1. ১. 'ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে' কী বলে?
a) কারক
b) সমাস
c) প্রত্যয়
d) সন্ধি
Answer: কারক
2. ২. বাংলা ব্যাকরণে কারক কয় প্রকার?
a) ৫ প্রকার
b) ৬ প্রকার
c) ৪ প্রকার
d) ৭ প্রকার
Answer: ৬ প্রকার
3. ৩. 'বুলেটে' ব্যাঘ্র নিধন হয়— 'বুলেটে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় ৭মী
b) কর্মে ৭মী
c) করণে ৭মী
d) অপাদানে ৭মী
Answer: করণে ৭মী
4. ৪. 'পাগলে' কি না বলে— 'পাগলে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় ৭মী
b) কর্মে ৭মী
c) করণে ৭মী
d) অপাদানে ৭মী
Answer: কর্তায় ৭মী
5. ৫. 'ডাক্তার' ডাক— 'ডাক্তার' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে শূন্য (১মা)
b) কর্তায় শূন্য
c) করণে শূন্য
d) অপাদানে শূন্য
Answer: কর্মে শূন্য (১মা)
6. ৬. 'ঘোড়াকে' চাবুক মারো— 'চাবুক' কোন কারকে কোন বিভক্তি?
a) করণে শূন্য (১মা)
b) কর্মে ২য়া
c) কর্তায় শূন্য
d) অপাদানে শূন্য
Answer: করণে শূন্য (১মা)
7. ৭. 'সৎপাত্রে' কন্যা দাও— 'সৎপাত্রে' কোন কারকে কোন বিভক্তি?
a) সম্প্রদানে ৭মী
b) অপাদানে ৭মী
c) অধিকরণে ৭মী
d) কর্মে ৭মী
Answer: সম্প্রদানে ৭মী
8. ৮. 'তিলে' তেল হয়— 'তিলে' কোন কারকে কোন বিভক্তি?
a) অপাদানে ৭মী
b) অধিকরণে ৭মী
c) করণে ৭মী
d) কর্মে ৭মী
Answer: অপাদানে ৭মী
Read More:
9. ৯. 'তিলে' তেল আছে— 'তিলে' কোন কারকে কোন বিভক্তি?
a) অধিকরণে ৭মী
b) অপাদানে ৭মী
c) করণে ৭মী
d) কর্মে ৭মী
Answer: অধিকরণে ৭মী
10. ১০. 'প্রভাতে' সূর্য ওঠে— 'প্রভাতে' কোন কারকে কোন বিভক্তি?
a) অধিকরণে ৭মী (কালধিকরণ)
b) অপাদানে ৭মী
c) করণে ৭মী
d) কর্তায় ৭মী
Answer: অধিকরণে ৭মী (কালধিকরণ)
11. ১১. যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কোন কারক বলে?
a) কর্ম কারক
b) করণ কারক
c) কর্তা কারক
d) অপাদান কারক
Answer: কর্ম কারক
12. ১২. 'করণ' শব্দটির অর্থ কী?
a) যন্ত্র, সহায় বা উপায়
b) কাজের নাম
c) কাজের উৎস
d) সময় বা স্থান
Answer: যন্ত্র, সহায় বা উপায়
13. ১৩. যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত বা ভীত হয়, তাকে কোন কারক বলে?
a) অপাদান কারক
b) অধিকরণ কারক
c) করণ কারক
d) সম্প্রদান কারক
Answer: অপাদান কারক
14. ১৪. 'টাকায়' কি না হয়— 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?
a) করণে ৭মী
b) অপাদানে ৭মী
c) অধিকরণে ৭মী
d) কর্তায় ৭মী
Answer: করণে ৭মী
15. ১৫. 'আমারে' তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা— 'আমারে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে ২য়া
b) কর্তায় ২য়া
c) অপাদানে ২য়া
d) অধিকরণে ২য়া
Answer: কর্মে ২য়া