।

13. জাতিসংঘের সংস্থা IPCC-এর পূর্ণরূপ কোনটি ?

a) International Public Committee for Climate Change

b) International Panel on Climate Change

c) International Panel Climate Change Intergovernmental Panel on Climate Change

d) Intergovernmental Panel on Climate Change

Answer: Intergovernmental Panel on Climate Change

Explanation: IPCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি আন্তঃসরকারি সংস্থা। এটি ১৯৮৮ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কাজ হলো জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক তথ্য ও ঝুঁকি পর্যালোচনা করা।

14. Sapling শব্দের অর্থ কী ?

a) ঔষব

b) নমুনা

c) আদর করা

d) চারাগাছ

Answer: চারাগাছ

Explanation: Sapling শব্দের অর্থ চারাগাছ। বিশেষ করে চার ইঞ্চি বা ১০ সে.মি. উচ্চতার চারাগাছকে sapling বলা হয়।

15. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪,৮০০ টাকা হবে ?

a) ৪ বছর

b) ৮ বছর

c) ৫ বছর

d) ৩ বছর

Answer: ৪ বছর

16. Which sentence is correct ?

a) He needs not go.

b) He need not go.

c) He does not need to go.

d) He does need to go.

Answer: He need not go.

Explanation: Make, let, need, dare এসবের পর verb এর base form হয় এবং verb এর পূর্বে to থাকলে তা উঠে যায়। আবার need modal auxiliary verb হিসেবে ব্যবহৃত হলে subject 3rd person singular member হলেও এর সাথে s/es যুক্ত হয় না।

17. কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে ?

a) ২০০

b) ৩০০০

c) ২৫০

d) ১০০

Answer: ২০০

18. 'যা বলা হবে'-এর বাক্য সংকোচন কোনটি ?

a) উক্ত

b) বাক্য

c) ভবিতব্য

d) বক্তব্য

Answer: বক্তব্য

Explanation: 'যা বলা হবে' এর বাকা সংকোচন 'বক্তব্য'। যা বলা হয়েছে- উক্ত, যা ঘটবেই এমন- ভবিতব্য। এমন আরও উদাহরণ: যা বলার যোগ্য নয়- অকথ্য, যা বলা হয়নি- অনুক্ত।

19. 'বিবর' শব্দের অর্থ কী ?

a) চূড়া

b) বরহীনা

c) বরহীন

d) গহবর

Answer: গহবর

Explanation: বিবর' শব্দের অর্থ 'গহবর'। আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ: লেফাফা - মোড়ক, নির্নিমেষ - অপলক, কোকনদ - লাল পদ্ম, শীকর - জলকণা, জঙ্গম - গতিশীল।

20. 'মুখ ও মুখোশ' চলচ্চিত্রের পরিচালক কে ?

a) জহির রায়হান

b) আব্দুল জব্বার খান

c) শেখ নিয়ামত আলী

d) খান আতাউর রহমান

Answer: আব্দুল জব্বার খান

Explanation: আব্দুল জব্বার খান-এর পরিচালনায় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ' মুক্তি পায় ৩ আগস্ট ১৯৫৬, ঢাকার রূপমহল সিনেমা হলে।

21. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে-

a) কমা

b) দাঁড়ি

c) সেমিকোলন

d) কোলন

Answer: কমা

Explanation: জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসে। যেমন: কাল যে লোকটি এসেছিল, সে আমার পরিচিত। এছাড়া সম্বোধনের পর, উদ্ধরণ চিহ্নের পূর্বে, মাসের তারিখ লিখতে, বার ও মাসের পর, বাড়ি বা রাস্তার নম্বরের পর বাক্যে কমা বসে। বাক্যের পরিসমাপ্তিতে দাঁড়ি বসে, বাক্যের প্রথমাংশের কোনো উক্তিকে দ্বিতীয়াংশের ব্যাখ্যা করতে কোলন বসে এবং কমা অপেক্ষা বেশি বিরতির জন্য সেমিকোলন বসে।

22. একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ?

a) ৪৪%

b) ১০%

c) ২৪%

d) ২০%

Answer: ৪৪%

23. 'Call name' indicates-

a) Rebuking

b) Calling bell

c) Calling

d) Speaking

Answer: Rebuking

Explanation: 'Call name' অর্থ গালি দেওয়া, অর্থাৎ rebuke । অন্যদিকে, calling bell- ডাকার ঘণ্টা, calling- জীবিকা, পেশা এবং speaking- আলাপ-আলোচনা।

24. He was dressed- a black suit.

a) by

b) for

c) with

d) in

Answer: in

Explanation: পোশাক পরিহিত অবস্থা বোঝাতে dressed in বসে। অন্যদিকে, dressed for হলো কোনো উপলক্ষ্যে পোশাক পরা।

25. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি ?

a) পুদুচেরি

b) দাদরা

c) পোর্ট ব্লেয়ার

d) সিকিম

Answer: পোর্ট ব্লেয়ার

Explanation: বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত আন্দামান ও নিকোবর উপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানীর নাম 'পোর্ট ব্লেয়ার'।

26. Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা ?

a) পাকিস্তান

b) ভারত

c) বাংলাদেশ

d) শ্রীলঙ্কা

Answer: বাংলাদেশ

Explanation: Prove NNews Agency (PNA) হলো বাংলাদেশ ভিত্তিক গোপন সংবাদ সংস্থা। বাংলাদেশ থেকে পরিচালিত বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে সংবাদ পরিচালিত হয়। Associated Press of Pakistan (APP) পাকিস্তানের, Press Trust of India (PTI) ভারতের, Bangladesh Sangbad Sangstha (BSS) বাংলাদেশের এবং Lankapuvat শ্রীলংকার সংবাদ সংস্থা ।

27. ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে ?

a) ৬০০ টাকা

b) ৪৫০ টাকা

c) ৬৫০ টাকা

d) ৫০০ টাকা

Answer: ৪৫০ টাকা

28. An adverb does not modify--

a) adjective

b) verb

c) adverb

d) noun

Answer: noun

Explanation: Adverb সাধারণত verb, adjectine কিংবা অন্য কোনো adverb-কে modify করে। কিন্তু noun বা pronoun কে কখনো modify করে না।

29. 'মনোহর' শব্দটির সন্ধিবিচেচ্ছদ-

a) মন + অহর

b) মন + হর

c) মনঃ + হর

d) মনো + হর

Answer: মনঃ + হর

Explanation: অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব,র,ল,হ থাকলে অ-কার ও স-জাত বিসর্গ উভয় স্থলে ও-কার হয়। যেমন- মনঃ+হর = মনোহর, তিরঃ + ধান = তিরোধান, মনঃ + রম = মনোরম, তপঃ + বন = তপোবন ।

30. 'Forgery' শব্দের বাংলা পরিভাষা কী ?

a) তছরুপ

b) বাজেয়াপ্ত

c) পূর্বাভাস

d) জালিয়াতি

Answer: জালিয়াতি

Explanation: Forgery' শব্দের বাংলা পরিভাষা জালিয়াতি ।

31. 'ষড়ঋতু' কোন সমাস ?

a) দ্বন্দ্ব

b) কর্মধারয়

c) বহুব্রীহি

d) দ্বিগু

Answer: দ্বিগু

Explanation: সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। 'ষড়ঋতু' দ্বিগু সমাস, যার ব্যাসবাক্য ছয় ঋতুর সমাহার'। এরূপ আরও উদাহরণ: শত অব্দের সমাহার = শতাব্দী, তিন কালের সমাহার ত্রিকাল; চার রাস্তার সম্যহার = চৌরাস্তা।

32. কোনটি Abstract noun ?

a) Human

b) Humanity

c) Humane

d) In Human

Answer: Humanity

Explanation: যে সকল noun দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাদের Abstract noun বলে। যেমন-beauty, honesty, humanity, slavery ইত্যাদি।

33. তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে ?

a) তুরস্ক

b) আফগানিস্তান

c) শ্রীলঙ্কা

d) সৌদি আরব

Answer: আফগানিস্তান

Explanation: তোরাবোরা পাহাড়টি আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত। ১৯৮০ সালে আফগানিস্তান ও সোভিয়েত সৈন্যদের মধ্যকার যুদ্ধের জন্য এই পাহাড়টি পরিচিত। এছাড়াও ৯/১১ হামলার পর ওসামা বিন লাদেন ওই পাহাড়ে লুকিয়েছিল, এমন তথ্যের ভিত্তিতে পাহাড়টি আলোচনায় আসে।

34. ১৬ কোটি ১% কত ?

a) ১ কোটি ৬০ লক্ষ

b) ১৬ লক্ষ

c) ১৬ হাজার

d) ২০ হাজার

Answer: ১৬ লক্ষ

Explanation: ১৬ কোটি = ১৬,০০,০০,০০০ সুতরাং ১৬,০০,০০,০০০ এর ১% = ১৬ লক্ষ

35. ১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?

a)

b)

c)

d)

Answer:

Explanation: ১২৫ = ৫ × ৫ × ৫ এখানে, ৫ জোড়াবিহীন। সুতরাং ১২৫ সংখ্যাটিকে ৫ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।

We hope মডেল টেস্ট -৪ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha