1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কার লেখা?
a) বড়ু চণ্ডীদাস
b) চণ্ডীদাস
c) দ্বিজ চণ্ডীদাস
d) দীন চণ্ডীদাস
Answer: বড়ু চণ্ডীদাস
Explanation: শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন যা বড়ু চণ্ডীদাস কর্তৃক রচিত।
2. চর্যাপদ এর পরে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
a) শূন্যপুরাণ
b) শ্রীকৃষ্ণকীর্তন
c) ইউসুফ জোলেখা
d) পদ্মাবতী
Answer: শ্রীকৃষ্ণকীর্তন
Explanation: চর্যাপদ প্রাচীন যুগের এবং শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের শুরুর দিকের নিদর্শন।
3. বৈষ্ণব পদাবলীর আদি কবি কে?
a) বিদ্যাপতি
b) চণ্ডীদাস
c) জ্ঞানদাস
d) গোবিন্দদাস
Answer: বিদ্যাপতি
Explanation: মিথিলার কবি বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলীর আদি কবি বলা হয়।
4. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন?
a) বাংলা
b) সংস্কৃত
c) ব্রজবুলি
d) হিন্দী
Answer: ব্রজবুলি
Explanation: বিদ্যাপতি মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রণে তৈরি 'ব্রজবুলি' ভাষায় তাঁর শ্রেষ্ঠ পদগুলো রচনা করেছেন।
5. 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'—চরণটি কার?
a) বিদ্যাপতি
b) বড়ু চণ্ডীদাস
c) চণ্ডীদাস
d) জ্ঞানদাস
Answer: চণ্ডীদাস
Explanation: এই বিখ্যাত অমর পঙক্তিটি মানবতাবাদী কবি চণ্ডীদাসের।
6. চৈতন্যচরিতামৃত গ্রন্থের রচয়িতা কে?
a) বৃন্দাবন দাস
b) কৃষ্ণদাস কবিরাজ
c) লোচন দাস
d) মুরারি গুপ্ত
Answer: কৃষ্ণদাস কবিরাজ
Explanation: এটি শ্রীচৈতন্যের জীবনীগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে তথ্যবহুল ও শ্রেষ্ঠ।
7. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
a) বিজয়গুপ্ত
b) কানা হরিদত্ত
c) নারায়ণ দেব
d) বংশীবদন
Answer: কানা হরিদত্ত
Explanation: কানা হরিদত্ত মনসামঙ্গল কাব্যের আদি কবি হিসেবে স্বীকৃত।
8. চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
a) মুকুন্দরাম চক্রবর্তী
b) মাধবাচার্য
c) দ্বিজ রামদেব
d) ভারতচন্দ্র
Answer: মুকুন্দরাম চক্রবর্তী
Explanation: কবিকঙ্কণ উপাধিধারী মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ শিল্পী।
9. কবিকঙ্কণ কার উপাধি?
a) মুকুন্দরাম চক্রবর্তী
b) ভারতচন্দ্র
c) বিজয়গুপ্ত
d) ঘনরাম চক্রবর্তী
Answer: মুকুন্দরাম চক্রবর্তী
Explanation: মুকুন্দরাম চক্রবর্তীকে তাঁর কবিত্বের স্বীকৃতিস্বরূপ 'কবিকঙ্কণ' উপাধি দেওয়া হয়।
10. 'অন্নদামঙ্গল' কাব্যের রচয়িতা কে?
a) ভারতচন্দ্র রায়গুণাকর
b) মুকুন্দরাম চক্রবর্তী
c) বিজয়গুপ্ত
d) ঘনরাম চক্রবর্তী
Answer: ভারতচন্দ্র রায়গুণাকর
Explanation: ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের শেষ বড় কবি এবং অন্নদামঙ্গল তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি।
11. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'—পঙক্তিটি কার?
a) ভারতচন্দ্র রায়গুণাকর
b) মুকুন্দরাম চক্রবর্তী
c) চণ্ডীদাস
d) বিদ্যাপতি
Answer: ভারতচন্দ্র রায়গুণাকর
Explanation: অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনী চরিত্রের মাধ্যমে কবি বাঙালির চিরকালীন এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
Read More:
12. পদ্মাবতী কাব্যের রচয়িতা কে?
a) আলাওল
b) দৌলত কাজী
c) মাগন ঠাকুর
d) সৈয়দ সুলতান
Answer: আলাওল
Explanation: মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবৎ' কাব্যের অনুবাদ হিসেবে আলাওল পদ্মাবতী রচনা করেন।
13. সপ্তপয়কর কার রচনা?
a) আলাওল
b) দৌলত কাজী
c) সৈয়দ সুলতান
d) আব্দুল হাকিম
Answer: আলাওল
Explanation: মধ্যযুগের বিশিষ্ট কবি আলাওল রোমান্টিক প্রণয়োপখ্যান 'সপ্তপয়কর' রচনা করেন।
14. সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্যের প্রথম রচয়িতা কে?
a) আলাওল
b) দৌলত কাজী
c) সৈয়দ সুলতান
d) কোরেশী মাগন ঠাকুর
Answer: দৌলত কাজী
Explanation: এটি মধ্যযুগের অন্যতম রোমান্টিক কাব্য যা দৌলত কাজী শুরু করেছিলেন এবং পরে আলাওল শেষ করেন।
15. 'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী'—কার উক্তি?
a) আব্দুল হাকিম
b) আলাওল
c) সৈয়দ সুলতান
d) ভারতচন্দ্র
Answer: আব্দুল হাকিম
Explanation: কবি আব্দুল হাকিম তাঁর 'নূরনামা' কাব্যে মাতৃভাষার প্রতি গভীর মমতা থেকে এটি লিখেছেন।
16. ইউসুফ জোলেখা কাব্যের রচয়িতা কে?
a) শাহ মুহম্মদ সগীর
b) সৈয়দ সুলতান
c) আব্দুল হাকিম
d) আলাওল
Answer: শাহ মুহম্মদ সগীর
Explanation: শাহ মুহম্মদ সগীর সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এটি রচনা করেন।
17. লাইলী-মজনু কাব্যের অনুবাদক কে?
a) দৌলত উজির বাহরাম খান
b) শাহ মুহম্মদ সগীর
c) আলাওল
d) সৈয়দ সুলতান
Answer: দৌলত উজির বাহরাম খান
Explanation: ফারসি কবি জামীর লাইলী-মজনু কাব্যের ভাবানুবাদ করেন বাহরাম খান।
18. 'মর্সিয়া' শব্দের অর্থ কি?
a) গীতি কবিতা
b) শোক প্রকাশ
c) আনন্দ প্রকাশ
d) প্রেম গীতি
Answer: শোক প্রকাশ
Explanation: রসা সংস্কৃত শব্দ অর্থ রস স্বাদ বা শতমূলী বৃক্ষ । সংস্কৃত ভাষায় রস তত্ত্ব নামে বিশদ নাটকীয় অলঙ্কার শাস্ত্রের উল্লেখ আছে ।
19. নাথ সাহিত্যের প্রধান কবি কে?
a) শেখ ফয়জুল্লাহ
b) কানা হরিদত্ত
c) বিজয়গুপ্ত
d) ভারতচন্দ্র
Answer: শেখ ফয়জুল্লাহ
Explanation: 'গোরক্ষ বিজয়' রচয়িতা শেখ ফয়জুল্লাহ নাথ সাহিত্যের অন্যতম প্রধান কবি।
20. বাউল সম্রাট কাকে বলা হয়?
a) লালন শাহ
b) হাসন রাজা
c) শাহ আব্দুল করিম
d) দুদ্দু শাহ
Answer: লালন শাহ
Explanation: লালন শাহকে বাউল তত্ত্ব ও গানের শ্রেষ্ঠ রূপকার বা বাউল সম্রাট বলা হয়।